স্কুলে চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম

আপনি কি স্কুলে চাকরির জন্য কিভাবে দরখাস্ত লিখবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন বা কিভাবে দরখাস্তটি লিখলে আপনার দরখাস্ত বেশি গ্রহণযোগ্য হবে এই নিয়ে চিন্তিত? তাহলে আপনি সঠিক জায়গায় এসে পৌঁছেছেন। আর এই আর্টিকেলটি আপনার জন্য উপকারী হতে যাচ্ছে। কারণ আমাদের আজকের আর্টিকেলটির বিষয় হচ্ছে চাকরির জন্য কিভাবে দরখাস্ত লিখতে হবে মূলত এখানে আলোচনা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে বা শিক্ষক হিসেবে যুক্ত হতে হলে কি ধরনের দরখাস্ত লিখতে হবে বা কিভাবে দরখাস্ত লিখলে দরখাস্তটি গ্রহণযোগ্যতা পাবে সেই বিষয় সম্পর্কে। আপনি যদি এই আর্টিকেলটি পড়েন তাহলে আপনি এই বিষয়ে সুন্দরভাবে বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন বলে আশা করছি। আর তাই আপনাকে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক।

আমরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে দরখাস্ত লিখে থাকি। তবে দরখাস্ত লেখার জন্য আমাদের অবশ্যই দরখাস্ত লেখার সঠিক নিয়ম জানতে হবে। আমরা যদি সঠিক নিয়মে দরখাস্ত না লিখি তাহলে সে দরখাস্তটি গ্রহণযোগ্য হয় না। আর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে যোগ দেওয়ার জন্য অবশ্যই সুন্দর একটি দরখাস্ত লেখা প্রয়োজন। যদি শিক্ষক হওয়ার জন্য যোগদান করতে হয় তাহলে সেই দরখাস্ত ভুল হয় তাহলে সে দরখাস্তটি কখনো গ্রহণযোগ্য হবে না। আর শিক্ষক হিসেবে যোগদানের যোগ্যতা ও থাকবে না। আর এজন্য যে শিক্ষক হিসেবে যোগদান করবে তাকে বেশি সতর্ক থাকতে হবে। আর এই দরখাস্তে সব ধরনের ভুল পরিহার করতে হবে। আর কোন কারনে যদি দরখাস্ত লেখার সময় ভুল হয়ে যায় তাহলে সে দরখাস্তটি বাদ দিয়ে পুনরায় নতুন করে দরখাস্ত লিখে জমা দিতে হবে।

তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির জন্য শুধুমাত্র দরখাস্ত বা আবেদন পত্র জমা দিলেই হবে না সেই আবেদন পত্রের সাথে নিজের সকল ধরনের সার্টিফিকেট জমা দিতে হবে বা যেকোনো ধরনের যোগ্যতা থাকলে সে যোগ্যতার প্রমাণ স্বরূপ তার সার্টিফিকেট জমা দিতে হবে। যে যত বেশি দক্ষতার সাথে সব ধরনের যোগ্যতার পরিচয় দিতে পারবে বা সবকিছু উপস্থাপন করতে পারবে সেই চাকরিটি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। কারণ একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয় তখন অনেকেই সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার জন্য আবেদন পত্র জমা দিবে বা দরখাস্ত জমা দিবে সেই সকল আবেদন পত্রের মধ্য থেকে যে আবেদন পত্রটি বা দরখাস্তটি বেশি ভালো হবে এবং তথ্যসমৃদ্ধ হবে সেই আবেদন পত্রটি গ্রহণযোগ্যতা লাভ করবে। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে এবং প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।

আবার অনেকেই মনে করে যে দরখাস্ত অনেক বড় লিখলে ভালো হয়, যে যত বেশি বড় দরখাস্ত লিখবে তারটা তত ভালো হবে। এমনটা কিন্তু নয়। এ ধরনের ধারণা আসলে ভুল ধারণা। দরখাস্ত বড়লেখা উচিত নয়। যতটুকু প্রয়োজন ততটুকু লিখার দরকার। দরখাস্ত যত সহজ এবং সহজ ভাষায় হবে তত ভালো। দরখাস্তের মধ্যে সকল ধরনের দুর্বোধ্যতা বা কঠিন ভাষা পরিহার করে দরখাস্ত উপস্থাপন করতে হবে। সহজ ভাষায় দরখাস্ত উপস্থাপন করলে সে দরখাস্তটি পড়তে সুবিধা হবে এবং সেই দরখাস্তটি বেশি অগ্রাধিকার পাবে। আবার অপ্রয়োজনীয় তথ্যগুলো পরিহার করা উচিত। অপ্রয়োজনীয় নানা তথ্যের কারণে প্রয়োজনীয় তথ্যটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নজরে নাও আসতে পারে তাই এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন অপ্রয়োজনীয় বাড়তি তথ্য দেওয়া যাবে না।

আবার দরখাস্ত সবসময় স্বচ্ছ লেখা দরকার। দরখাস্তের মধ্যে অপ্রয়োজনীয় কাটাকাটি বা অস্পষ্ট ভাষা ব্যবহার করা ঠিক নয়। যদি কোনো কারণে দরখাস্তের মধ্যে কাটাকাটি হয়ে যায় তাহলে সে দরখাস্তটি বাতিল করে পুনরায় দরখাস্তটি লিখতে হবে। কারণ কাটাকাটি থাকলে সেই দরখাস্তটি গ্রহণযোগ্য হবে না। এ বিষয়গুলো মাথায় রেখে দরখাস্তটি লিখলে একটি সুন্দর দরখাস্ত লিখা সম্ভব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button