খারাপ সময় নিয়ে কিছু কথা

খারাপ সময় নিয়ে কিছু কথা

খারাপ সময়ের সবচেয়ে ভালো দিক হলো খারাপ সময় একসময় শেষ হয়ে যায়। জীবন হলো ভালো এবং খারাপ সময়ের সংমিশ্রণ। জীবন মানে যে শুধু ভালো সময়, সুন্দর সময় এমনটা নয়। জীবনে একটি বইয়ের সাথে তুলনা করা যেতে পারে। একটি বই যেমন কিছু অধ্যায়ের সমষ্টি। অধ্যায় গুলোর মধ্যে কোন কোন অধ্যায় ছোট, কোনটি বড়, কোনটি কঠিন, আবার কোনটি সহজ। জীবনও সেই রকমই অধ্যায়ের সমষ্টি। এখানে কখনো দেখা যায় কোন অধ্যায় সুখের সমন্বয়ে গঠিত, কোন অধ্যায় দুঃখের সমন্বয়ে গঠিত, কোন অধ্যায় আনন্দ, হাসি, খুশির সমন্বয়ে গঠিত তবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সুখের সময় গুলো খুবই ক্ষণস্থায়ী হয় এবং দুঃখের সময় গুলো হয় দীর্ঘস্থায়ী।

জীবনের খারাপ সময় গুলোতে আসলে প্রিয় মানুষদের চেনা যায়। কাছের মানুষগুলো কতটা আপন তা বোঝা যায় জীবনের খারাপ সময়গুলোতে। কারণ দেখা যায় যে তারা যারা স্বার্থপর এবং স্বার্থপর ভাবেই আপনজনের মত পাশে থাকে তারা কিন্তু কখনোই খারাপ সময়গুলোতে পাশে থাকে না। যারা প্রকৃত বন্ধু বা প্রকৃত অর্থে আপনজন এবং শুভাকাঙ্ক্ষি তারায় একমাত্র বিপদের সময়, খারাপ সময় গুলোতে পাশে থাকে। এজন্য খারাপ সময় গুলো জীবনে আসা দরকার। সামনে আগাতে হলে অবশ্যই যারা প্রকৃত অর্থে বন্ধু তাদেরই পাশে থাকা দরকার। তাই এই দিক দিয়ে খারাপ সময় একটা ভালো কাজ করে যে আসল মানুষকে চিনিয়ে দেয়।

তবে জীবনের কঠন সময় গুলোতে বা খারাপ সময় গুলোতে হতাশ হয়ে পড়লে বা ধৈর্যহারা হয়ে গেলে চলবে না। হতাশার ফলে জীবনের অনেক বড় ভুল সিদ্ধান্ত গুলো এই খারাপ সময় গুলোতে নিয়ে ফেললে, তার এজন্য সারা জীবন আফসোস করেও কোন উপকার পাওয়া যায় না। তাই জীবনের খারাপ সময় গুলোতে ভেঙে না পড়ে আফসোস না করে কঠিন সিদ্ধান্ত গুলো নেওয়ার জন্য মনোবল রাখতে হবে।

মনোবল হারালে চলবে না। ধৈর্য ধারণ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর জীবনের এরকম খারাপ সময় সকলের আসে। তাই বলে একদম ভেঙে পড়ে হাল ছেড়ে দিলে চলবে না। সামনে আগাতে হলে খারাপ সময় গুলো মোকাবেলা করে আগাতে হবে। কেননা জীবন মানেই তো খারাপ আর ভালো সময়ের সংমিশ্রণ। আর ভালো সময় শুধুমাত্র কল্পনাতে সবসময় বিরাজমান। বাস্তবে কিন্তু ভালো এবং খারাপ উভয় সমন্বয় নিয়ে জীবন।

বুদ্ধিমান মানুষেরা জীবনের খারাপ সময় গুলোতে ভেঙে পড়ে না। ধৈর্যধারণ করে এবং সফলতা লাভের জন্য চেষ্টা করতে থাকে। কেননা আশাহত হলে বা ধৈর্য ধারণ করতে না পারলে এই সময়টাতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার ফলে জীবনের সফলতার পথে বাধা সৃষ্টি হতে পারে। তাই খারাপ সময়গুলোতে সফলতার পথে বাধা সৃষ্টি হতে পারে এমন কোন কাজই করা যাবে না। ধৈর্য ধারণ করে পরিশ্রম চালিয়ে যেতে হবে। তাহলে খারাপ সময় গুলো মোকাবেলা করে সফল হওয়া সম্ভব হবে।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*