ব্রাজিল পতাকা ছবি পিক ডাউনলোড

২০২২ ফিফা বিশ্বকাপ একদম সন্নিকটে। আর মাত্র কয়েকটা দিন রয়েছে বিশ্বকাপের পর্দা উঠতে। এ বছর ৩২ টি দল নিজেদের মধ্যে লড়াই করবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই ৩২ টি দল বিভিন্ন মহাদেশের বাছাই পর্ব খেলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। স্বাগতিক দল হিসেবে কাতার খেলার সুযোগ পেয়েছে। এবছর প্রতিটি দলেই তারকা ফুটবলার রয়েছেন। যেমন ব্রাজিল দলে বেশ কয়েকটি তারকা ফুটবলার খেলবেন এবার।

ব্রাজিলের সমর্থকরা অনেকে জানতে চেয়েছেন ব্রাজিল দলের স্কোয়াডে এবার কোন কোন তারকা ফুটবলার খেলছেন। ব্রাজিল দলে এবার খেলছেন নেইমার ,গ্যাব্রিয়েল জেসুস, থিয়াগো সিলভা ,দানি আলভেজ ,অ্যালিসন বেকার এর মত তারকা ফুটবলার। ব্রাজিলের এবারের বিশ্বকাপ স্কোয়াড অনেক শক্তিশালী। অভিজ্ঞ ও তরুণ খেলোয়ারদের দারুন একটি কম্বিনেশন রয়েছে এই দলে। থিয়াগো সিলভা ও দানিশ আলভেসের বয়স ৩৭ বছরেরও উপরে। এমন অভিজ্ঞ খেলোয়াড় দলের সাথে থাকলে সব সময় দলকে মোটিভেটেড রাখতে পারে। তরুণ খেলোয়াড়রা অনুপ্রেরণা পেতে পারে অভিজ্ঞ খেলোয়ারদের থেকে। অনেক সময় নতুন নতুন খেলোয়াররা চাপে বিধ্বস্ত হয়ে পড়ে, এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রতিটি দলে অভিজ্ঞ খেলোয়াড়দের রাখা হয়।

অনলাইনে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখার নিয়ম

বিশ্বকাপ ফুটবল খেলা অনলাইনে দেখার লিংক

এমন শক্তিশালী একটি স্কোয়াড নিয়ে ব্রাজিল দল শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। ব্রাজিলের প্রতিটি সমর্থক আশায় বুক বেধে রয়েছেন এ বছর তারা বিশ্বকাপ গড়ে তুলবেন। বিশ্বকাপ ঘরে চলার মত সব ধরনের সামর্থ্য ব্রাজিলের এই দলটি রয়েছে। শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি রয়েছে অনেক প্রতিভাবান তারকাদের নিয়ে গড়া আক্রমণ ভাগ। গোল কিপিং এ রয়েছে আলিসন বেকার এর মত দারুন বিশ্বস্ত দুটি হাত। সঠিক সময়ে সবাই একসাথে জ্বলে উঠলে ব্রাজিলের এই দলটিকে শিরোপা দৌড়ে আটকে রাখা সম্ভব নয়।

ব্রাজিলের এই দলটি নিয়ে এত স্বপ্ন থাকার কারণ হলো গত চারটি বিশ্বকাপে ব্রাজিল আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেনি। এর ইউরোপের দল গুলোর কাছে ব্রাজিল দলের দুর্বলতা ফুটে উঠেছে। গ্রুপ পর্বে ও দ্বিতীয় রাউন্ডে ভালো ফুটবল খেললেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এবছর নিশ্চয়ই ব্রাজিল দল চাইবেন আগের ব্যর্থতাকে ঢেকে দিতে।

বাংলাদেশকে ব্রাজিল ও আর্জেন্টিনা চেনে না!

২০০২ সালে দক্ষিণ কোরিয়াতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। সেবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। ২০ বছর পর আবারো এশিয়াতে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে তাই ব্রাজিল সমর্থকদের আশাটাও অনেক বেশি। ব্রাজিল সমর্থকরা চাইছেন এশিয়াতে এসেই ব্রাজিল ফুটবল দল আবারো বিশ্ব চ্যাম্পিয়ন হোক।

ব্রাজিল দলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র এইবার শেষ বিশ্বকাপ খেলছেন বলে ঘোষণা দিয়েছেন। এটাই যদি নেইমারের শেষ বিশ্বকাপ হয়ে থাকে তবে তিনি খুব করে চাইবেন এবারের বিশ্বকাপটা জিতেই অবসরে যেতে। যদিও কাজটি মোটেও সহজ নয় কিন্তু এমন সামর্থ্য নেইমারের সতীর্থদের রয়েছে। বিগত দিনগুলোতে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখিয়েছেন।

ব্রাজিলের বর্তমান কোচটিতে খুব ভালো ফুটবল খেলেই বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান। তিনি তার ফুটবল দর্শনকে কাজে লাগিয়ে সুন্দর খেলা উপহার দিতে চান বলেই নিজের মতো করে স্কোয়াড সাজিয়েছেন। ধুঁকতে ধুঁকতে বিশ্বকাপের টিকে থাকা তিতের লক্ষ্য নয়। তিতে চান বীরের মত লড়াই করেই বিশ্বকাপ ঘরে তুলতে। নিজেদের সামর্থের প্রমাণ দিয়েই শিরপা ঘরে তুলতে চান তিতে।

ব্রাজিল সমর্থকদের জন্য অত্যন্ত আনন্দের খবর এই যে আপনারা যদি নিজেদের ফেসবুক পেজে শেয়ার করার জন্য অথবা ফেসবুক প্রোফাইলে শেয়ার করার জন্য ব্রাজিল দলের পতাকার ছবি সংগ্রহ করতে চান তাহলে আমাদের পোস্ট থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের পোস্টগুলোতে ব্রাজিল দলের অসংখ্য পতাকার ছবি সংযুক্ত করা হচ্ছে। এই ছবিগুলো আপনারা কাজে লাগাতে পারবেন ব্রাজিল দলকে অভিবাদন জানানোর সময়। যেহেতু বিশ্বকাপে ব্রাজিলের অনেকগুলো ম্যাচ রয়েছে এবং প্রতিটি ম্যাচেই আপনারা চাইবেন ব্রাজিল জিতে শেষ করুক তাই ম্যাচ শেষে কনগ্রাচুলেট করার জন্য এই ছবিগুলো অনেক কাজে লাগবে। আশা করি বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button