জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে সার্টিফিকেট সংশোধন করবেন Certificate Correction by Jonmo Nibondhon
আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সার্টিফিকেট সংগ্রহের সময় দেখতে পান সেখানে তথ্যগত কিছু ভুল রয়েছে তাহলে আজকে জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে সার্টিফিকেট সংশোধন করবেন তা জেনে নিন। তবে সার্টিফিকেট সংশোধন করা একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে যেমন টাকা খরচ হবে তেমনি ভাবে আপনাকে অধিক পরিমাণ সময় খরচ করতে হবে এই সার্টিফিকেট এর তথ্য সংশোধন করার জন্য। মোটামুটি 30 দিন থেকে 90 দিনের মত সময় লাগবে একটি সার্টিফিকেট সংশোধন করার জন্য এবং এক্ষেত্রে আপনাদের যদি এটা প্রয়োজনীয় হয় তাহলে হাতে সময় নিয়ে কাজটি করতে হবে।
সার্টিফিকেটের তথ্য সংশোধনের জন্য বেশকিছু প্রসেস রয়েছে এবং সর্ব প্রথমে যে প্রসেসগুলো আপনার অনুসরণ করবেন সেটি হল নোটারি পাবলিকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের নির্ধারিত পরিমাণ টাকা যে কোন উকিলের মাধ্যমে খরচ হবে। তাছাড়া পত্রিকায় আপনাদের বিজ্ঞাপন দিতে হবে এবং এই বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আপনার সার্টিফিকেটের যে সকল তথ্য আছে সেই সকল তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে বিজ্ঞাপন দিলে সবচাইতে কম সময়ে এই কাজটি হয়ে যাবে।
এখন আপনার এই এফিডেভিট করা অথবা নোটারি পাবলিক করা কাগজ এবং পত্রিকায় যে বিজ্ঞাপন দিলেন সেই বিজ্ঞাপন এর কাটিং নিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে অথবা টাইপিং করে একটি আবেদন ফরম পূরণ করতে হবে। অর্থাৎ আবেদনের বিষয়বস্তু হবে যে আপনি আপনার সার্টিফিকেটের ভুল তথ্য সংশোধন করতে যাচ্ছেন এবং এই আবেদন পত্র নিয়ে আপনারা যখন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করবেন তখন তারা শিক্ষা প্রতিষ্ঠান নাম্বার দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করবেন এবং সেখানে গিয়ে আপনার জন্য একটি প্রোফাইল তৈরি করে দিবে।
সে ক্ষেত্রে আপনারা যখন ফোন নাম্বার প্রদান করবেন তখন আপনাদের ফোনে একটি এসএমএস দেয়া হবে এবং আপনারা তখন বোর্ডের অর্থাৎ আপনাদের শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফ্রম উত্তোলন নামক অপশনে ক্লিক করবেন। তবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে প্রোফাইল তৈরি করার জন্য আপনাদেরকে আগে একটি সার্টিফিকেট এর জন্য 558 টাকা ফি সোনালী ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে এবং এই ফ্রি যখন পৌঁছে যাবে তখন আপনার প্রোফাইল তৈরি করার জন্য সুযোগ প্রদান করা হবে।
জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে সার্টিফিকেট সংশোধন করবেন
জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে আইডি কার্ড সংশোধন করবেন
ঘরে বসেই জন্ম নিবন্ধন সনদ তৈরি করুন নিজেই
জন্ম নিবন্ধন ছাড়া আইডি কার্ড করার নিয়ম
আর এক্ষেত্রে যদি আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধন করা লাগে তাহলে টাকার পরিমাণ দ্বিগুণ হবে। এভাবে সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আপনারা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানকার নিয়মকানুন অনুসরণ করে এবং সেখানকার প্রয়োজনীয় তথ্য প্রদান করে আপনারা এই সার্টিফিকেট সংশোধন করার জন্য আবেদন করবেন। আর আবেদন করার পরে আপনাদেরকে আবেদনপত্রসহ এবং সোনালী ব্যাংকে আবারও একই পরিমাণ টাকা প্রদান করার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বোর্ডে চলে যেতে হবে।
সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং জন্ম নিবন্ধন সনদের ফটোকপি প্রদান করলে তারা তাগ্রণ করবে এবং যদি সম্ভব হয় তাহলে আপনাকে অল্প কিছু দিনের ভেতরেই আপনার সংশোধিত সার্টিফিকেট প্রদান করবেন। মোটামুটি একটি সার্টিফিকেটের জন্য আপনাদের 2000 টাকার মতো খরচ হতে পারে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট মিলিয়ে তিন হাজার টাকার মতো খরচ হতে পারে। আর যারা জন্ম নিবন্ধন দিয়ে সার্টিফিকেট এর তথ্য সংশোধন করতে চাইছেন তাদেরকে বলবো যে এই জন্ম নিবন্ধন সনদের তথ্য পরে কাজে লাগবে এবং যেটি নিয়ম সেই নিয়ম অনুসরণ করতে গেলে আপনাকে নোটারি পাবলিকের মাধ্যমে এবং পেপার কাটিং এর মাধ্যমে এই কাজটি করতে হবে।
তাছাড়া অভিভাবকের নাম সংশোধন করার ক্ষেত্রে তাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ব্যবহার করতে হবে। অর্থাৎ এই থেকে বুঝতে পারলাম শুধু জন্ম নিবন্ধন সনদ দিয়ে সার্টিফিকেট এর তথ্য সংশোধন করা সম্ভব নয় এবং এক্ষেত্রে আপনাকে একটু দীর্ঘমেয়াদি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এবং নির্ধারিত পরিমাণ টাকা খরচ করে এই কাজটি করতে হবে। তাছাড়া সার্টিফিকেট এর সঙ্গে শিক্ষা বোর্ড জড়িত আছে বলে আপনাকে শিক্ষাবোর্ড পর্যন্ত যাওয়া লাগবে।


