আজ আপনাদের জন্য বাংলা ব্যকরণের আরেকটি ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো। আমাদের এই ওয়েবসাইটে আপনারা যেকোন ভাব- সম্প্রসারণ এর নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন।এছাড়া বাংলা ব্যকরণ এর আরও অন্যান্য বিষয় এই পেজে পাবেন। শুধু মাত্র বাংলা ব্যকরণই নয় অন্যান্য বিষয়ের অনেক সম সাময়িক তথ্য আপনারা এখানে পাবেন।
ভাব-সম্প্রসারণঃ
কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
মূলভাবঃ সুখ এবং দুঃখ মানবজীবনের সঙ্গে একে অপরের বন্ধন জড়িত। একটিকে চাইলে অপরটিও আসবে।
কেউ যদি দুঃখকে বাদ দিয়ে জীবনে কেবল সুখই লাভ করতে চায়, সে ব্যর্থ হয়। কারণ, একমাত্র দুঃখের ভিতর দিয়ে সুখের আস্বাদ লাভ করা যায়। দুঃখ ছাড়া সুখ লাভ হয় না। তাই মানব জীবনের সুখ-দুঃখ উভয়ের উপস্থিতি স্বাভাবিক বলে বিবেচিত হয়।
সম্প্রসারিত ভাবঃ মানুষ চিরদিন সুখের অভিলাষী। কিন্তু সেই সুখ লাভ করতে হলে মানুষকে অবশ্যই কষ্ট করতে হবে। সুখ এবং দুঃখ দুটি একে অপরের সাথে জড়িত। দুঃখ ছাড়া সুখ লাভ করা যায় না। সংসার জীবনে একটানা সুখ বিরাজ করে না।জীবনে অনেক বাধা বিপত্তি থাকবেই, বহু কষ্ট বেদনা সইতে হবে। সেইসব জয় করে মানুষকে সামনের দিকে জীবনের সুখ লাভের জন্য এগিয়ে যেতে হবে। পথ দীর্ঘ ভেবে পথিক যদি কিছু দূর যেয়ে ক্ষান্ত হয় অথবা কিছুদূর অগ্রসর হয়ে ফিরে আসে তবে সে কোনদিনও গন্তব্য স্থানে পৌঁছাতে পারে না।
সেখানে পৌঁছাতে হলে তাকে এগিয়ে যেতে হবে, পথের ক্লান্তিও স্বীকার করতে হবে। মানুষের নিজের এমন শক্তি সামর্থ্য আছে যা প্রয়োগ করে সে জীবনে সুখ লাভে সফল হতে পারে। একারণে মানুষ চলার পথে দুঃখকষ্ট দেখলে থেমে থাকে না। একটা উদাহরন দ্বারা সহজ ভাবে বোঝানো যায়ঃ কমল বা পদ্ম ফুল তুলতে গেলে তার বোঁটার কাঁটার আঘাত সহ্য করতে হয়। কাঁটার ভয়ে যদি কেউ পদ্মফুল না তুলে, তাহলে কি পদ্ম ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেনা।
সংসার জীবনেও তেমনি দুঃখকষ্ট আছে। মানুষের জীবন সেখানে সহজ করে রাখা হয়নি। সংসারে আছে দুঃখকষ্ট, আছে অনেক প্রতিকূলতা, আছে বাধা বিপত্তি। মানুষকে উদ্যোগী হয়ে সেসব জয় করে সুখ ছিনিয়ে আনতে হবে। যে যত বেশি সাধনা করবে সে তত বেশি সুখী হতে পারবে। দুঃখকে বরণ করতে না শিখলে সুখ অর্জন করা সম্ভব নয়। কবিতার ভাষায় ” পারিবোনা একথাটি বলিও না আর, একবার না পরিলে দেখ শতবার”।
কোন কাজ না পারলে সেটি ফেলে রাখলে চলবে না, তার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। ভালো কাজে বাধাবিপত্তি আসবে, তাই বলে সে কাজ ফেলে রাখলে সফলতা লাভ করা যায় না। ঠিক তেমনি সুখ লাভ করতে হলে, তাকে কষ্ট করতে হবে। অনেক মনিষী, গুণীজন তাদের পিছনের ইতিহাস খুঁজে দেখলে পাওয়া যায় তাদের এ পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কথায় আছে দুঃখের পরে আসে সুখ। সুখ লাভ করতে হলে মানুষকে কষ্ট করতে হবে। তাইতো বলা হয় দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে। কষ্ট ছাড়া কেষ্ট মেলা দায়। তাই আমরা যদি সুখ পেতে চায় তাহলে কষ্ট করতে হবে।
মন্তব্যঃ মানুষ চিরদিন সুখের অভিলাষী। সেই সুখ লাভের জন্য মানুষকে সাধনা করতে হয়। দুঃখ লাভ ছাড়া সুখ লাভ হয় না— এটাই জীবনের বৈশিষ্ট্য।
আজকে যে ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হলো, সেটা আপনারা সহজ এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। বিশেষ করে এই ভাব-সম্প্রসারণটি নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করেছি সুন্দর ভাবে তুলে ধরতে। তারপরও আপনাদের শ্রেণী শিক্ষকের সহযোগিতা নিতে পারেন। আগামী আলোচনায় আমরা আরও অন্য একটি ভাব-সম্প্রসারণ নিয়ে আলোচনা করবো।
Leave a Reply