কোন কোন বিষয়ে এসএসসি ২০২২ পরীক্ষা হবে? এখানে ক্লিক করে জেনে নিন

2021 সালের সকল পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা খুব ভাল করেই জানেন যে আপনাদের সম্পূর্ণ বিষয়ের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ইতোমধ্যে এ ঘোষণা দিয়েছেন এবং কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে তাও খুব সুন্দর ভাবে এবং স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তবে এখনো যারা জানেন না যে আপনাদের কোন কোন বিষয়ে এসএসসি পরীক্ষা হবে তারা আমাদের এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারেন।

সাইন্স, আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরা এই পোষ্ট পড়লে বুঝতে পারবেন এবং যে বিষয়গুলোর যে সকল অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে তাও জেনে নিতে পারবেন। তাই আপনি যদি এখনো জেনে না থাকেন অথবা আপনার কোন বন্ধুবান্ধব যদি এখনও এসএসসি পরীক্ষার বিষয় সমূহ জেনে না থাকেন তাহলে আমাদের এই ওয়েবসাইটের পোষ্টের মাধ্যমে জেনে নিন।

এসএসসি পরীক্ষা ২০২২ হবে যেসব বিষয়ে

দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং এর ফলে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান উপস্থিত হতে পারেনি। ফলে শ্রেণীকক্ষে উপস্থিত থেকে পাঠ্য বইয়ের বিষয়বস্তু শেখার যে লাভ তা তারা পায়নি। ফলে প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে এখন পাঠ্যবই দুর্বোধ্য লাগছে। তবে বিভিন্ন জায়গায় অনলাইন ক্লাস এর সুবিধা প্রদান করা হলেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এই অনলাইন ক্লাস এর সুবিধা গ্রহণ করতে পারেনি। তাই সকল ধরনের শিক্ষার্থীর কথা ভেবে মাননীয় শিক্ষা মন্ত্রী একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

হার পাওয়ার প্রজেক্ট ট্রেনিং বিনামূল্যে মেয়েদের আউটসোর্সিং বিষয়ে ট্রেনিং কারা পাবে, কবে শুরু হবে, কিভাবে করতে হবে

তিনি পুরো সিলেবাস এর উপরে পরীক্ষা না নিয়ে বিভাগভিত্তিক যে সকল বিষয় গুলো রয়েছে সেগুলোর উপরে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং সে সকল বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া হবে। তাই আবশ্যক যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধর্ম ইত্যাদি বিষয়গুলো পরীক্ষা হচ্ছে না।

যে সকল শিক্ষার্থী সাইন্স নিয়েছিলেন নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে, সে সকল শিক্ষার্থীদের আবশ্যিক বিষয়ের উপরে পরীক্ষা দেওয়া লাগবে না। তাদেরকে আলাদা ভাবে তাদের বিভাগের যে বিষয়গুলো রয়েছে যে সকল বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিতের উপরে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে।

তাই আপনারা যারা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা উল্লেখিত বিষয়ের উপরে প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে উল্লেখিত বিষয়ের উপরে বইয়ের উপরে পরীক্ষা হবে না বলে জানা গেছে। প্রত্যেকটি বই নির্ধারিত কিছু অধ্যায় থেকে প্রশ্ন তৈরি করা হবে এবং কোন অধ্যায় থেকে প্রশ্ন তৈরি করা হবে তাও আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে।

যে সকল শিক্ষার্থী 2021 সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আলাদা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আপনাদেরকেও আবশ্যিক বিষয় গুলোর পরীক্ষা দিতে হবে না। আপনাদের বিভাগের যে সকল বিষয় গুলো রয়েছে সে সকল বিষয়ে পরীক্ষা দেয়া হবে এবং সে সকল বিষয়ের সম্পূর্ণ অধ্যায় পরীক্ষা না দিয়ে নির্ধারিত কিছু অধ্যায়ের পরীক্ষা দিতে হবে।

আপনার যদি এখনো না জানেন দেশেই নির্ধারিত অধ্যায়গুলো কি তাহলে আমাদের ওয়েবসাইটে সেই সিলেবাস দিয়ে দেওয়া আছে। তাই আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে এসএসসি 2021 সালের পরীক্ষায় মানবিক বিভাগের কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে তারা জেনে নিন যে, আপনাদের অর্থনীতি, পৌরনীতি, ভূগোল ও ইতিহাস বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে।

যারা বাণিজ্য বিভাগে বা কমার্স বিভাগে পড়াশোনা করেন তাদের জন্য একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে। আপনাদের এসএসসি পরীক্ষায় আপনাদের বিভাগের বিষয় গুলোর উপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে প্রস্তুতি গ্রহণ করলে আপনারা এসএসসি 2021 সালের পরীক্ষা গ্রহণ করতে পারবেন।

তাছাড়া উল্লেখিত বেশি সময় নির্ধারিত কিছু অধ্যায়ে রয়েছে যেগুলোর উপরে প্রস্তুতি গ্রহণ করলেই আপনারা পরীক্ষায় পুরোপুরি ভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন। তাই যারা সকল বিষয়ের সকল বিভাগের নির্ধারিত অধ্যায়গুলো জানতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোষ্টের মাধ্যমে তা জেনে নিন। 2021 সালের এসএসসি পরীক্ষার জন্য আপনাদের উদ্দেশ্যে রইল আমাদের পক্ষ থেকে শুভকামনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button