জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এর নিয়ম 2022

প্রত্যেকটি মানুষের জীবনে জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। যাদের জন্ম নিবন্ধন সনদ আছে তারা খুবই একটি গুরুত্বপূর্ণ সনদ সংগ্রহ করতে পেরেছেন এবং এটি আপনারা খুব গুরুত্বের সঙ্গে সবসময় সংরক্ষণ করবেন। এছাড়া যে সকল শিশু বা স্কুলে ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদ তৈরি করেননি তারা অনলাইনের মাধ্যমে এখন জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারবেন। তবে আজকে আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব যেটির মাধ্যমে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড এর নিয়ম সম্পর্কে জানতে পারবেন। আপনাদের কাছে জন্মনিবন্ধন সনদ এর হার্ডকপি থাকার পাশাপাশি যদি একটি সফট কপি মোবাইল ফোনে সবসময় রাখতে পারেন তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং যেকোন কাজে তা ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করি।

সত্য কথা বলতে জন্ম নিবন্ধন সনদের অরিজিনাল কপি আপনি ডাউনলোড করতে পারবেন না। অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি শুধু চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন সনদ উল্লেখিত ওয়েবসাইটে লিপিবদ্ধ হয়েছে কিনা। সেখানে সেটি দেখে নেওয়ার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন এবং সেখানে একটি qr-code রয়েছে যা আপনার জন্ম নিবন্ধন সনদের স্বতন্ত্র ডকুমেন্ট হিসেবে প্রকাশ করে। তাই যারা জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুসন্ধান করতে যাচ্ছেন তারা সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যান এবং সেখানে গিয়ে ইংরেজিতে বার্থ সার্টিফিকেট অথবা বাংলাতে জন্ম নিবন্ধন সনদ লিখে সার্চ করুন।

তাহলে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট প্রদর্শিত হলেও জন্ম নিবন্ধন সনদের অফিসের ওয়েবসাইট প্রথম পেজের প্রথমে প্রদর্শিত হবে। সেখানে প্রবেশ করে আপনারা জন্ম নিবন্ধন সনদের তথ্য অনুসন্ধান অপশনে চলে যান। তথ্য অনুসন্ধান অপশনে চলে গেলে আপনাদের সামনে দুইটি ফাঁকা ঘর প্রদর্শিত হবে এবং ফাঁকা ঘর দুইটিতে দুইটি তথ্য প্রদান করা লাগবে। প্রথম তথ্য হলো আপনার জন্ম নিবন্ধন সনদ এর নম্বর এখনে বসাতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদ একেবারে হারিয়ে ফেলেছেন অথবা জন্ম নিবন্ধন সনদের নাম্বার সংগ্রহ করার আর কোন উপায় নেই তারা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা তে গিয়ে যোগাযোগ করুন এবং এ বিষয়ে অবহিত করুন।

আর যাদের সংগ্রহে আছে এবং নাম্বার প্রদান করতে পারবেন তারা ফাঁকা ঘরে জন্ম নিবন্ধন সনদের নাম্বারটি বসিয়ে দিন। নিজের ঘরে গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদ এর জন্ম তারিখ অনুযায়ী সঠিক জন্ম তারিখ লিখুন। এই দুইটি তথ্য প্রদান করার পরে আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদের তথ্য সামনে চলে আসবে। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সনদ এ আপনার নাম , আপনার পিতা-মাতার নাম আপনার জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য প্রদর্শিত হবে।

এর মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে নিতে পারলেন যে আপনার জন্ম নিবন্ধনের তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং এটি মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে থাকতে পারেন যে আপনি বাংলাদেশের একজন নাগরিক। আর যারা ডাউনলোড করার উদ্দেশ্যে গিয়েছেন তারা সেখান থেকে চাইলে সেই পেজের স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাছাড়া জন্ম নিবন্ধন সনদের ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন আপনারা সেখানে পাবেন না। তাই জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান করার ক্ষেত্রে আপনারা এই নিয়মটি অনুসরন করুন এবং অন্যান্য মানুষদেরকে অবহিত করতে পারেন।

শাহরিয়ার হোসেন

শাহরিয়ার হোসেন একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালোবাসেন। অনলাইনে বিভিন্ন ব্লগে ২০১৮ সালের জানুয়ারী থেকে লিখছেন। কাজের চেয়ে নিজের নাম প্রচারের ওপর বেশি গুরুত্ব দেন। সে চিন্তা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button