জন্ম নিবন্ধন সনদ ছাড়া এনআইডি তৈরি করার নিয়ম
বাংলাদেশের নিয়ম অনুসারে আপনার বয়স যদি 18 বছর পূর্ণ হয় তাহলে আপনাকে এনআইডি কার্ড তৈরি করার জন্য নিবন্ধন করতে হবে। কিন্তু কোন অজ্ঞতার কারণে আপনি যদি জন্ম নিবন্ধন সনদ না তৈরি করে থাকেন এবং এটি ছাড়া যদি এনআইডি কার্ড তৈরি করতে চান তাহলে আজকের এই পোস্টের মাধ্যমে জেনে নিন কিভাবে জন্ম নিবন্ধন সনদ ছাড়া এনআইডি কার্ড তৈরি করা যায়। আমরা আপনাদেরকে এই তথ্য সম্পর্কে জানিয়ে দেবো যাতে আপনারা জন্ম নিবন্ধন সনদ ছাড়া এন আইডি তৈরি করার নিয়ম সম্পর্কে অবগত হতে পারেন।
প্রথমত জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এটি আপনাদেরকে তৈরি করে নিতেই হবে। আপনার অভিভাবকের জন্ম নিবন্ধন সনদ যদি না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন সনদ আগে তৈরি করতে হবে এবং আপনাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে হবে। আর অভিভাবক যদি না থাকে অথবা অভিভাবক যদি মৃত্যুবরণ করে তাহলে কি করতে হবে সে বিষয়ে আপনার স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা বললেই সব চাইতে ভালো কাজ করবেন।
জন্ম নিবন্ধন সনদ ছাড়া এনআইডি তৈরি করার নিয়ম
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার সহজ উপায় জেনে নিন
অনলাইন থেকে জন্ম নিবন্ধন ডাউনলোড করার প্রক্রিয়া
এখানে স্থানীয় সরকার বিভাগ বলতে গেলে আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি করপোরেশনকে বোঝানো হয়েছে। যাইহোক আপনি যখন এনআইডি কার্ড তৈরি করবেন তখন নির্দিষ্ট সময় পরে এনআইডি কার্ড তৈরি করার জন্য একটি ঘোষণা আসে এবং এর মাধ্যমে 18 বছর পূর্ণ হল এই তথ্য লিপিবদ্ধ করা শুরু হয়ে যায়। কিন্তু আপনার 18 বছর পূর্ণ হওয়ার পরেও এমন যদি ঘোষণা না আসে তাহলে ওয়েবসাইটে যেতে হবে এবং ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এনআইডি কার্ডের জন্য নতুনভাবে নিবন্ধন করবেন।
ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টে এনআইডি কার্ডের জন্য অর্থাৎ নতুন এনআইডি কার্ড তৈরি করার জন্য কি ধাপ অনুসরণ করতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনাদেরকে এখানে আমরা একটু বেসিক ধারণা প্রদান করব যাতে আপনার বুঝতে পারেন জন্ম নিবন্ধন সনদ ছাড়া কিভাবে এনআইডি কার্ড তৈরি করা যায়। প্রথমত এনআইডি সার্ভিস এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে নতুন নিবন্ধনের জন্য আবেদন অপশনে ক্লিক করতে হবে এবং সেখানে আপনার নাম ইংরেজিতে প্রদান করতে হবে।
জন্মতারিখ সংক্রান্ত তথ্য প্রদান করে আপনারা পরবর্তী পেজে গিয়ে একটি ইউনিক ইউজার আইডি অথবা ইউজার নেম সেট করুন। তারপর একটি পাসওয়ার্ড লিখে দিন এবং সেই পাসওয়ার্ড কারো কাছে প্রকাশ না করে আরো একবার কনফার্ম পাসওয়ার্ড করুন। এখন আপনার সেখানে প্রোফাইল ওপেন হয়ে গেল এবং প্রোফাইলে প্রবেশ করে আপনারা তিন ভাবে তথ্য প্রদান করে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। প্রথম ধাপে আপনার ব্যক্তিগত তথ্য এবং দ্বিতীয় ধাপে আপনার অন্যান্য তথ্য এবং তৃতীয় ধাপে আপনার ঠিকানা সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
আপনি যেহেতু নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছেন সেহেতু আপনাকে এডিটে যেতে হবে এবং আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করার ক্ষেত্রে আপনার নাম এবং অন্যান্য সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে। তবে ওয়েবসাইটের নিয়ম অনুসরণ করে যে সকল ঘরের তথ্য পূরণ করার ক্ষেত্রে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই বাধ্যতামূলক এবং সেগুলো পূরণ করা ব্যতীত আপনি এনআইডি কার্ড তৈরি করতে পারবেন না।
আর এক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের নাম্বারের ঘরে আপনাকে বাধ্যতামূলকভাবে তথ্য ফিলাপ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার জন্য আপনাকে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে এটি প্রমাণ হয় যে আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং এ দেশের একজন নাগরিক। সুতরাং এক কথায় বলতে গেলে জন্ম নিবন্ধন সনদ ছাড়া এনআইডি কার্ড তৈরি করা সম্ভব নয় এবং এটি তৈরি করতে হলে আপনাকে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতেই হবে।


