আর্জেন্টিনা নিয়ে স্ট্যাটাস ২০২২ বিশ্বকাপ | মেসিকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন

বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়দের একজন মেসি। মেসি অর রোনালদোর মধ্যে কে বেশি সেরা তা নিয়ে তর্ক রয়েছে। মেসির ভক্তরা দাবি করেন মেসির সর্বকালের সেরা খেলোয়াড় অন্যদিকে রোনালদোর ভক্তরা তা মানতে চান না। আপনারা যারা মেসির ভক্ত রয়েছেন তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট। মেসিকে নিয়ে যারা ফেসবুকে স্ট্যাটাস দিতে চাইছেন তারা এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে ফেলুন। এই পোস্টে মেসিকে নিয়ে অনেক অজানা তথ্য দেওয়া হবে।

Argentina Caption Bangla FB Status

২০২২ সালের বিশ্বকাপ দিয়ে মেসি তার ক্যারিয়ার শেষ করতে চলেছেন। আর্জেন্টাইন সমর্থক রা ২০২২ বিশ্বকাপে তার হাতে ট্রফি দেখতে চান। মেসি নিজেও হয়তো চাইবেন বিশ্বকাপ ট্রফিটি জিতেই ক্যারিয়ার শেষ করতে। মেসির বন্যার্ধ ক্যারিয়ারে তিনি শুধুমাত্র একটি ট্রফি জেতেননি আর তা হলো বিশ্বকাপ।

মেসি বর্তমানে পিএসজিতে খেলছেন। পিএসসিতে তার সতীর্থ হল ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার এবং ফ্রান্সের উদীয়মান খেলোয়াড় এমবাপ্পে। খুব গুঞ্জন শোনা যাচ্ছে মেসি খুব শীঘ্রই পিএসজি ছেড়ে অন্য কোন ক্লাবে নাম লেখাবেন। আমেরিকার কোন ক্লাবে যাবার জোর সম্ভাবনা রয়েছে। তবে মেসি নিজে এখনো এই বিষয়ে কোন কথা বলেননি। এ মৌসুম শেষ হলে তিনি ক্লাব ছাড়বেন কিনা তা নিশ্চিত ভাবে জানা যাবে।

মেসিকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি

মেসি ২০০৬ সালে আর্জেন্টিনার হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন। ২০০৬ সালের বিশ্বকাপে খুব বেশি খেলার সুযোগ পাননি মেসি। সে বিশ্বকাপে নিজেকে মেলে ধরার খুব একটা সুযোগ আসেনি। ২০১০ সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৪ বিশ্বকাপ ছিল মেসির জন্য সেরা বিশ্বকাপ। ২০১৪ সালের বিশ্বকাপে মেসি গোল্ডেন বল জিতেন। আর্জেন্টিনা সেবার ফাইনালে ওঠার পরেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়। তবে আর্জেন্টিনা ফাইনালে যাবার পথে মেসির ভূমিকা ছিল সবচেয়ে বেশি।

মেসি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। বার্সেলোনা হয়ে ক্লাবের সকল শিরোপা জিতেছেন তিনি। নির্দেশ আর্জেন্টিনার হয়ে শুধুমাত্র একটি ট্রফি জিতেছেন সেটিও ২০২১ সালের কোপা আমেরিকায়। কোপা জেতার পর আর্জেন্টিনার দীর্ঘদিনের শিরোপা খরা ঘোচান তিনি।

২০১৮ সালের বিশ্বকাপ টা মেসি নিশ্চয়ই ভুলতে চাইবেন। ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্র করেছিল। সেই ম্যাচে মেসি পেনাল্টি মিস করেছিলেন। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে তিন শুন্য গোলে বড় হারের পর প্রথম পর্ব থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার। শেষ ম্যাচে নাইজেরিয়া কে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ লাভ করে আর্জেন্টিনা। নাইজেরিয়ার সাথে সেই ম্যাচে অসাধারণ গোল করেছিলেন মেসি।

আর্জেন্টিনা নিয়ে ফেসবুক স্ট্যাটাস পোস্ট ক্যাপশন

২০১৮ সালের বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনা দলকে। আর্জেন্টিনার দুর্বল রক্ষণভাগ বারবার পরাস্ত হচ্ছিল ফ্রান্সের গতিময় ফুটবলের কাছে।
মেসি ইতিমধ্যেই চার চারটি বিশ্বকাপ খেলে ফেলেছেন। একটি বিশ্বকাপে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেননি। এবারের বিশ্বকাপে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়।

২০২২ ফিফা বিশ্বকাপে ও আর্জেন্টিনার শুরুটা খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ২-১ গোলে হাঁটতে হয়েছে তাদের। সৌদি আরবের কাছে হার দিয়ে শুরু করা দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপে কতটা সাফল্য পাবে তা নিয়ে প্রশ্ন ছিল ফুটবল সমর্থকদের। পরের ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ খোলা রেখেছে তারা। আর্জেন্টিনার শেষ ম্যাচ পোল্যান্ডের সাথে।

মেক্সিকোর সাথে ২-০ গোলে জেতার ম্যাচে মেসি দুর্দান্ত একটি গোল করেছিলেন। ডি বক্সের বাইরে থেকে করা শটটি মেক্সিকোর গোলকিপার ওচোয়া ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন। শেষ ম্যাচেও মেসির কাছে এমন কিছুই চাইবেন তার সমর্থকরা। আর্জেন্টিনা যেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারে এমনটাই চাইছেন আর্জেন্টাইন ভক্তরা। সবকিছু ঠিকঠাক থাকলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের মুখোমুখি হতে পারে।

মেসির জন্য এই বিশ্বকাপটি খুব গুরুত্বপূর্ণ। এবারের বিশ্বকাপে ট্রফি জেতাটা খুব দরকার। মেসি শেষ পর্যন্ত বীরের বেশে নিজ দেশে ফিরতে পারবেন কিনা তা সময়-ই বলে দেবে। মেসিকে নিয়ে কোন স্ট্যাটাস দিতে চাইলে আপনারা আমাদের পোস্টগুলো ফলো করতে পারেন। আশা করি এমন অসংখ্য কার্যকরী আর্টিকেল পেতে আমাদের সাথে থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button