ঘরে বসে নিজেই নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করুন

বর্তমান সময়ে ঘরে বসে নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করা যাচ্ছে। তবে আপনি যদি মনে করে থাকেন ঘরে বসেই জন্ম নিবন্ধন সনদ একেবারে হাতে পেয়ে যাবেন তাহলে ভুল ভাবছেন। তবে ঘরে বসে জন্ম নিবন্ধন সনদের আবেদন করা যাচ্ছে এই বিষয়টি আমরা আজ আলোকপাত করব।

আপনি যদি জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ব্যাপারে একেবারেই অনভিজ্ঞ হয়ে থাকেন অথবা জন্ম নিবন্ধন সনদ কিভাবে তৈরি করতে হয় তা জানতে চান তাহলে আজকের এই পোস্টের মাধ্যমে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য জেনে নিন কিভাবে ঘরে বসে নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করবেন অথবা পরিবারের অন্য কোনো সদস্যের জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে সহায়তা প্রদান করবেন।

স্থানীয় সরকার বিভাগ থেকে জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হয় এবং এর জন্ম নিবন্ধন সনদ আপনাকে গ্রহন করতে হলে আগে অনলাইনের মাধ্যমে আবেদন করে আবেদন পত্র এবং অন্যান্য কাগজপত্র সহ তাদেরকে জমা দিতে হবে। তারা আপনাদের আবেদনের ওপর ভিত্তি করে তা অফিশিয়াল ওয়েবসাইটে প্রেরণ করবে এবং সেখান থেকে আপনাদের জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে। জন্ম নিবন্ধন সনদের শুধু আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বিষয়টা এমন নয়। জন্ম নিবন্ধন সনদ তখনই ব্যবহার করা যাবে যখন সেখানে স্থানীয় সরকার বিভাগের প্রধানের স্বাক্ষর এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দের স্বাক্ষর প্রদান করা থাকবে।

অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2022 - মোবাইল দিয়ে এড দেখে টাকা আয় ২০২২

২০২২ সালে ছাত্র-ছাত্রীরা অনলাইনে কোন কাজ গুলো করে পার্ট টাইম ইনকাম করতে পারবে জানতে এখানে ক্লিক করুন

ফেসবুক থেকে আয় ২০২২ - সহজে কিভাবে ইনকাম করা যায়

তাই জন্ম নিবন্ধন সনদের প্রথম ধাপ অনুসরণ করানোর জন্য আজকে আমাদের ওয়েবসাইটে ঘরে বসে নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ব্যাপারে আলোচনা করা হবে। অতীতে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হলে আপনাকে হাতে লিখে ফরম পূরণ করতে হত এবং সেই ফরম জমা দিলে আপনার তথ্যের উপর ভিত্তি করে জন্ম নিবন্ধন সনদ তৈরি করে দিত। কিন্তু বর্তমান সময়ে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ব্যাপারে ব্যাপক নিয়ম চালু হয়েছে এবং এ সকল নিয়ম এর ভেতরে রয়েছে আপনার জন্ম নিবন্ধন সনদ তৈরির ব্যাপারে অবশ্যই আপনাকে আপনার পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ আছে কিনা তা নিশ্চিত করতে হবে।

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করবেন যেভাবে

ঘরে বসে নিজেই নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করুন

জন্ম নিবন্ধন সনদ ছাড়া ভোটার আইডি কার্ড তৈরি করার নিয়ম

যদি তাদের জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে আপনাকে আগে আপনার পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ব্যাপারে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে। তাছাড়া আপনার বয়স যদি অল্প হয় তাহলে টিকা কার্ড এর সনদ এবং যে স্থানে বসবাস করছেন সেই স্থানে বসবাস করার খাজনা পরিশোধ এর রশিদসহ ইত্যাদি কাগজপত্র নিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। যাইহোক ঘরে বসে নিজের জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য আপনারা https://bdris.gov.bd/ এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন।

এখানে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথমে আপনাদের ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করবেন এবং পরবর্তী পেজে গিয়ে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। তবে তথ্য প্রদান করার ব্যাপারে সর্তকতা অবলম্বন করবেন এবং এই তথ্য যাতে পরবর্তীতে পরিবর্তন করার প্রয়োজন না হয় এ বিষয়গুলো ভালোমতো দেখে নিয়ে তারপরে পূরণ করবেন।

আপনার নিজের নাম বাংলা এবং ইংরেজিতে প্রদান করার পাশাপাশি পরিবারের কততম সন্তান এবং স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা প্রদান করা সহ অন্যান্য যাবতীয় তথ্য যেগুলো আপনাদের থেকে চাওয়া হবে সেগুলো জেনে শুনে এবং বুঝে পূরণ করুন।

পিতা-মাতার তথ্য পূরণ করার ঘর আসলে সেখানে তাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার প্রদান করার পাশাপাশি তাদের বাংলায় নাম এবং ইংরেজিতে নাম শুদ্ধভাবে প্রদান করুন। পরবর্তী পেজে গিয়ে আপনারা জন্ম নিবন্ধন সনদ তৈরি করার জন্য কোন ধরনের ডকুমেন্টস আপলোড করতে চান সেগুলো ওয়েবসাইটের নির্ধারিত রেজুলেশন অনুসারে আপলোড করুন এবং আপলোড করার পরে আপনারা সেখানে আবেদনকারীর তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধন সনদের প্রাথমিক আবেদন সম্পন্ন করুন।

আবেদন পত্র ডাউনলোড করে নিবেন এবং ডাউনলোড করে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনারা স্থানীয় সরকার বিভাগ এ জমা দিলে তারা আপনাদের থেকে নির্দিষ্ট পরিমাণ ফি গ্রহণ করবে এবং তার বিনিময়ে আপনাকে সেদিন অথবা তার পরেরদিন জন্ম নিবন্ধন সনদ প্রদান করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button