সব মানুষেরই নিজেস্ব একটি সত্ত্বা আছে। দিন শেষে প্রত্যেকটা মানুষ নিজের কাছেই ফিরে আসে। আর আজকের পোস্টটি মূলত আলোচনা করা হয়েছে নিজেকে নিয়ে।
প্রত্যেকটা মানুষেরই নিজেকে নিয়ে কিছু বলার থাকে৷ নিজের জানা এমন অনেক কথায় থাকে, সেগুলো সাধারণত প্রকাশ করা যায় না৷ যারা এরকম বিভিন্ন কষ্টের কথা নিজের মধ্যে চেপে রাখে, তারা অনেক সময় অনেক মানসিক সমস্যায় ভুগেন। তাই সেসব কথাগুলোকে অন্যকে জানালে তেমন কোন ক্ষতি হয় না বরং নিজের মনটা হালকা হয়, ভালো হয়, সেসকল কথাগুলো চেপে না রেখে প্রিয় ব্যক্তিদের সাথে অথবা কাছের মানুষদের সাথে শেয়ার করা উচিত।
আবার অনেকে দেখা যায় নিজের সব কথায় অন্যের কাছে শেয়ার করে। আবার যেসব কথা অন্যকে জানালে বরং নিজের ক্ষতি হতে পারে, অনেকেই সেসকল কথাগুলোও অন্যকে জানিয়ে দেয়। এর ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে পারে। তাই যেসকল কথার দ্বারা নিজের ক্ষতি হতে পারে, সেগুলো অন্যকে না জানানো উচিত।
আবার নিজের সম্পর্কে এমন অনেক কথায় থাকে সেগুলো অন্যকে জানানোর মাধ্যমে অন্যরা অনুপ্রাণিত হতে পারে। তাই এরকম সফলতার কথাগুলো অন্যদের জানানো উচিত। এর ফলে অন্যরা অনুপ্রাণিত হয়ে তারাও বিভিন্ন রকম উন্নয়ণমূলক কাজ করে সফল হতে পারে। এভাবে নিজের সফলতার কথাগুলো অন্যকে জানানোর মাধ্যমে অন্যকে কিছুটা হলেও উপকৃত করা সম্ভব হবে।
আবার নিজেকে নিয়ে অতিরিক্ত কথা বলাও উচিত না৷ কারণ অতিরিক্ত কথা বলে নিজের সুনাম নিজেই করার মাধ্যমে প্রকৃতপক্ষে নিজেকে আরো ছোট করা হয়। এর ফলে আপনি পরিচিত হতে পারেন বাচাল হিসেবে। এমনকি অতিরিক্ত কথা বলার কারনে, নিজের প্রশংসা নিজেই করার জন্য অনেকে আপনাকে অহকারী ভাবতে পারে। তাই নিজের অতিরিক্ত সুনাম করা কোনভাবেই উচিত নয়। মনে রাখতে হবে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়।
বিভিন্ন মণীষী, বিখ্যাত ব্যক্তিরা বিভিন্ন সময় নিজেকে নিয়ে বিভিন্ন কথা বলেছেন। তন্মধ্যে কয়েকটি নিম্নরুপ:
১. “নিজেকে নিয়ন্ত্রণ কর তারপর অন্যকে অনুশাসন কর, নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে৷ নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। “- গৌতম বুদ্ধ
২. “সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো।”- উইলিয়াম শেক্সপিয়র
৩.” যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের না এর জন্যই আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।”- আইনস্টাইন
৪. “হোটেলের সেরা ব্যাপার হলো এটি নিজের ঘর নয়।”- জর্জ বার্নার্ড শ
৫.” আমি নিজেকে সীমাবন্ধ করতে যাচ্ছি না, কারণ লোকেরা এই বিষয়টি গ্রহণ করবে না যে আমি অন্য কিছু করতে পারি। “- ডলি পার্টন
৬.”যে নিজে ভালো থাকতে পারে না সে অন্য কাউকে ভালো থাকতে দেয় না।”- প্রবাদ
৭. “লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য।”- আহমদ ছফা
৮. “সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।”- বায়রন
৯. ” কোন কাজে যার নিজেস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত।”- অলিবার গোল্ডস্মিথ
১০. “নিজের চিন্তাগুলোকে সন্দেহ করো, বিশ্বাসকে নয়।”- ডায়েটার উকডর্ফ
সফলতা লাভের জন্য অন্যতম দরকারি একটি কথা হলো নিজেকে জানা। যে নেজেকে জানে বা চিনে সেই সহজেই সফলতা লাভ করতে পারে। তাই সবার আগে নিজেকে জানতে হবে। নিজের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দিন শেষে কেউ কারো না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত৷ তাই নিজেকে কিছুটা হলেও সময় দেওয়া উচিত। আত্ম-উন্নয়নে নিজেকেই কাজ করতে হবে। তাহলেই ভালো থাকা সম্ভব।

Leave a Reply