শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া

জন্ম নিবন্ধন সনদ একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। জাতীয় পরিচয় পত্র তৈরি হয়ে গেলেও এটি বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে এবং ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট ভিসা তৈরি করার কাছে জন্ম নিবন্ধন সনদ এর ভুমিকা রয়েছে। তাই আপনি যদি আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে চান অথবা জন্ম নিবন্ধন সনদ সংক্রান্ত কোনো কাজ করতে চান তাহলে আপনাকে বেশ কিছু তথ্য প্রদান করার মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত কাজ সম্পন্ন করতে হবে। অনেকেই আছেন যারা জাতীয় পরিচয় পত্র তৈরি হওয়ার পরে জন্ম নিবন্ধন সনদের খুব একটা গুরুত্ব রয়েছে বলে মনে করেন না।

সেই ক্ষেত্রে অনেকের জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায় এবং অনেকের জন্ম নিবন্ধন সনদ নষ্ট হয়ে যায়। আর কোন ক্ষেত্রে আপনার যদি জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয় তখন আপনারা ভাবতে থাকেন যে জন্ম তারিখ দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন যাচাই করে নিবেন এবং সেখান থেকে জন্ম নিবন্ধন সনদ এর অরজিনাল কপি পাওয়ার জন্য বিভিন্ন প্রসেস অবলম্বন করবেন। তবে এই পোস্টের শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা কখনোই সম্ভব নয়।

কারণ একই দিনে একটি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে অনেক মানুষ জন্মগ্রহণ করে এবং বছরে 365 দিন হওয়ার কারণে এ দেশের কোটি কোটি মানুষের তথ্য শুধু জন্ম তারিখ দিয়ে পাওয়া সম্ভব নয়। আপনি যখন জন্ম নিবন্ধন যাচাই করতে যাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের ব্যক্তিগত পরিচিতি নম্বর ব্যবহার করতে হবে। তাই প্রত্যেক মানুষকে জন্ম নিবন্ধন এর অরিজিনাল কপি রাখার পাশাপাশি বাড়িতে বেশ কয়েকটি অনুলিপি তৈরি করে রাখতে হবে।

কোথাও যদি আপনার থেকে জন্ম নিবন্ধনের অনুলিপি চাওয়া হয় তাহলে আপনি সেটি তৎক্ষণাৎ প্রদান করতে পারবেন। তাই যারা শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার প্রক্রিয়া জানতে এসেছেন তাদেরকে আমরা এখান থেকেই নিরাশ করছি। তবে আপনাদেরকে একটি প্রসেস শিখিয়ে দেবো এবং এখান থেকে আপনারা জন্ম তারিখ দিয়ে শুধু জন্ম নিবন্ধন সনদ যাচাই না করে আগে জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের নাম্বার সংগ্রহ করবেন।

আপনি যদি জাতীয় পরিচয় পত্র তৈরি করে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্রের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে যদি প্রোফাইলে একাউন্ট খোলা না থাকে তাহলে একাউন্ট খুলে আপনার ব্যক্তিগত প্রোফাইলে প্রবেশ করে জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের নাম্বার সংগ্রহ করতে পারবেন। তাই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই তথ্য সংগ্রহ করুন এবং জন্ম নিবন্ধন এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার জন্য বার্থ সার্টিফিকেট লিখে প্রথম ওয়েবসাইটে চলে যান।

বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন অপশনে গিয়ে আপনারা জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার এবং জন্মতারিখ প্রদান করার পাশাপাশি নিচে দেওয়া গণিতের সমস্যার সমাধান প্রদান করে সার্চ অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনাদের জন্ম নিবন্ধন যাচাই করা সম্ভব হবে এবং এই ক্ষেত্রে আপনারা যদি কোথাও কোনো তথ্য বুঝতে না পারেন এবং এই পোষ্টের যদি কোন শব্দ বা বাক্য আপনাদের কাছে দুর্বোধ্য বলে মনে হয় তাহলে আমাদেরকে অবশ্যই মন্তব্য বক্সে জানাতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button