জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করার সুযোগ! দেখে নিন কিভাবে করবেন https://everify.bdris.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে

আজকে আমাদের ওয়েবসাইটে বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষ যাতে অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারে তার জন্য এই তথ্য আলোচনা করব। আপনারা হয়তো শুনে থাকবেন জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হলে আগে অনলাইনের মাধ্যমে এটিকে আবেদন করতে হয়। এই আবেদন করার জন্য আপনারা হয়তো অনেক কম্পিউটার অনলাইন অপারেটরের সহায়তা গ্রহণ করেন এবং এ ক্ষেত্রে আপনারা বুঝতে পারেন যে নির্দিষ্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ এর কাজ পরিচালনা করা হয়ে থাকে।

আপনারা জাতীয় পরিচয় পত্রের যেমন অনলাইন থেকে ডাউনলোড করতে সুযোগ পান তেমনিভাবে হয়তো ভেবেছেন যে জন্ম নিবন্ধন সনদ যদি অনলাইন থেকে ডাউনলোড করা সম্ভব হয় তাহলে খুব ভালো হবে। কিন্তু জন্ম নিবন্ধন সনদ অনলাইনে পাওয়া গেলেও এই জন্ম নিবন্ধন সনদ তখনি কার্যকর হবে যখন সেখানে স্থানীয় সরকার বিভাগের প্রধান স্বাক্ষর প্রদান করবেন এবং সিল মেরে আপনাদের হাতে প্রদান করবেন। তাই জন্ম নিবন্ধন সনদ পাওয়ার জন্য সেখানে ডাউনলোডের অপশন রাখা না হলেও জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করার মাধ্যমে আপনারা যাচাই করে নিতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য ঠিকঠাক আছে কিনা।

আপনাদের কত নিচে আমাদের ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার প্রক্রিয়া অথবা জন্ম নিবন্ধন সনদ দেখে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। যাদের জন্ম নিবন্ধন সনদ হাতে রয়েছে এবং অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের তথ্য দেখে নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই কাজটি করবেন এবং এর মাধ্যমে আপনারা নিজেদের জন্ম সনদ যাচাই করার পাশাপাশি ওয়েবসাইটে অনলাইন থেকে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। জন্মসূত্রে স্থানীয় সরকার বিভাগ এই জন্ম নিবন্ধন সনদ প্রদান করেন এবং আগের চাইতে এই নিয়মের বিষয়ে অনেক সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হলে এখন আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হয়।

হার পাওয়ার প্রজেক্ট ট্রেনিং বিনামূল্যে মেয়েদের আউটসোর্সিং বিষয়ে ট্রেনিং কারা পাবে, কবে শুরু হবে, কিভাবে করতে হবে

তাছাড়া জন্ম নিবন্ধন সনদ একাধিক বার তৈরি করা আইনত দণ্ডনীয় বলে এটিকে তৈরি করতে পারবে না এবং আর কোনভাবে যদি জন্ম নিবন্ধন সনদের ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তথ্য সংশোধনের সুযোগ রয়েছে। তবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য যারা সঠিক প্রসেসটা এসেছেন তারা সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইট এর ঠিকানা টা সংগ্রহ করুন। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন অথবা যেখানে প্রবেশ করবেন সেই অফিশিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক হল https://everify.bdris.gov.bd/ ।

এখানে প্রবেশ করলে আপনাদের সামনে তিনটি ফাঁকা ঘর চলে আসবে এবং প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদান করুন। দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ এবং তৃতীয় ঘরে গণিতের সমস্যার সমাধান করে সার্চ অপশনে ক্লিক করুন। তাহলে পরবর্তী পেজে আপনার নাম এবং জন্ম নিবন্ধন সনদ এসকল তথ্য রয়েছে সেগুলো সেখানে দেখানো হবে। ডাউনলোড করার অপশন না থাকলেও সেখান থেকে আপনারা জন্ম নিবন্ধন সনদ এর প্রত্যেকটি তথ্য ওয়েবসাইট থেকে দেখে নিতে পারলেন এবং এর মাধ্যমে বুঝে নিতে পারবেন আপনার হাতে থাকা জন্ম নিবন্ধন সনদের তথ্যের সঙ্গে অনলাইনে তথ্যের মিল রয়েছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button