ভাবসম্প্রসারণ: চরিত্র মানুষের অমূল্য সম্পদ Choritro Manusher Omullo Sompod

ভাবসম্প্রসারণ: চরিত্র মানুষের অমূল্য সম্পদ

চরিত্র মানুষের অমূল্য সম্পদ

মূলভাবঃ অলংকার যেমন সৌন্দর্যের উৎস তেমনি মানব জীবনের অলংকার হচ্ছে উত্তম চরিত্র। মানুষ সামাজিক জীব, আর মানুষের সামাজিক পরিচয়টা গড়ে ওঠে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। চরিত্র মানুষকে অনাবিল সুখের পথে পরিচালনা করে। উত্তম চরিত্র মানব জীবনের মুকুট স্বরুপ।

সম্প্রসারিত ভাবঃ মানুষের সর্বোৎকৃষ্ট গুণাবলীর মধ্যে চরিত্র একটি অন্যতম। আখলাক শব্দের বাংলা হচ্ছে চরিত্র। আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহুবচন। যার অর্থ হচ্ছে চরিত্র বা স্বভাব। ইসলামি ভাষ্যমতে আখলাক দু’প্রকার। যথাঃ ১। আখলাকে হামিদাহ বা উত্তম চরিত্র ২। আখলাকে যামিমা বা নিকৃষ্ট চরিত্র।

আখলাকে হামিদাহ মানবজীবনে উত্তম গুণাবলিকে বুঝায়।যেমন-ধৈর্য,সততা,সহনশীলতা, বিনয়, সমাজসেবা,দেশপ্রেম,উপকারিতা প্রভৃতি। আখেরাতের তুলনায় এ ধরা খুব ক্ষণস্থায়ী। মানুষ সামাজিক জীব, আর মানুষের সামাজিক পরিচয়টা গড়ে ওঠে চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। চরিত্র মানুষকে অনাবিল সুখের পথে পরিচালনা করে। সৎ চরিত্র ঈমানকে দৃঢ় করে আর অসৎ চরিত্র ঈমানকে ধ্বংস করে। সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, পরোপকারিতা, শৃঙ্খলা এবং কর্তব্য পরায়ন হলো চরিত্রের মৌলিক উপাদান।

এগুলো মানুষ সহজে যখন নিজের মনের মধ্যে বিকশিত করে তুলে এবং তার প্রতিটি কথা ও কাজের সঙ্গে পালনে সক্ষম হয় তখনই সে নিজেকে উত্তম চরিত্র হিসেবে গড়ে তুলতে পারে। মানব চরিত্রই উন্নত ও সমৃদ্ধ জাতির প্রধান জীবনী শক্তি। যে জাতির চরিত্র যত দৃঢ় হবে সে জাতি তত উন্নত এবং সভ্য হবে। চরিত্রবান ব্যক্তি সদা আনন্দে থাকেন। দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না। কারণ তার মধ্যে অবৈধ সম্পদ উপার্জন করে উচ্চভিলাষের মন মানুষিকতা নাই।

সৎ উপার্জনের মাধ্যমে তিনি যা আয় করেন তাতেই সন্তুষ্ট থাকেন। আজ সমাজে বিশৃংখলা এবং অরাজকতা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে যার যা আছে তাতে সন্তুষ্ট না থেকে পরধনে মত্ত হওয়া। যতই শিক্ষিত এবং ধন সম্পত্তির মালিক হোন না কেন যদি সৎ চরিত্রবান না হন তাহলে কাজের ক্ষেত্রে ফলাফল শূন্য। সৎ চরিত্র ঈমানকে পরিপূর্ণ আর অসৎ চরিত্র ঈমানকে ধ্বংস করে। মুমিন কখনও অসৎ চরিত্রের অধিকারী হতে পারে না। অর্থাৎ অসৎ চরিত্রের অধিকারী পূর্ণ ঈমানদার হতে পারে না।

হজরত আনাস ইবনে মালেক (রা.) একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, অসৎ চরিত্র ঈমানকে ওইভাবে নষ্ট করে যেভাবে মাকাল ফল খাদ্যদ্রব্য নষ্ট করে। -শোয়াবুল ঈমান: ৭৬৭২। পক্ষান্তরে আরও বলতে পারি চরিত্র মানুষের জীবনে এমন একটি সম্পদ যদি একবার কালিমা লেগে যায় তাহলে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়।

কথায় আছে সৎ চরিত্রের স্বর্গবাস অসৎ চরিত্রের সর্বনাশ। পৃথিবীর জ্ঞানী ব্যক্তিরা চরিত্রকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গ্রহণ করায় যুগ যুগ ধরে চির ভাস্বর হয়ে আছেন। তাদেরকে শত শত বছর পরও ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আজ স্মরণ করছেন, করছেন অনুকরণ। এর কারণ হচ্ছে সৎ চরিত্র ধারণ করে জীবন-যাপন এবং নশ্বর ধরণীর প্রতি বিমুখতা।

মন্তব্যঃ ইংরেজিতে একটি প্রবাদ আছে- Time and tied wait for none অর্থাৎ- সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না । ঠিক তেমনি এই ক্ষণিকের দুনিয়ায় আমাদের সকলকে সৎ চরিত্রের অধিকারী হিসেবে বেচে থাকতে হবে। কারণ চরিত্র আমাদের অমূল্য সম্পদ।

আজকে যে ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হলো, সেটা আপনারা সহজ এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি সুন্দর ভাবে তুলে ধরতে। আগামী আলোচনায় আমরা আরও অন্য একটি ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো। আমাদের এই ওয়েবসাইট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বেশি বেশি ভিজিট করুন।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*