মহরে ফাতেমি কি? বর্তমানে মহরে ফাতেমী কত টাকা 2022
আপনারা যারা ইসলামিক মানসিকতার মানুষ এবং আপনারা যারা প্রত্যেকটি কাজ ইসলামিক ধর্মীয় রীতি অনুসারী করতে চান তাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে মহরে ফাতেমি কাকে বলে এবং এটা বর্তমান সময়ে বাজার মূল্য কত টাকা হতে পারে সেই ধারণা প্রদান করব। আমরা অনেকেই আছে যারা বাজার মূল্য অথবা অন্যান্য দৃষ্টিকোণ থেকে না ভেবে মহরে ফাতেমি অনুসরণ করে এই মোহর প্রদান করতে চাই অথবা এই মোহর গ্রহণ করতে চাই।
তবে মহরে ফাতেমি কি সেটা যদি জানতে চান তাহলে বলবো যে নবী কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম যখন তার নিজ কন্যা অর্থাৎ জান্নাতি মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাযিআল্লাহু তা’আলা আনহু কে হযরত আলী রাঃ এর সঙ্গে বিবাহ দেয়ার সময় মোহর নির্ধারণ করা হয়েছিল। এই মোহর নির্ধারণ করার প্রক্রিয়াটাই হল মহরে ফাতেমি। এখন এই মোহরে ফাতেমি কত পরিমাণ নির্ধারণ করা হয়েছিল এবং বর্তমান বাজার মূল্য অনুসরণ করে তা কত টাকা হতে পারে সে সম্পর্কে ধারণা অর্জন করতে চাইলে এই পোস্ট শেষ পর্যন্ত পড়বেন।
মোহরে ফাতেমের পরিমাণ সম্পর্কে যারা ধারণা অর্জন করতে চান তাদেরকে বলব যে এটা দেওয়া হয়েছিল পাঁচশত দিওরাম। যা আধুনিক সময়ে আমরা যদি হিসাব করতে চাই তাহলে দেখা যাবে যে সেটি হল 131.25 তোলা। আর যদি এটা আমরা কিলোগ্রাম হিসাবে পরিমাপ করতে চাই তাহলে বলবো যে এটা হবে যে ১.৫ তিন কিলোগ্রাম রুপা। কারণ প্রত্যেকটি দিহরামের ওজন ছিল ৩.০৬ গ্রাম।
তাহলে সেই অনুসরণ করে আমাদেরকে উপরে উল্লেখিত কিলোগ্রাম রুপা প্রদান করতে হবে। তবে সেই সময়ের হিসাব এবং বর্তমান সময়ের হিসেবের মধ্যে অনেক পার্থক্য থাকার কারণে আমাদেরকে জানতে হবে বর্তমান সময়ে অর্থাৎ ২০২২ সালে মহরে ফাতেমি কত টাকা হলে সবচাইতে ভালো হয় এবং বাজার মূল্য অনুসারে সেটা সঠিকভাবে পরিমাপ করতে হবে।
আমরা যদি রুপার পরিমাপে এটা পরিমাপ করতে চাই তাহলে বলব যে বর্তমানে বাজারে প্রত্যেক তোলার উপর মূল্য যা নির্ধারণ করা হয়েছে সেই দামের সঙ্গে যদি আপনারা ১৩১.২৫ তোলা রুপার দাম গুণ করেন তাহলে সঠিক তথ্য পেয়ে যাবেন। অথবা এক গ্রাম রুপার মূল্য কত টাকা সেটি যদি আপনারা জানতে পারেন তাহলে তার সঙ্গে ১৫৩০ গ্রাম রুপার দাম গুণ করলেই আপনারা সেই হিসেবে পেয়ে যাবেন। প্রতিনিয়ত রুপার দাম কমছে অথবা বাড়ছে বলে এই দাম আমরা নির্দিষ্ট করে এখানে বললাম না। তবে এই ও হিসাব অনুযায়ী আপনারা খুব সহজেই বাজার থেকে মহরে ফাতেমি হিসাব বের করতে পারবেন।


