চাকরির আবেদনের দরখাস্ত লেখার নিয়ম
অনলাইনে সবচেয়ে বেশি সার্চ কৃত দরখাস্ত টি হল চাকরির আবেদনের দরখাস্ত। অধিকাংশ তরুণ তরুণী রায় গুগলে সার্চ করে থাকেন কিভাবে একটি সুন্দর এবং নির্ভুল চাকরির আবেদন লিখতে হয় সেটা সম্পর্কে নমুনা।
বাংলাদেশে অধিকাংশ তরুন তরুনী বেকারত্ব নামক সমস্যায় ভুগছেন। লেখাপড়া শেষ করে চাকরির জন্য দিনরাত পরিশ্রম করছেন। চাকরির জন্য নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। চাকরির জন্য কারিকুলাম ভিটা লিখে জমা দিতে হয়। ঠাকুরের জন্য একটি সুন্দর আবেদন পত্র লিখাটা অনেক প্রয়োজন। সুন্দর একটি আবেদন পত্র হলো একটি চাকরির প্রথম পদক্ষেপ। আমরা অনেকেই জানিনা কিভাবে একটি সুন্দর আবেদন পত্র লিখতে হয়। চাকরির জন্য আবেদন পত্র টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। তাই আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে। একটি সুন্দর চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে সকল ধারণা আমরা আপনাকে দিতে পারি।
অনেক তরুণ তরুণী যারা সাধারণভাবে মেধাবী হলেও জানেনা যে কিভাবে সঠিক নিয়ম মেনে একটি চাকরির আবেদন লিখতে হয়। অনেকে আছে যারা সিনিয়র এবং অভিজ্ঞদের থেকে পরামর্শ নিয়ে একটি চাকরির আবেদন লিখে থাকে। অনেকে আবার লাজুক প্রকৃতির হয়ে থাকে তাই সহজে পাওয়া থেকে সাহায্য চাইতে পারেন না।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।
আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো। আমরা আমাদের ওয়েবসাইটে সকল ধরনের দরখাস্ত সম্পর্কে তথ্য প্রদান করে রেখেছি। কাজের ধরন অনুসারে দরখাস্ত ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যত ধরনের দরখাস্ত থাকুক না কেন একটি দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্ব করতে পারলে আপনি যেকোন ধরনের দরখাস্ত লিখতে পারবেন।
আপনি কি একজন সদ্য পাশ করা তরুণ-তরুণী? তাহলে আপনার চাকরির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানা উচিত।কারণ চাকারির জন্য আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান সিভি এবং আবেদন পত্র সাবমিট করতে হবে। কিন্তু আপনি যদি এগুলো সঠিকভাবে লিখতে না জানেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম। একটি আবেদনপত্রের দ্বারাও চাকরীপ্রার্থীর ব্যক্তিত্ব, যোগ্যতা, নম্রতা ইত্যাদি পরিমাপ করা হয়। তাই এটি গুছিয়ে এবং মার্জিত উপায়ে লিখতে জানা অবশ্যক। আজকের এই আলোচনায় আমরা জানবো, কীভাবে আপনি চাকরীর জন্য পারফেক্ট একটি আবেদন পত্র লিখতে পারেন। পাশাপাশি আমরা আপনার জন্য বিভিন্ন ক্যাটাগরির বেশ কয়েকটি চাকরীর দরখস্তের নমুনা উপস্থাপন করবো। যেগুলো দেখে আপনি নিজের জন্য প্রয়োজনীয় দরখস্তটি তৈরি করতে পারবেন।
তাহলে চলুন, শুরু করি চাকরির দরখাস্ত লেখার নিয়ম:- তারিখ দিয়ে শুরু করুন। আপনি আবেনটি যেদিন সাবমিট করবেন, সেদিনের তারিখ লিখুন। বেশিরভাগ চাকরীদাতা তারিখের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকেন। আবেদনটি কার কাছে লিখছেন? নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তা নিশ্চিত হয়ে নিন। চেয়ারম্যন, ম্যানেজিং ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তা যাই হোক না কেন, তার পদের নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন। কোন বিষয়ে আবেদন লিখছেন তা নিশ্চিত হয়ে নিন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের নাম উল্লেখ করা থাকে। তা দেখে হুবুহু পদের নাম লিখুন। আবেদনের মূল অংশটি শুরু করুন নম্রতা-ভদ্রতার সাথে। আমাদের দেশের রীতি অনুযায়ি আমরা সাধারণত “বিনীত নিবেদন, সম্মানপূর্বক নিবেদন, যথাযথ সম্মানপূর্বক নিবেদন” ইত্যাদি দিয়ে আবেদন শুরু করি। তাই এ ধরনের সম্মান প্রদর্শন পূর্বক শুরু করুন। কোন তারিখে, কোন পত্রিকায় চাকরির বিজ্ঞপ্তিটি দেখেছেন, তা উল্লেখ করুন।
আবেদন যথাসম্ভব সংক্ষিপ্ত করুন। অপ্রয়োজনীয় বিষয়গুলো উপস্থাপন না করে শুধুমাত্র কাজের কথাগুলো লিখুন। আবদেনপত্রের সাথে অন্য কোন কাগজপত্র যেমন, সনদপত্র, নম্বরপত্র, প্রত্যয়নপত্র, নাগরিকত্বের সদনপত্র ইত্যাদি যুক্ত করলে তা উল্লেখ করে অতিরিক্ত দুর্বলতাও দেখাবেন না। অনেকেই আবেদনে চাকরীদাতার দয়া প্রার্থনা করেন, যা একদমই পরিহার করা উচিত। কারণ আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরি পাবেন, কারো দয়ায় নয়। আপনারা তথ্য সুন্দর ভাবে লিখে একটি সুন্দর চাকরির আবেদন তৈরি করে নিতে পারবেন। এভাবে সকল নিয়ম কানুন অনুযায়ী একটি নির্ভুল চাকরির আবেদন তৈরি করা যায়।