কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ | বিশ্বকাপ ফুটবল সময়সূচী ডাউনলোড

কাতার বিশ্বকাপ বাংলাদেশ সময়সূচী ২০২২

আপনারা যারা কাতার বিশ্বকাপের সময়সূচি ডাউনলোড করতে চাইছেন তারা এখানে এসে বুদ্ধিমানের কাজ করেছেন। আমাদের আজকের আর্টিকেলে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ নিয়ে আলোচনা করা হবে। প্রতিটি ম্যাচ ছাড়াও এই আর্টিকেলে আমরা প্রতিটি দলের শক্তিমত্তা নিয়ে আলোচনা করব। কোন ম্যাচ বাংলাদেশ সময় কখন অনুষ্ঠিত হবে তা জানতে পারবেন আমাদের এই পোস্ট থেকে। সুতরাং, কাতার বিশ্বকাপের জানা অজানা সকল তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব আসরটি হলো ফিফা বিশ্বকাপ। প্রতি চার বছর পর পর ফিফা বিশ্বকাপের আসর বসে। ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে ফিফার প্রতিটি সদস্য দেশ অংশ নেয়। বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে কোন দল গুলো খেলবে তা নিশ্চিত করা হয়। ২২ তম ফিফা বিশ্বকাপের আসর বসেছে কাতারে। ৩২ টি ফুটবল দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য নিজেদের মধ্যে লড়াই করবে। এই ৩২ টি দলের মধ্যে একটি দল শেষ হাসি হাসবে।

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে কোন কোন দল মুখোমুখি হয়েছে। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক কাতার ও ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর স্বাগতিক কাতারকে ২-০ গোলে পরাজিত করে। দ্বিতীয়ার্ধে লড়াই করেও কাতার ম্যাচের ফলাফলে কোন পরিবর্তন আনতে পারেনি।

কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ PDF পিকচার

বিশ্বকাপ ফুটবল সময়সূচী ২০২২ পিকচার ডাউনলোড

কাতার বিশ্বকাপে এশিয়ার দলগুলো তাক লাগিয়ে দিচ্ছে ফুটবল সমর্থকদের। সি গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করে সৌদি আরব। সৌদি আরবের মত দল এভাবে আর্জেন্টিনার মত দলকে হারিয়ে দেবে এমনটা কল্পনা করেনি আর্জেন্টাইন সমর্থকরা। আর্জেন্টিনার জন্য টুর্নামেন্ট টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়েছে প্রথম ম্যাচ পরাজিত হয়ে।

২০১৪ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। দুর্দান্ত খেলতে থাকা আর্জেন্টিনাকে ফাইনালে ১-০ গোলে হারিয়েছিল তারা। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ২০১৮ সালে প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয় তাদের। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার কাছে শেষ ম্যাচে ২-০ গোলে পরাজিত হয় তারা। এবারের বিশ্বকাপেও প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছে জার্মানি। সূর্যোদয়ের দেশ জাপানের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে তারা। জাপান পরিশ্রমী ফুটবল খেলে জার্মানিকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে।

জার্মানির জন্যেও টুর্নামেন্টের টিকে থাকা অনেকটা কঠিন হয়ে পড়েছে কারণ গ্রুপ পর্বের দুইটি ম্যাচ খেলতে হবে স্পেন ও কোস্টারিকার মতো দলের সাথে। স্পেন তাদের প্রথম ম্যাচে কোস্টারিকা কে ৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে। এবারের বিশ্বকাপে এটি ছিল সবচেয়ে বড় জয়। তাই স্পেন ম্যাচ হতে যাচ্ছে জার্মানির জন্য অনেক বড় চিন্তার কারণ। টুর্নামেন্ট টিকে থাকতে হলে পরের দুটি ম্যাচে জয়ের কোন বিকল্প নেই।

নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে খুব ভালো শুরু পেয়েছে ব্রাজিল। ব্রাজিল এদিন অসাধারণ ফুটবল খেলেছে। সার্বিয়াকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে তারা। অসংখ্যবার বলে সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত জালে বল পাঠাতে না পারায় প্রায়ই হতাশ হয়ে পড়েছিলেন ব্রাজিল সমর্থকরা। শেষ পর্যন্ত ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন রিচার্লিসন।

এবারে টুর্নামেন্টে শক্তিশালী চারটি দল হল ব্রাজিল ,ফ্রান্স ,ইংল্যান্ড ও স্পেন। আর্জেন্টিনা ফেভারিট দল হিসাবে বিশ্বকাপে খেলতে আসলেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার তাদের অনেকটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে। টুর্নামেন্ট টিকে থাকতে হলে তাদের এখন মেক্সিকো ও পোল্যান্ডকে হারাতে হবে। মেক্সিকো ও পোল্যান্ডকে হারানো মোটেও সহজ হবে না আর্জেন্টিনার জন্য। তবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিদায় নিলে বিশ্বকাপ অনেকটা রং হারাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাই একজন ফুটবল সমর্থক হিসেবে সবারই চাওয়া থাকবে আর্জেন্টিনা শেষ পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকুক।

যত দিন যাচ্ছে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বেড়ে চলেছে। আপনারা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করুন। আমাদের এই পোস্ট থেকে ফুটবল বিশ্বকাপের সময়সূচি ডাউনলোড করে নির্দিষ্ট সময়ে খেলা দেখতে বসে পড়ুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button