আল আরাফাহ ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ - বিজ্ঞপ্তি, যোগ্যতা ও ফলাফল
আমরা সব সময় জানি যে ইসলামী ব্যাংকগুলো সব সময় ভালো কিছু করার মাধ্যমে সকলের সামনে পরিচিত হতে পছন্দ করে। আল আরাফাহ ইসলামী ব্যাংক সকল শিক্ষার্থীদের মাঝে এমন একটি পরিচিতি মূলক উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বেশ উপকার হচ্ছে। তারা একটি শিক্ষা বৃত্তির কথা ঘোষণা করেছে যেখান থেকে গরিব মেধাবী শিক্ষার্থীরা অনেক আর্থিকভাবে সহায়তা পাবে।
আমরা আজকে সেই আরাফা ব্যাংকের শিক্ষাবৃত্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এ তথ্যগুলো থেকে আপনারা অবগত হতে পারবেন আর আরাফা ব্যাংকের যে শিক্ষাবৃত্তিক কার্যক্রম রয়েছে সেখানে বৃদ্ধি পাওয়ার আবেদনের জন্য একজন শিক্ষার্থীর কি যোগ্যতা লাগবে এবং বৃত্তির পরিমাণ ও সময়কাল সম্পর্কে এখান থেকে আপনারা অবগত হতে পারবেন। আমরা সবকিছু ব্যাংক কর্তৃপক্ষের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি।
আল আরাফা ব্যাংক শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি পিডিএফ
আরাফা ব্যাংক কর্তৃপক্ষ একটি পিডিএফ ফাইল এর মাধ্যমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে বিজ্ঞপ্তি থেকে আপনারা সকল কিছুই জানতে পারবেন। আমরা একটি ছবি আঁকারে সেটা আপলোড করছি এর পাশাপাশি পিডিএফ ফাইল আকারেও সেটা আপনাদের জন্য উপস্থাপন করছি। www.al-arafabank.com/scholarship এই লিংক হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক আপনারা চাইলে সেখানে সরাসরি প্রবেশ করে সকল তথ্য জানতে পারবেন।
আল আরাফা ব্যাংক শিক্ষাবৃত্তির যোগ্যতা
অবশ্যই আর আরাফা ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষাবৃত্তি দেওয়ার প্রচনে শিক্ষার্থীদের কিছু যোগ্যতার কথা উল্লেখ করেছে যেটা একজন শিক্ষার্থীকে থাকতে হবে এবং তার ফলেই সে সেখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাবৃত্তির যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে আমরা সেটা আপনাদের সামনে প্রথমে নিয়ে আসতে যাচ্ছি।
এখানে প্রথমে উল্লেখ করা হয়েছে যে বিভাগীয় শহর অথবা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এর ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছেন তাদের জন্য জিপিএ ৫.০০০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থী আছেন তাদের জন্য জিপিএ ৪.৮০ হতে হবে।
এর পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে সিটি কর্পোরেশন এলাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪.৮০ এবং অন্যান্য বিভাগ থেকে জিপিএ ৪.৫০।
আরাফা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদনের নিয়মাবলী
আল আরাফা ব্যাংক কর্তৃপক্ষ এই শিক্ষাবৃত্তির জন্য অবশ্যই কিছু নিয়মাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলো নিচে নিয়মাবলী সম্পর্কে জানা যাক।
যে সকল শিক্ষার্থীর সরকারের বৃত্তি এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃদ্ধি পাচ্ছেন তারা আল-আরাফা ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন না। এর পাশাপাশি গ্রামীণ অথবা আদিবাসী এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির শতকরা 70 ভাগ নির্ধারিত হবে।
যারা প্রতিবন্ধী শিক্ষার্থী আছেন তাদের জন্য শতকরা ৫ ভাগ বৃত্তি সংরক্ষিত থাকবে। এক্ষেত্রে আবেদনকারীর পিতা-মাতার বা অভিভাবকের বার্ষিক ভাই ২ লক্ষ ৪০ হাজার টাকার উর্ধ্বে হলে তাদের আবেদন গৃহীত হবে না।
২০২০ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২০-২১ সালের শিক্ষাবর্ষের অধ্যায়নরত আগ্রহে উপরোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে দুই জুন ২০২২ তারিখ পর্যন্ত। যে সকল শিক্ষার্থী আল আরাফা ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন ব্যক্তির অর্থ গ্রহণের পূর্বে তাদেরকে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের কাছে ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক সম্মান পর্যায়ের ভর্তির প্রমাণপত্র উপস্থাপন করতে হবে।
অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনারা সরাসরি www.al-arafabank.com/scholarship এই অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদনের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।