অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
কর্মজীবনে সাপ্তাহিক ছুটি দুইদিন। চাকরি জীবনে কোন ছুটি পাওয়া যায় না। বছরের সব দিনই কাজ করতে হয়। কিন্তু আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন রয়েছে। এবং ব্যক্তিগত জীবন নিয়ে নানা কারণে আমাদের ছুটির প্রয়োজন পড়ে। কারন আমরা সকলেই সামাজিক জীব। সকলের একটি পরিবার রয়েছে। এবং পরিবারের সঙ্গে রয়েছে আত্মীয় এবং আত্মীয় স্বজনদের সাথে সামাজিক সম্পর্ক করে চলতে হয়। কারণ মানুষ সামাজিক জীব। তাই ব্যক্তিগত নানা কারণে আমাদের কর্ম বিরতির প্রয়োজন পড়ে। কিন্তু আমাদের কর্ম প্রতিষ্ঠান আমাদের বেতন দিয়ে চাকরিতে রেখেছেন তাই কর্তৃপক্ষ আমাদের বিনা কারণে ছুটি কাটাতে দিতে পারেন না।
তাই আমাদের প্রয়োজনে ছুটির জন্য আবেদন করতে হয়। ছুটির আবেদন করার জন্য দরখাস্ত লিখে ছুটি প্রার্থনা করতে হয়। যদিও বর্তমানে অনলাইনে আধুনিক বিশ্বে তথ্যপ্রযুক্তির আশীর্বাদে সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। তবুও সরকারি প্রতিষ্ঠানগুলোতে দরখাস্ত লেখার নিয়ম কি এখনো প্রচলিত রয়েছে। সরকারি কর্মচারীদের অনেকাংশে বেসরকারি কর্মচারীদেরও ছুটি অথবা যেকোনো কারণে আবেদন পত্র হিসেবে দরখাস্ত লিখতে হয়।
আমাদের ব্যস্ত জীবনে আমরা দরখাস্ত লেখার সময় পাইনা। এবংকাজের চাপে অনেকে ভুলে যায় কিভাবে একটি সুন্দর দরখাস্ত লিখতে হয়। তাই সকলের সমস্যা সমাধান করতে আমরা আমাদের এই আর্টিকেলে দরখাস্ত সম্পর্কে সকল তথ্য প্রদান করব। আপনি নিশ্চয়ই আমাদের আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়বেন। আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্থে আমরা বিভিন্ন বিষয়ে অফিশিয়াল ছুটির আবেদন পত্র এর উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম।
তারিখ-23/ 02 /2023 ইং
বরাবর
ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
ঢাকা
বিষয়ঃ ছুটির জন্য আবেদন পত্র।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী 29/ 02 /2023 খ্রিঃ তারিখ আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় 01/03/2023 খ্রিঃ হতে 05/ 03/ 2023 খ্রিঃ তারিখ পর্যন্ত মোট 05 (পাঁচ) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে 05 (পাঁচ) দিনের অগ্রিম ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।
বিনীত,
আপনার একান্ত অনুগত
কেয়া রাণী বিশ্বাস
সিনিয়র অফিসার
বাংলাদেশ কৃষি ব্যাংক বাংলাদেশ।
উপরের নিয়ম অনুসারে আপনি অনুপস্থিত থাকার জন্য বা ছুটির জন্য একটি সুন্দর দরখাস্ত লিখতে পারেন। আপনার সুবিধার জন্য আমরা উদাহরণস্বরূপ দরখাস্তটি সম্পূর্ণরূপে আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি এতে আপনি উপকৃত হয়েছেন। নিজে উপকৃত হলে অন্যকে শেয়ার করে সাহায্য করুন। আরো নানা কারণে ছুটি নেওয়ার প্রয়োজন হতে পারে। ব্যস্ত জীবনে আপনি হয়তো একটি দরখাস্ত কিভাবে লিখবেন সেটা ভাবার সময় পান না। চলুন দেখে নিন অসুস্থতার জন্য ছুটির আবেদন করে কিভাবে দরখাস্ত লিখতে হয়।
তারিখ-23/02/2023 ইং
বরাবর,
ব্যবস্থাপক
বাংলাদেশ কৃষি ব্যাংক
দরখাস্ত
ঢাকা
বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড ব্যাংক লিঃ, ঢাকা এর একজন সিনিয়র অফিসার। আমার শারিরীক অসুস্থতার কারনে গত ০১/০৩/২০২৩খ্রিঃ হতে ০৫/৩১/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট চার দিন অফিসে উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে অনুপস্থিতি কালের ৪ দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।
বিনীত,
আপনার একান্ত অনুগত
মোঃ সাইফুল ইসলাম
সিনিয়র অফিসার
বাংলাদেশ কৃষি গবেষণা ব্যাংক।
এরকম বিভিন্ন ব্যক্তিগত কারণ এর জন্য আমাদের ছুটির প্রয়োজন পড়ে থাকে। তখন আমাদের ছুটির আবেদন করতে অফিশিয়ালি দরখাস্ত লিখতে হয়। আমাদের ওয়েবসাইট থেকে আপনি নিশ্চয়ই উপকৃত হবেন । আপনার অফিসে যদি কাগজে-কলমে দরখাস্ত লেখার নিয়ম না থাকে। তাহলে আপনি আপনার যেকোনো ব্যক্তিগত কারণের জন্য ছুটির আবেদনটি আমাদের ওয়েবসাইট থেকে কপি পেস্ট করে ইমেইল করে দিতে পারবেন। আপনাদের সেবা দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা সকল ধরনের তথ্য প্রদান করে থাকি। আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন ।ধন্যবাদ।