বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায় ২০২২
কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে ২০ নভেম্বর ২০২২ থেকে। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের পর্দা উঠতে চলেছে। এবারের বিশ্বকাপে ৩২ টি দল বিভিন্ন মহাদেশ থেকে অংশ নিচ্ছে। এশিয়া মহাদেশ থেকে অংশ নিচ্ছে ছয়টি দল। যেহেতু এবারের বিশ্বকাপ এশিয়া মহাদেশের অনুষ্ঠিত হচ্ছে তাই এশিয়ার দল গুলোর প্রতি ফুটবল বিশ্লেষকদের আলাদা নজর থাকবে। ২০ বছর পর এশিয়ার কোন দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।
এবারের বিশ্বকাপ টি অন্যান্য বিশ্বকাপ থেকে একটু বেশি স্পেশাল হতে চলেছে। অন্যান্য বিশ্বকাপ থেকে খরচের দিক দিয়ে অনেক এগিয়ে আছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ আয়োজক কাতার নতুন সাতটি স্টেডিয়াম তৈরি করেছে ফিফা ২০২২ বিশ্বকাপ কে সামনে রেখে। একই শহরে বিশ্বকাপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ঘটনা বিরল।
ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও বেশ কয়েকটি দল এবার শক্তিশালী স্কোয়াড নিয়ে কাতার বিশ্বকাপ খেলতে এসেছে। জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ড ছাড়াও বেলজিয়াম ও নেদারল্যান্ড এবার শিরোপার অন্যতম দাবিদার। বেশিরভাগ ফুটবল বিশ্লেষকরা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সবচেয়ে বেশি ফেভারিট হিসেবে মানছেন। এবারের বিশ্বকাপ নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে অনেক বেশি উন্মাদনা দেখা যাচ্ছে।
বিশ্বকাপ ফুটবল লাইভ দেখার উপায়
এ বিশ্বকাপের প্রতিটি খেলা দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেহেতু ফুটবল বিশ্বের শক্তিশালী ৩২ টি দল নিয়ে এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অনেক বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপের একটি ম্যাচ না দেখা মানে অনেক বড় কিছু মিস করা।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার আগ্রহ থাকলেও অনেক ফুটবলপ্রেমী বুঝতে পারছেন না কিভাবে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা সম্ভব হবে। অনেকে হয়তো ভাবছেন টেলিভিশন ছাড়া ফিফা বিশ্বকাপ ২০২২ এর ম্যাচগুলো দেখার অন্য কোন উপায় নেই। টেলিভিশনে দেখা ছাড়াও বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার অনেক উপায় রয়েছে যা এখন আপনাদের সাথে আমরা আলোচনা করব।
ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
এবারের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যার পরে অনুষ্ঠিত হবে। যেহেতু সন্ধ্যার পরে বাংলাদেশিরা খুব বেশি কাজের মধ্যে থাকে না তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা তাদের জন্য সহজ হবে। এরপরেও অনেক মানুষ নিজেদের ব্যস্ততার কারণে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন না। তবে আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে তাহলে যে কোন অবস্থায় যেকোনো জায়গায় বসে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এই ম্যাচগুলো উপভোগ করা সম্ভব।
বর্তমান সময়ে যেকোনো অনুষ্ঠান অনলাইনের মাধ্যমে ঘরে বসে দেখা সম্ভব। আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলেই ঘরে বসে অথবা ঘরের বাইরে থেকে কিংবা কাজ করতে করতেও খেলা গুলো উপভোগ করতে পারবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
না ভাই যে কোন আন্তর্জাতিক খেলা দেখার জন্য আমরা এর আগে বিদেশি চ্যানেলগুলোতে চোখ রাখতাম। এখন বাংলাদেশে বেশ কয়েকটি স্পোর্টস চ্যানেল চালু হয়েছে যেখানে প্রায় সব আন্তর্জাতিক ম্যাচ গুলো দেখা সম্ভব হয়। টি স্পোর্টস কিংবা জিটিভিতে আপনারা ফিফা বিশ্বকাপ ২০২২ এর প্রতিটি ম্যাচ দেখতে পাবেন। জিটিভি যদিও একটি স্পোর্টস চ্যানেল নয় এরপরও আন্তর্জাতিক কোন খেলা হলে এরা সরাসরি সম্প্রচার করে থাকে। টি স্পট বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল।
বাংলাদেশি স্পোর্টস চ্যানেলগুলো ছাড়াও ভারতীয় ও এরাবিক অনেক স্পোর্টস চ্যানেল রয়েছে যেখানে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয় এবং ম্যাচের পরে হাইলাইটস দেওয়া হয়। কোন কারণে যদি আপনি খেলা সরাসরি সম্প্রচার দেখতে না পারেন তাহলে পরবর্তী সময়ে হাইলাইটস দেখে নিতে পারেন। হাইলাইটস দেখে নিলেও একটি ম্যাচের সকল তথ্য জেনে নেওয়া সম্ভব।
ফিফা ফুটবল বিশ্বকাপ অনলাইনে দেখার উপায়
কোন কারনে যদি আপনি টেলিভিশনের সামনে বসে খেলা দেখতে না পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো উপায় হবে অনলাইনের মাধ্যমে দেখা। আপনার কাছে যদি একটি পার্সোনাল কম্পিউটার থাকে কিংবা মোবাইল ফোন থাকে আর শক্তিশালী ইন্টারনেট কানেকশন থাকে তাহলে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে খেলাগুলো উপভোগ করতে পারবেন। অনলাইনে খেলা দেখার সবচেয়ে ভালো উপায় হল ফেসবুক।
ফেসবুক লাইভ এর মাধ্যমে প্রতিটি খেলা সরাসরি দেখানো হয়। ফেসবুকে গিয়ে নিজের প্রিয় দলের নাম লিখে লাইভ ম্যাচ সার্চ করতে পারেন। সার্চ করার পর আপনার সামনে বেশ কয়েকটি ফলাফল চলে আসবে তার যে কোন একটিতে ক্লিক করলেই সরাসরি খেলা দেখা যাবে। যদি কোন কারনে লাইভ দেখতে অসুবিধা হয় তাহলে নতুন অন্য লাইভে ঢুকে খেলা দেখতে পারবেন।
ফিফা ফুটবল বিশ্বকাপ স্কোর জানার উপায়
অনেক দর্শকের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ নয়। হয়তো কোন কারনে খেলা দেখার সময় বের করতে না পারায় পরবর্তীতে স্কোর দেখে নেওয়ার প্রয়োজন পড়ে। প্রতিটি খেলার স্কোর যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি গুগলে সার্চ করতে পারেন। গুগলে সার্চ করলে আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে যেগুলোতে প্রবেশ করে প্রতিটি খেলার স্কোর জেনে নেওয়া সম্ভব। খেলার স্কোরের পাশাপাশি প্রতিটি ম্যাচের গুরুত্বপূর্ণ তথ্য গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। বল পজেশন কোন দলের বেশি ছিল, পাসিং অ্যাকুরেসি কোন দলের বেশি, কোন দল কতটি শট করেছে এমন সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো অনেকেই জানতে চান কিন্তু সঠিক ওয়েবসাইটে প্রবেশ করতে না পারায় জেনে নিতে পারেন না।
একটি ফুটবল টিম কতটা আক্রমণাত্মক খেলবে তাদের পাসিং কেমন হচ্ছে এ সম্পর্কে তথ্য গুলোর সাধারণত ম্যাচ চলাকালীন সময়ে যখন হাফ টাইম হয় তখন জানানো হয়। সুতরাং আপনি যদি কোন দল কত স্কোর করেছে সে সম্পর্কে সঠিক তথ্য জানতে চান তাহলে ম্যাচ চলাকালীন যখন হাফটাইম হবে তখন স্কিনের পর্দায় চোখ রাখুন।
তাছাড়াও ফুটবল সংক্রান্ত যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে যেমন সোফাই স্কোর bleacher রিপোর্ট marca.com এরকম বেশ কিছু সরামধন্য ওয়েবসাইট রয়েছে যারা ফুটবল বিশ্লেষণ করার পর ম্যাচটির সম্পূর্ণ স্কোর প্রদান করে।
তাছাড়াও ম্যাচ শুরুর পূর্বেই বিভিন্ন টিভি চ্যানেল ফুটবল বিশ্লেষকরা ম্যাচে কোন দল ভালো পারফর্ম করবে তার একটি প্রেডিকশন করে থাকে। ভাবে যে দলগুলোর শক্তি সামর্থ্য বেশি অর্থাৎ যারা ফুল টিম শক্তিশালী squad নিয়ে খেলে থাকে তাদের ম্যাচ জেতার সম্ভাবনা থাকে। তাছাড়াও যে সকল দেশগুলো আক্রমনাত্মক ফুটবল খেলে থাকে তারা স্কুল অনেক সময় চারটি গোলের বেশি করে থাকে।
এবারে বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ তু মূল উত্তেজনাপূর্ণ হতে চলেছে। গ্রুপ পর্বে ব্রাজিল ও সুইজারল্যান্ড এর ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে দুই দলের জন্যই। শেষ দুটি দেখায় ডেনমার্ক ফুটবল দল ফ্রান্সকে হারিয়েছিল বড় ব্যবধানে। তাই গ্রুপ পর্বেও ফ্রান্স ও ডেনমার্কের ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে বলেই ফুটবল বিশ্লেষকদের বিশ্বাস।
প্রিয় দলের খেলা দেখার জন্য আপনাকে ঘন্টা পর ঘন্টা টেলিভিশনের সামনে বসে থাকার প্রয়োজন হবে না। বাড়িতে শুয়ে অথবা বসে যে কোন অবস্থায় শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই আপনার প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন। এবারের বিশ্বকাপে বেশ কিছু নতুন টেকনোলজি যুক্ত হতে চলেছে। এর আগের বিশ্বকাপের ম্যাচগুলো টেলিভিশন ছাড়া অন্য কোন উপায়ে দেখা সম্ভব ছিল না। বেশ কিছু অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখা সম্ভব হচ্ছে এবার।
বিশ্বকাপকে ঘিরে কাতারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমর্থকরা ছুটে এসেছেন কাতারের নিজ দলকে সমর্থন জানাতে। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের সবগুলো টিকেট বিক্রি হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে পৃথিবীর সকল প্রান্ত থেকে টিকেট ক্রয় করেছেন ফুটবল প্রেমীরা। যেসব সমর্থকরা কাটা বিশ্বকাপের টিকেট সংগ্রহ করতে পারেননি তাদের টেলিভিশন অথবা অনলাইনের মাধ্যমে খেলা দেখে নিজ দলকে সমর্থন জানাতে হবে।
বাংলাদেশে প্রচুর পরিমাণ সমর্থক আছেন যারা ব্রাজিল-আর্জেন্টিনা অথবা জার্মানিকে সমর্থন জানাবেন। দ্বিতীয় রাউন্ডে অথবা কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি হবার কোন সম্ভাবনা নেই। শুধুমাত্র সেমিফাইনাল অথবা ফাইনালে গিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হতে পারে। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা পরস্পরের মুখোমুখি হতে গেলে আর্জেন্টিনার সামনে ফ্রান্স ও ব্রাজিলের সামনে জার্মানি বাধা রয়েছে। প্রতিটি নিরপেক্ষ ফুটবল সমর্থকের জন্য এই খেলাগুলো অনেক আকর্ষণীয় হবে।



