জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ২০২২

যারা জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম জানতে চাইছেন অথবা জন্ম নিবন্ধনের তথ্য ভুল করার কারণে সংশোধন করতে চাইছেন তারা আমাদের ওয়েবসাইটের এই পোস্ট দেখুন। কারণ অনেক মানুষের বিভিন্ন কারণে জন্ম নিবন্ধনে কিছু তথ্য গত ভুল চলে এসেছে এবং এর জন্য আপনাদের তথ্যের পরিবর্তন করতে হবে। তবে এর আগে যখন জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করা লাগতো তখন সেটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া ছিল এবং এই তথ্য সংশোধনের জন্য আপনাদের অনেক সময় অপেক্ষা করতে।

কিন্তু বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া এবং অনলাইনের মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধন সংশোধন করতে পারছেন। এক্ষেত্রে জন্ম নিবন্ধন অনলাইন এর মাধ্যমে সংশোধন করে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের জমা দিলে কয়েক দিনের ভেতরেই আপনারা তাকে সংশোধনের হার্ডকপি প্রদান করবে। অর্থাৎ যে কাদা কে স্থানীয় সরকার প্রকৌশল করত, সেই কাজ এখন আপনারা করতে পারছেন।

বর্তমানে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনাদের নির্ধারীত একটি ওয়েবসাইট অর্থাৎ bdris gov bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করলেই আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন এবং এই অপশন গুলোর ভেতরে জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন নামক একটি অপশন শেষের দিকে পেয়ে যাবেন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম জেনে নিন

সেই অপশনে প্রবেশ করলেই আপনাদের সামনে দুইটি ফাঁকা ঘর চলে আসবে এবং এই দুইটি ফাঁকা ঘরে আপনাদের যে জন্ম নিবন্ধন কার্ড এর তথ্য সংশোধন করতে চান সেই জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে। তারপরে সার্চ করলে আপনাদের সামনে একটি তথ্য চলে আসবে এবং আপনারা মিলিয়ে দেখবেন যে যে জন্ম নিবন্ধন কার্ডের তথ্য সংশোধন করতে চান তারা নিচের তথ্যের সঙ্গে মিল আছে কিনা।

যদি মিল থাকে তাহলে নির্বাচিত করুন অপশনে ক্লিক করুন এবং কনফার্ম করুন। পরবর্তী অপশনে গিয়ে আপনারা অনেকগুলো অপশন পাবেন এবং উপরে ভালোভাবে দেখতে পাবেন যে একটি জন্ম নিবন্ধন কার্ড চারবার পর্যন্ত সংশোধন করা যাবে। তার পরবর্তী ঘরগুলোতে গিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদ কেন পরিবর্তন করতে চান তার কারণ হিসেবে বিভিন্ন অপশন পাবেন এবং এই অপশন গুলোর ভেতর থেকে যে অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশনটি সিলেক্ট করুন।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডের নিয়ম জানতে এখানে ক্লিক করুন

পরবর্তী ঘরগুলোতে গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদের যে তথ্য পরিবর্তন করতে চান তার সঠিক তথ্য প্রদান করুন। তারপরে আপনাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে এই জন্ম নিবন্ধন সনদ পূর্বে ভুল তথ্য প্রদান করা হয়েছিল বলে এখন আপনি সঠিক তথ্য প্রদান করতে চান। পরবর্তীতে আপনারা আপনাদের জন্মস্থান এর ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করুন।

তাছাড়া আপনাদের থেকে অন্যান্য ফাঁকা ঘরে যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানা আপনারা যথাযথভাবে পূরণ করুন। এসকল তথ্য পূরণ করা হয়ে গেলে আপনারা যে তথ্যের পূরণ করতে চান সেই তথ্যের সত্যতা কতটুকু তার জন্য সংযুক্তি অপশনে গিয়ে জাতীয় পরিচয় পত্রের ছবি অথবা জন্ম নিবন্ধন কার্ড এ যদি কোন ভুল হয়ে থাকে তাহলে তার টিকা কার্ড এর ছবি তুলে সংযুক্ত করুন।

এগুলো করা হয়ে গেলে আপনারা নিচের অপশন এ চলে যান এবং সেখানে আপনি যার জন্য জন্ম নিবন্ধন সনদ এর তথ্য সংশোধন করছেন তার সাথে আপনার সম্পর্ক কি তা উল্লেখ করুন। যদি তার সাথে আপনার কোন সম্পর্ক না থেকে থাকে তাহলে অন্যান্য অপশনটিতে ক্লিক করুন।এভাবে আপনারা জন্ম নিবন্ধন সনদ এর যে সকল তথ্য চাওয়া হবে সে সকল তথ্য ধীরে ধীরে পূরণ করুন।Jonmo Nibondhon Online Copy Download 2021

তারপরে আপনাদের থেকে ফোন নম্বর চাওয়া হবে এবং ইমেইল নাম্বার যাওয়া হবে, তাই আপনারা ফোন নাম্বার এবং ইমেইল দিয়ে দিবেন কারণ এখানে আপনারা সকল তথ্য অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন কতটুকু এগিয়েছে তা বুঝতে পারবেন। তারপরে আপনাদের জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধনের জন্য আবেদন করার উদ্দেশ্যে নির্ধারিত পরিমাণ ফি প্রদান করতে হবে এবং এই ফি প্রদান করতে গেলে আপনাদের চালানের মাধ্যমে অথবা ক্যাশের মাধ্যমে বিল প্রদান করার নিয়ম আছে।

আপনারা যেভাবে সংশোধনের জন্য আবেদন করেছেন সেভাবে আবেদনের ফি জমা দিয়ে সেখানে ফি এর বিষয় উল্লেখ করুন। তারপরে আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনাদের পরবর্তী ঘরে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা যে তথ্য পাবেন সেগুলো সংরক্ষণ করে রাখুন কারণ পরবর্তীতে এগুলো আপনাদের কাজে লাগবে। উপরে উল্লেখিত নিয়ম অনুসারে আপনারা জন্ম নিবন্ধন এর তথ্য সংশোধন করুন।

শাহরিয়ার হোসেন

শাহরিয়ার হোসেন একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালোবাসেন। অনলাইনে বিভিন্ন ব্লগে ২০১৮ সালের জানুয়ারী থেকে লিখছেন। কাজের চেয়ে নিজের নাম প্রচারের ওপর বেশি গুরুত্ব দেন। সে চিন্তা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Related Articles

One Comment

  1. গত ৯-১১-২০২১ তারিখে ঢাকা উওর সিটি করপোরেশন অফিসে জমা দেওয়ার পর বল্লো এটা ঢাকা ডিসি অফিস থেকে অনুমোদন হওয়ার পর পাওয়া যাবে। আজ ২-১২-২০২১ আজ অবধি লিখা আসে Requires_Approval_of_Higher_Authority. যদি দ্রুত কাজ হবে তাহলে আর কত দিন?????

Leave a Reply

Your email address will not be published.

Back to top button