বন্ধুদের নিয়ে কিছু কথা

বন্ধুদের নিয়ে কিছু কথা

তবে বন্ধুত্ব নিবার্চনে অবশ্যই সতর্ক থাকতে হবে৷ ভালো বন্ধু যেমন জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ। তেমনুভাবে বন্ধু নির্বাচনে ভূল করলে অথবা খারাপ বন্ধু নির্বাচন করলে মারাত্মক ক্ষতিও হতে পারে। তাই এ বিষয়ে খুবই সাবধান থাকতে হবে৷ খারাপ বন্ধুর চেয়ে বন্ধু না থাকাটা বরং ভালো। তাই কোন ভাবেই যে সব মানসিকতার মানুষের সাথে নিজের মন - মানসিকতার মিল থাকে না৷ তাদের সাথে বন্ধুত্ব না করাটায় বরং ভালো।

বন্ধু মনে হয় কলিজার অংশ। বন্ধু ছাড়া অনেকের জীবনই চলে না৷ দিনশেষে সুখ-দুঃখের সাথী হয় একজন ভালো বা প্রকৃত বন্ধু৷ বন্ধুদের নিয়ে অনেক জ্ঞাণী ব্যক্তিরা ব্যক্তিরা বিভিন্ন ধরণের উক্তি করেছেন৷ তন্মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উক্তি তুলে ধরলাম।

১. “একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”- অস্কার ওয়াইল্ড।

২. “প্রকৃতির সর্বশেষ্ট সৃষ্টির নাম বন্ধুত্ব।”- এমানসন।

৩. “অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাটার চেয়ে উত্তম।”- হেলেন কেলার।

৪. “আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিক্ষা, বিজ্ঞান এবং বন্ধুত্ব।”- অ্যালবার্ট আইনস্টাইন।

৫. “বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারে।”- উইড্রো উইলসন।

৬. “একটি বই একশটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।”- ডঃ এ পি জে আব্দুল কালাম।

৭. “কখনো কোন বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না।”- সিসরো।

৮. “বন্ধুত্ব একবার ছিড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতা দিয়েও রিপু করা যায় না।”-থমাস কার্লাইস।

৯. “গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।”- রবীন্দ্রনাথ ঠাকুর।

১০. “কাউকে সারাজীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।”- উইলিয়াম শেক্সপিয়ার।

আসলে বন্ধু কখনো পুরোনো হয় না। অন্য কোন জিনিস পুরোনো হয়ে গেলে সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে। কিন্তু বন্ধু যতই পুরোনো হোক না কেন বন্ধুত্বের সম্পর্কটা পুরোনো হয় না। যত বেশি দিন যায় বন্ধুত্বের সম্পর্কটা তত বেশি গভীর হয়, গাঢ় হয়। আর কোন কারণেই বন্ধুদের মনে কষ্ট দেওয়া উচিত না। বন্ধুকে সবসময় আগলে রাখতে হয়। বন্ধুত্বের সম্পর্কটাকে যত্ন করতে হবে। তাহলে দেকা যাবে যেকোন বিপদে যে মানুষটা সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, বিপদের সময় পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, সেই মানুষটা হচ্ছে বন্ধু। আর বন্ধুত্বের সম্পর্কে সংখ্যার দিকে না দেখে সম্পর্কের দিকটা বেশি প্রাধান্য দিতে হবে।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*