ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা

ভালোবাসা নিয়ে বাস্তব কিছু কথা

ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র একটি বিষয়। আর ভালোবাসার কোন নিদিষ্ট সজ্ঞা দেওয়াও সম্ভব নয়। আবার কোন একটি কথার মাধ্যমেও ভালোবাসা ব্যাপারটা বুঝানো সম্ভব নয়। ভালোবাসা এমন একটি বিষয় যা কোন দৃশ্যমান কোন কিছু দিয়েও বোঝানো সম্ভব নয়। ভালোবাসা হলো অনুভবের বিষয়৷ অদৃশ্য এক মায়ার বাধন৷ আর পৃথিবীতে ভালোবাসা আছে বলেই আজও পৃথিবী টিকে আছে।

অনেক সময় দেখা যায় অনেকে ভালোবাসা বিষয়টি নিয়ে বিভিন্ন কথা সার্চ করে। আপনি যদি ভালোবাসা নিয়ে এরকম কথা খুঁজে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য উপকারি হতে পারে বলে আশা করছি৷ কেননা আজকের পোস্টটি সাজানো হয়েছে ভালোবাসা নিযে বিবিন্ন রকম কথার মাধ্যমে। এখান থেকে খুব সহজেই ভালোবাসা নিয়ে বিভিন্ন কথা জানতে পারবেন খুব সহজেই।

ভালোবাসা হলো পবিত্র এক অনুভূতির নাম৷ যেখানে থাকবে না কোন চাওয়া-পাওয়া। আর না থাকবে কোন স্বার্থপরতা। একটি সম্পর্ক তৈরি এবং শেষ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য ভালোবাসা সবচেয়ে বেশি দরকার। ভালোবাসা ছাড়া ককনো কোন সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই যে কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে এবঙ সুন্দরভাবে টিকিয়ে রাখতে ভালোবাসার কোন কমতি রাখা যাবে না। কোন স্বার্থ হাসিল করার জন্য যদি কেউ কাউকে পছন্দ করে বা ভালোবাসে, তবে তা কখনো প্রকৃত ভালোবাসা হতে পারে না। প্রকৃত ভালোবাসা অবশ্যই নিস্বার্থ হয়। তাই ভালোবাসার মধ্যে কখনো কোন স্বার্থ খুঁজতে নেই।

প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে ভালোবাসার মাধ্যমে। একটি পরিবার গড়ে উঠে ভালোবাসার মাধ্যমে। স্নেহ, মায়া, মমতা আর ভালোবাসার দ্বারাই একটি পরিবার টিকে থাকে। ভালোবাসা ছাড়া কোনভাবেই কোন সম্পর্ক গড়ে উঠতে পারে না, টিকে থাকতেও পারে না। আর পরিবারও গড়ে উঠতে পারে না।

ভালোবাসার আসলে কোন রং হয় না। কোন আকার - আকৃতি, গন্ধ কিছুই নেই ভালোবাসার। ভালোবাসা পরিমাপ করাও যায় নান।ভালোবাসা আসলে দৃশ্যমান কোন বিষয় না। ভালোবাসা হলো অদৃশ্য মাযার বাধন৷ ভালোবাসা হলো অনুভবের বিষয়। আর ভালোবাসার জন্য প্রথমেই দরকার সুন্দর একটি মন আর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা গড়ে উঠতে পারে না। তাই ভালোবাসতে হলে বিশ্বাস করতে জানতে হবে৷ আর সেই সাথে সাথে বিশ্বাসটাকে টিকিয়ে রাখতেও জানতে হবে

ভালোবাসা এমন এক মায়া জালের নাম, যেখানে আপনার হৃদয় বেঙে টুকরো টুকরো হয়ে গেলেও হৃদয়ের সেই প্রতিটা ভাঙা টুকরো দিয়েই তাকে ভালোবাসবেন। কারণ এটা এমন একটা অনুভূতি যা কখনো ভোলা সম্ভব নয়। শত ব্যস্ততার পরেও মানুষ তার প্রিয় মানুষটির কাছে ফিরতে পারলেই যেন সমস্ত ক্লান্তি দুর হয়ে যায়৷ আর ভালোবাসার মানুষটির জন্য সব কিছু হাসি মুখে সহ্য করাও যেন কোন কষ্টের না এমন মনে হয়৷

ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর। ভালোবাসা না থাকলে পৃথিবীটা হয়তো এতদিন টিকে থাকতো না। ভালোবাসা আছে বলেই সুখ- শান্তি পৃথিবীতে বিরাজ করে। তবে যখন কেউ কাউকে বিশ্বাস করে, তার উপর আস্থা স্থাপন করে কেবল তখনই ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাকার জন্য একে -অপরকে যেমন ভালোবাসতে হবে, তেমনিভাবে একে -অপরের প্রতি বিশ্বাসও রাখতে হবে। আর একে -অপরকে সম্মানও করতে হবে। তাহলেই ভালোবাসা পূর্ণতা পাবে।

প্রতিটি পরিবার টিকে থাকে ভালোবাসার জোরে। ভালোবাসার মাধ্যমে যেমন পরিবারকে ভালো রাখা যায়। তেমনিভাবে এই সমাজ, এই দেশকে সুন্দর রাখতে হলেও ভালোবাসার বিকল্প নেই। সর্বোপরি এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করতে, শান্তিপূর্ণ করতে ভালোবাসা প্রয়োজন, খুব করে প্রয়োজন। প্রত্যেকটা ব্যক্তির উচিত ভালোবাসার প্রশ্নে নিঃস্বার্থবান হওয়া। কারণ স্বার্থপরতার মাধ্যমে যদি কোন সম্পর্ক টিকে থাকে, তবে তা শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা, ভালোবাসা নয়।

About শাহরিয়ার হোসেন 4780 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*