বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী আর্জেন্টিনা ডাউনলোড
বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের খেলা প্রায় শেষ হতে চলেছে। আপনারা অনেকেই প্রথম পর্বের সবগুলো খেলা উপভোগ করেছেন। আমাদের আজকের আর্টিকেলে আমরা বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের বাকি খেলা গুলোর সময়সূচী ও দ্বিতীয় পর্বের সকল খেলার সময়সূচী নিয়ে আলোচনা করব। আপনারা যারা সময়সূচী সংগ্রহ করতে চান তারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন।
বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে বেশ কয়েকটি দল সুবিধাজনক অবস্থায় রয়েছে। ইতিমধ্যে ব্রাজিল ও ফ্রান্স দল দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে। আরো কয়েকটি দল তৃতীয় ম্যাচে লড়বে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ লাভের আশায়। আর্জেন্টিনার পরের ম্যাচ রয়েছে পোল্যান্ডের সাথে, পোল্যান্ডের সাথে জয়লাভ করলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হবে।
এবারের বিশ্বকাপে ৩২ টি দল খেলছে। প্রতিটি দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি দলের তিনটি করে ম্যাচ শেষ হওয়ার পর গ্রুপের শির্ষ দুটি দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ লাভ করবে। দ্বিতীয় রাউন্ডে ১৬ টি দল মুখোমুখি হবে। রাউন্ড অফ সিক্সটিন হবে নক আউট পদ্ধতিতে। knockout পদ্ধতি বলতে হারলেই প্রতিটি দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। রাউন্ড অফ সিক্সটিনে জিতলেই কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ লাভ করবে দলগুলো।
প্রতিটি দলের তৃতীয় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 9 টায় ও রাত একটায়। এর আগে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছিল বিকাল ৪ঃ০০ টায়, সন্ধ্যা সাতটায় ,রাত দশটায় ও রাত একটায়। প্রতিটি গ্রুপের তৃতীয় ম্যাচগুলো একই সাথে অনুষ্ঠিত হবে । আপনারা যারা বিষয়টি এখনও বুঝতে পারেননি তাদের জন্য একটু স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন গ্রুপ সি এর চারটি দল হল আর্জেন্টিনা, মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ড। সি গ্রুপের প্রতিটি দল ইতিমধ্যেই দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে। সি গ্রুপের বাকি ম্যাচগুলো হল আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ও মেক্সিকো বনাম সৌদি আরব।
এই ম্যাচগুলো পহেলা ডিসেম্বর রাত একটাই অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুইটি ম্যাচই একই সময় অনুষ্ঠিত হবে। দুইটি ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কারণ হলো কোন দল যেন আগে থেকেই নিজেদের সমীকরণ বুঝতে না পারে। যদি আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচ আগে হয় তাহলে সে ম্যাচের ফলাফল দেখেই মেক্সিকো সৌদি আরব বুঝে নিতে পারবে তাদের সামনে কি করতে হবে। কোন দল যেন আগে থেকেই নিজেদের সমীকরণ না জেনে খেলা শুরু করতে পারে সেজন্যই একই সময়ে একই গ্রুপের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দুইটি করে ম্যাচ খেলার পর বেশ কয়েকটি দলের পয়েন্ট সমান রয়েছে। সমান পয়েন্ট নিয়ে দলগুলো এখন তৃতীয় ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে। তৃতীয় ম্যাচে যে দল বেশি পয়েন্ট লাভ করতে পারবে তারাই রাউন্ড অফ সিক্সটিনে খেলার সুযোগ লাভ করবে।
আপনার অনেকেই প্রশ্ন করে থাকেন তিনটি করে ম্যাচ খেলার পর কোন দলের পয়েন্ট যদি সমান থাকে তবে কোন দলকে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ দেওয়া হবে। তিনটি করে ম্যাচ খেলার পরে যদি কোন দলের পয়েন্ট সমান থাকে তবে গোল ব্যবধানে এগিয়ে থাকা দলকে রাউন্ড অফ সিক্সটিনে খেলার সুযোগ দেওয়া হবে। দুইটি দলের পয়েন্ট ও গোল ব্যবধান দুটি যদি সমান থাকে তবে যে দল বেশি গোল করেছে সেই দলকে সুযোগ দেওয়া হবে। এরপরও যদি সমাধান না হয় তাহলে দুইটি দলের মুখোমুখি লড়াইয়ে যে দল জয়লাভ করেছে সে দলকে সুযোগ দেওয়া হবে।
বিশ্বকাপের এমন পর্যায়ে এসে বাকি ম্যাচগুলো অনেক উত্তেজনাপূর্ণ হতে চলেছে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচ ভীষণ এক্সাইটিং হবে। ফুটবল প্রেমীরা নিশ্চয়ই প্রতিটি ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন। আপনারা যারা আর্জেন্টিনা দলের পরের ম্যাচের সময়সূচী জানতে চেয়েছেন তাদের জন্য জানিয়ে দেওয়া ভাল আর্জেন্টিনা দলের পরের ম্যাচটি পোল্যান্ডের সাথে পয়লা ডিসেম্বর রাত একটায় অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা দলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সময়সূচি এখনই জানা সম্ভব নয়। আর্জেন্টিনা দল দ্বিতীয় রাউন্ডে উঠলে আমরা সেই ম্যাচের সময়সূচি গুলো আপনাদের জানিয়ে দেব।



