ঘরে বসে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ তৈরি করুন
পরিবারে নতুন সদস্যের জন্য আপনার যদি জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চান তাহলে ঘরে বসে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা সম্ভব হচ্ছে। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা ঘরে বসে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এবং এই নিয়ম অনুসরণ করার মাধ্যমে আপনার স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আবেদনপত্র জমা দিয়ে এ বিষয়ে কথা বলতে পারেন এবং জন্ম নিবন্ধন সনদ তৈরি করে নিতে পারেন।
প্রতিটি জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হত এবং তাদেরকে জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদের অন্যান্য তথ্য প্রদান করলে পরিবারের অন্যান্য সদস্যের এই জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিত। কিন্তু বর্তমানে প্রত্যেকটি কাজ অনলাইন ভিত্তিক হয়ে যায় বলে আপনারা ঘরে বসেই সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন এবং ঘরে বসে প্রত্যেকটি ব্যাক্তিই যাতে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ ভূমি সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সেবা গ্রহণ করতে পারে তার জন্য প্রত্যেকটি জন্য আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
তাই আপনি যদি ঘরে বসে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চান তাহলে আপনাদেরকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইটের লিংক হলো https://bdris.gov.bd/br/application । এই লিংকে প্রবেশ করে আপনাদেরকে সর্বপ্রথমে কোন ঠিকানায় ভিত্তিতে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চান তা নির্বাচন করুন। পরবর্তী পেজে গিয়ে যার জন্য জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চাচ্ছেন তার ব্যক্তিগত বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
অর্থাৎ তার নাম এবং অন্যান্য তথ্য এমন ভাবে দিতে হবে যাতে পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন। এরপরে পরবর্তী পেজে গিয়ে ঠিকানা সংক্রান্ত তথ্য একেবারে নির্ভুল ভাবে প্রদান করতে হবে এবং এই ক্ষেত্রে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে সেই ভাবেই আপনার তথ্য প্রদান করুন। এরপরে আপনাকে জন্ম নিবন্ধন এর অফিশিয়াল ওয়েবসাইটে
থেকেই আপনার অভিভাবকের জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ যে সকল তথ্য চাওয়া হবে সেগুলো সঠিকভাবে প্রদান করার ভিত্তিতে আবেদন করুন। বর্তমানে নিয়ম অনুসরণ করে যদি অভিভাবকের জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার প্রধান না করতে পারেন তাহলে দেখা যাবে যে এটি আপনি তৈরি করতে পারছেন না।
তাহলে এ সকল তথ্য প্রদান করার পর আবেদনকারী তথ্য প্রদান করেন এবং আবেদনকারী যদি আপনি নিজেই হয়ে থাকেন তাহলে নিজের মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য প্রদান করে আপনার জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য যে প্রমাণাদি দাখিল করতে চান সেগুলো স্ক্যান করে আপলোড করুন। এক্ষেত্রে আপনার টিকা কার্ডের স্ক্যান কপি এবং আপনি যে স্থানে বসবাস করছেন সেই স্থানের জমির খাজনা পরিশোধের রশিদ সহ অন্যান্য তথ্য স্ক্যান করে প্রদান করলে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন।
এরপরে আপনাদের আবেদন পত্রের প্রত্যেকটি তথ্যনির্ভর হয়েছে কিনা তা একবার যাচাই করতে পারবেন এবং পরবর্তীতে আবেদন সম্পন্ন করে সেখান থেকে অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করবেন। আপনার আবেদন পত্র পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে সেটা প্রিন্ট দিয়ে নিন এবং প্রিন্ট দেয়া নেওয়ার পরে স্থানীয় সরকার বিভাগের নিকটে গুলো জমা দিলে এবং নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করলে তারা আপনাকে জন্ম নিবন্ধন সনদের অরিজিনাল কপি চেয়ারম্যানের স্বাক্ষরসহ প্রদান করবে।


