ঘরে বসে জন্ম নিবন্ধন সনদ নিজে তৈরি করতে চাইলে যে প্রসেস অবলম্বন করতে হবে
আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেন তাহলে এই দেশে জন্মগ্রহণ করা সূত্রে আপনাকে এখান থেকে একটি জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই জন্ম নিবন্ধন সনদ এর যাবতীয় দায়িত্ব এবং এগুলো সকলের মাঝে বন্টন স্থানীয় সরকার বিভাগের কাছে প্রদান করেছেন যাতে আপনারা আপনাদের নিকটস্থ স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে যথাযথ আবেদন পত্র প্রেরণ করে এটা তৈরি করে নিতে পারেন।
যেহেতু জাতীয় পরিচয় পত্র আঠারো বছর বয়স পর্যন্ত না হলে আবেদন করা যায় না এবং জাতীয় পরিচয় পত্র হাতে পাওয়া যায় না সেহেতু আঠারো বছর বয়স পর্যন্ত বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজ অথবা বিদেশ ভ্রমণ অথবা শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর উদ্দেশ্যে জন্ম নিবন্ধন সনদের তথ্য প্রদান করা লাগে।
তাই জন্ম নিবন্ধন সনদ আপনাকে তৈরি করতে হবে এবং বর্তমানে প্রত্যেকটি শিশুকে স্বশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় অংশগ্রহণ করানোর উদ্দেশ্যে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে তার জন্ম সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইটে লিপিবদ্ধ করতে হবে। আগেকার দিনগুলোতে জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে হলে এলাকার মেম্বার অথবা কমিশনার দের কাছে দিনের-পর-দিন আপনাদেরকে ঘোরা লাগতো এবং তারা আপনাকে হয়তো নির্দিষ্ট পরিমাণ ফি অথবা কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি করে অধিক পরিমাণ ফি গ্রহণ করে এগুলো তৈরি করে দিত।
কিন্তু বর্তমান সময়ে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ব্যাপারে খুবই স্বচ্ছতা অর্জন করা হচ্ছে এবং তথ্য সংশোধন সহ অন্যান্য ক্ষেত্রে এবং তথ্য আবেদনের জন্য আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম বা পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। যারা পরিবারের নতুন জন্মানো শিশুদের জন্য জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চাচ্ছেন অথবা পরিবারের সদস্য এখন পর্যন্ত জন্ম নিবন্ধন সনদ তৈরি করেননি তাদের জন্য https://bdris.gov.bd/br/application এই লিংক প্রদান করা হলো। ফলে এই লিংকের মাধ্যমে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং সেখানে জন্ম নিবন্ধন সনদের তৈরীর জন্য প্রাথমিক যে অনলাইন ভিত্তিক আবেদন রয়েছে সেটি সম্পন্ন করতে পারবেন।
যদি টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকে এবং আপনারা যদি প্রয়োজনীয় ডকুমেন্ট হাতের কাছে রেখে মোবাইল ফোনের স্ক্যান কপি অথবা কম্পিউটারের মাধ্যমে স্ক্যান কপি তৈরি করে ওয়েবসাইটে আপলোড করার যোগ্যতা অর্জন করতে পারেন তাহলে ঘরে বসেই আপনারা জন্ম নিবন্ধন সনদের অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে যার জন্য জন্ম নিবন্ধন সনদ তৈরি করবেন তার যাবতীয় সঠিক তথ্য এবং নাম সংক্রান্ত ও জন্মতারিখ সংক্রান্ত যে সকল তথ্য রয়েছে সেগুলো একেবারে নির্ভুল ভাবে প্রদান করবেন।
আর যদি কোনো তথ্য ভুল করেন এবং পরবর্তীতে অন্য তথ্যের সঙ্গে যদি মিল না পড়ে তখন আপনাদের কে আবার তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে। তবে যাইহোক উপরের লিংক ব্যবহার করে আপনারা ঘরে বসে জন্ম নিবন্ধন সনদের জন্য তথ্যের আবেদন করতে পারবেন এবং এই আবেদনের পরে আবেদনপত্র প্রিন্ট করে নিতে হবে। আবেদনপত্রসহ ক্ষেত্রবিশেষে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে স্থানীয় সরকার বিভাগের নিকটে। তাহলে তারা আপনাদের আবেদনপত্র বিবেচনা করে ওয়েব সাইটে সাবমিট করবে এবং সেখান থেকে আপনাদের জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে প্রয়োজনীয় স্বাক্ষর প্রদান করে আপনাদের হাতে হস্তান্তর করবে।


