প্রথম আপনাদেরকে যে ধারণাটি প্রদান করব সেটা হল যে নবম গ্রেডের চাকরি মানে প্রথম শ্রেণীর চাকরি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই আপনাদের ভেতরে কেউ যদি নবম গ্রেডের চাকরি পেয়ে থাকে অথবা বিসিএস এর মাধ্যমে নবম গ্রেডের চাকরিতে নিয়োগ পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে এ বিষয়ে সঠিক ধারণা প্রদান করব যাতে আপনারা বুঝতে পারেন আপনাদেরকে কত টাকা বেতন প্রদান করা হতে পারে।
তবে যারা চাকরি পেয়ে থাকে তাদের জানার আগ্রহ চাইতে যারা আবেদন করে থাকে অথবা প্রস্তুতি গ্রহণ করতে থাকে তাদের ভেতরে এই জানার আগ্রহ টা বেশি। কমবেশি প্রত্যেকটি সারকুলারে আবেদনের শুরুতেই সেখানে বেতন গ্রেড উল্লেখ থাকবে। কিন্তু আপনারা অনেকেই তা বুঝতে পারেন না বলে বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপে এসে পোস্ট করে থাকেন।
কিছু কিছু মানুষের ভেতরে প্রচন্ড পরিমাণে কিউরিসিটি থাকার কারণে তারা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে থাকে। এখন আপনার যদি এ বিষয়ে কিউরিওসিটি থেকে থাকে তাহলে আপনি হয়তো জানতে চাইবেন প্রথম শ্রেণীর এই চাকরির বেতন কত টাকা। বিসিএস এর মাধ্যমে যখন একজন ক্যাডার নিয়োগ প্রদান করা হয় তখন সেই ক্যাডারকে সরকারি নীতিমালা অনুসরণ করে কত টাকা বেতন প্রদান করা হয় তা আজকের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন। এতে করে আপনাদের ভেতরে সঠিক ধারণা আসবে এবং বেতন স্কেল জেনে নেওয়ার পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার পরে কত টাকা বেতন দাঁড়ায়।
বর্তমান সময়ে নবম গ্রেটে যে সকল যোগদান করার জন্য সার্কুলার প্রকাশ করা হয় তাতে করে একজন মানুষকে অবশ্যই গ্রাজুয়েশন সম্পন্ন করতে হবে। গ্রাজুয়েশন এর ফলাফল হিসেবে তার যদি সেকেন্ড ক্লাস রেজাল্ট থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন এবং প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে তাকে নিয়োগ প্রদান করা হবে।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে যখন সিভিল সার্ভিসের এই পরীক্ষা গুলো অংশগ্রহণ করবেন তখন আপনার অতীত রেকর্ড অবশ্যই ভালো হতে হবে। যখন সবদিক থেকে আপনার সকল কোয়ালিটি বিবেচনা করা হবে এবং কোন ধরনের খুত পাওয়া যাবে না তখন আপনাকে চূড়ান্ত ভাবে বিসিএস এর মাধ্যমে অথবা অন্য কোন নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণীর এই চাকরিতে যোগদান করার জন্য সুপারিশ করা হবে।
তাই আমরা বিসিএস বলি অথবা অন্য কোন চাকরির ক্ষেত্রে বলি না কেন নবম গ্রেডে যারা চাকরি করছেন তারা অবশ্যই এই সুযোগ-সুবিধা গুলো গ্রহণ করতে পারবেন। তবে ছাত্র জীবনে যাদের বিসিএস ক্যাডার হওয়া সহ প্রথম শ্রেণী কর্মকর্তা হওয়ার ইচ্ছা রয়েছে তারা হয়তো অনেক সময়ই এই বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চাই। তাই আপনাকে বলব যে আপনি যদি নবম গ্রেড এর বেতন ভাতা সম্পর্কে জানতে চান তাহলে বলবো যে এটার বেসিক শুরু হবে ২২ হাজার টাকা দিয়ে। আর যদি আমরা সর্বমোট বেতন ধরতে যাই তাহলে এলাকা ভেদে কিছুটা কমবেশি হলেও গড়ে সেটা ৩৫ হাজার ৬০০ টাকা দাঁড়াবে। এছাড়াও একজন বিশেষ ক্যাডার অথবা প্রথম শ্রেণীর কর্মকর্তা হলে ব্যাংক লোন অথবা অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা প্রতিনিয়ত গ্রহণ করতে পারবেন।
Leave a Reply