৩০+ মেসিকে নিয়ে নতুন ক্যাপশন স্ট্যাটাস ছবি পিকচার ডাউনলোড

আপনারা যারা মেসকে ভালবাসেন তাদের জন্যই আমাদের এই পোস্ট। আমাদের এই পোস্টে আমরা মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। এই পোস্টে থাকবে মেসির জানা অজানা সকল তথ্য। মেসিকে নিয়ে যদি আপনি নিজেও কোন স্ট্যাটাস দিতে চান অথবা মেসির ছবিতে যদি কোন ক্যাপশন দিতে চান তাহলে এই পোস্টটি আপনার শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়া উচিত। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।

৩০০+ নতুন আর্জেন্টিনা নিয়ে ক্যাপশন স্ট্যাটাস

৩০+ মেসিকে নিয়ে নতুন ক্যাপশন স্ট্যাটাস ছবি

মেসির নতুন ছবি পিকচার ডাউনলোড

খুব ছোটবেলায় মেসির হরমোন জনিত কিছু সমস্যা থাকার কারণে তার পরিবার তাকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। এরপর বার্সেলোনা ফুটবল ক্লাব তার সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছিল। চিকিৎসার পরে মেসি ফুটবল মাঠে রাজত্ব শুরু করে। বার্সেলোনা জুনিয়র টিমের হয়ে ছোটবেলা থেকেই খেলার সুযোগ পায় মেসি। এরপর আস্তে আস্তে বার্সেলোনার মুল টিমের প্রাণ ভোমরা হয়ে ওঠেন তিনি।

বার্সেলোনা হয়ে যখন মেসি তার ক্যারে শুরু করেন তখন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো বার্সেলোনা দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। বার্সেলোনা টিমের হয়ে মেসি ক্লাব ফুটবল এর প্রতিটি শিরোপা জিতেছেন। অসংখ্য ম্যাচ একাই জিতিয়েছেন বার্সেলোনাকে। বার্সেলোনা ক্লাব টি মেসির জন্য একটি পরিবারের মত হয়েছিল। বার্সেলোনার সকল সদস্যরা তাঁকে যেমন ভালোবাসতো ঠিক তেমনি মেসিও বার্সেলোনা টিমের সকল সদস্যকে আপন করে নিয়েছিলেন।

মেসিকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন

আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

আপনি ফুটবল ভালোবাসেন, অথচ মেসি’কে ভালোবাসেন না এই দুটো একসাথে হতে পারে না। যারা সত্যি ফুটবল ভালোবাসেন তারা মেসিকে ভালোবাসতে বাধ্য।🇦🇷💙
মেসিকে নিয়ে ও ট্রল হয়, আমি আসলে ভাবি এরা কি? কোত্থেকে আসে এরা? 😃
আমার মতে,ফুটবল প্রেমীরা কখনোই অন্তত এই মানুষটাকে নিয়ে ট্রল করে না। করা সম্ভবই না ভাই ।
আর্জেন্টিনার যখন হার হয়, তখন খারাপ লাগে। ভীষণ খারাপ লাগে। কিন্তু সেটা বিশ্বকাপ থেকে বাদ পড়বে বা খেলতে পারবে না এটার জন্য না। খারাপ লাগে এই জন্যই যে, মানুষটাকে হতাশ হতে দেখে। ওর এই মন খারাপের ফেইসটা মেসি ফ্যানরা একদম ই নিতে পারেন না।
আজকের ম্যাচের জন্য মেসি ফ্যানরা ভীষণ রকম আশাবাদী। আশা করি দারুণ কিছু হবে। হতেই হবে। 🤞🇦🇷💙
ভালোবাসি লিওমেসি। ❤️🔥

আমি একজন ব্রাজিল ফ্যান, মন থেকে চাই মেক্সিকো সাথে আর্জেন্টিনা জিতুক 🇧🇷🇦🇷
শুধু মাত্র মেসির জন্য
মেক্সিকোর সাথে হেরে গেলে হয়তো আর একটা ম্যাচ ও দেখতে পারবো না এই সাদা আকাশী জার্সি তে! 😊
জীবনে যত অর্জন একটি বিশ্বকাপ দিয়ে পরিমাপ যোগ্য না, তারপরও একটা আক্ষেপ থেকেই যাবে, কিন্তু মেসি নাম টা থেকে যাবে আমদের মতো হাজার মেসি ফ্যান দের হৃদয়ে! Leo Messi 🖤🥀

মেসি বার্সেলোনা ক্লাব থেকে কতটা ভালবাসতেন তা বোঝা গিয়েছিল যখন তিনি বার্সেলোনা ক্লাব ছেড়ে আসেন সেই সময়। অফিসিয়ালি ক্লাব ছাড়ার দিনে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। তিনি কখনোই চাননি এই ক্লাবটি ছেড়ে যেতে। তার ক্যারিয়ারের শুরু থেকে তিনি শুধুমাত্র একটি ক্লাবে খেলেছিলেন আর সেটি হল বার্সেলোনা।

বার্সেলোনা ক্লাব থেকে ছেড়ে আসার পর মেসি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। আগে থেকে যে দলে খেলতেন ফ্রান্সের উদীয়মান ফুটবলার এমবাপ্পে ও ব্রাজিল দলের বর্তমান প্রাণ ভোমরা নেইমার। এর আগে বার্সেলোনা দলেও মেসিও নেইমার একসাথে খেলেছেন।

আজ মেক্সিকোর সাথে হেরে গেলে হয়তো আর একটা ম্যাচ দেখতে পারবো এই জার্সি তে! তারপরে হয়তো আর দেখা যাবেনা কখনও এই জার্সিতে।
জীবনে যত অর্জন একটি বিশ্বকাপ দিয়ে পরিমাপ যোগ্য না তারপরও ও একটা আক্ষেপ থেকেই যাবে, মেসি একটা নাম না এটা আমদের মতো মেসি ফ্যানদের জন্য আবেগ।! আর এ আবেগ আজীবন থেকে যাবে আমাদের মনে Leo Messi! ‘🖤
শুভকামনা আজকের ম্যাচের জন্য!’🖤

ফ্লাফ ফুটবলের প্রতিটি শিরোপা জিতলেও দেশের হয়ে কোন শিরোপা জয় হয়ে উঠছিল না মেসির। শেষ পর্যন্ত গতবছর কোপা চ্যাম্পিয়ন হয়ে দেশের হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন মেসি। এবছর বিশ্বকাপ জিতলে দেশের হয়েও প্রতিটি শিরোপা জেতা হবে তার। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি সদস্য সেই লক্ষ্যেই কাতার এসেছেন। তারা এর আগে বলেছিলেন শুধুমাত্র মেসির জন্যই তারা বিশ্বকাপে খেলবেন।

২০২২ ফিফা বিশ্বকাপ মেসির পঞ্চম বিশ্বকাপ। এর আগে তিনি চারটি বিশ্বকাপ খেলেছেন। ২০১৪ সালে আর্জেন্টিনা দলের হয়ে সেরা খেলা উপহার দিয়েছিলেন তিনি। সে বছর আর্জেন্টিনা দলকে ফাইনালে তুলতে অনেক বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত সেদিন চ্যাম্পিয়ন হওয়া হয়ে ওঠেনি ঐ দলটির।

শুভ কামনা, প্রিয় লিওনেল মেসি❤️।
আমার বিশ্বাস, তুমি কোটি ভক্তকে নিরাশ করবে না। তুমি মুহুর্তেই ম্যাচ পরিবর্তনের সক্ষমতা রাখো। আজকের ম্যাচের জন্য শুভ কামনা রইলো প্রিয় দল আর্জেন্টিনার জন্য🇧🇩🇦🇷❤️।
এরপরও যদি ভাগ্যর কাছে হেরে যাও,জেনে নিও তোমার কোটি ভক্ত তোমারই থাকবে,হয়তো আর দেখবো না এই জার্সিতে😢💔। তুমি হীনা হয়তো বিশ্বকাপের সৌন্দর্যই হারিয়ে ফেলবো😢💔।
তোমার শেষটা সুন্দর হোক,প্রিয় লিও১০🌸❤

মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল করেছেন। অনেক ম্যাচে দারুন পারফর্ম করে দলকে জিতিয়েছেন। এত কিছুর পরেও দেশের হয়ে সবচেয়ে বড় শিরোপাটা জিততে পারেননি। ভাগ্য বিধাতা সবসময়ই আপনার পাশে থাকবে না। নিজের ভেতরের সবথেকে নিংড়ে দিলেও হয়তো খুব বেশি যে জিনিসটা চাইছেন তা জয় করতে পারবেন না। মেসির মতো খেলোয়ার শতবর্ষে একজন জন্মে। তার সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য যে বিশ্বকাপ জিততেই হবে এমন কোন কথা নেই। বিশ্বকাপ না জিততে পারলেও তিনি অমর হয়ে থাকবেন প্রতিটি ভক্তের হৃদয়ে।

এই বিশ্বকাপটি হয়তো মেসির জন্য শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের ম্যাচগুলো শেষ হলে হয়তো আকাশ নীল জার্সিতে মেসিকে আর দেখা যাবে না। বেশি ভক্তদের জন্য অনেক কষ্টের বিষয়টি। আর্জেন্টিনা ফুটবল দল খেলবে আর সেই দলে মেসি থাকবে না এমনটা ভাবতে পারেন না আর্জেন্টাইন সমর্থকরা। ম্যারাডোনা চলে যাওয়ার পর তার অভাব খুব ভালো করেই মিটিয়েছিলেন মেসি। মেসির পরে কে? মেসির বিকল্প খেলোয়ার কি শতবর্ষে খুজে পাওয়া যাবে?

আমাদের বিশ্বাস মেসির বিশ্বকাপ জিতে বীরের বেশেই তার ক্যারিয়ারের ইতি টানবেন। সময় কথা বলবে। মেসির ভক্তরা নিশ্চয়ই শেষ পর্যন্ত তার পাশে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button