শাওমি রেডমি নোট ৭, ৮, ৯ বাংলাদেশে দাম ২০২২ (নোট ৭, ৮, ৯ প্রো মোবাইলের দাম ২০২১)

শাওমি ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হলো রেডমি নোট। অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি মোবাইল ফোনগুলো বাংলাদেশে ব্যাপক মার্কেট পেয়েছে।

শক্তিশালী ব্যাটারি এবং বড় স্ক্রিন রেডমি মোবাইল গুলো কে দিয়েছে আকর্ষণীয় ডিজাইন। উচ্চ ক্ষমতাসম্পন্ন স্ন্যাপড্রাগন প্রসেসর মোবাইলকে করেছে শক্তিশালী।

রেডমি নোট মোবাইল ফোনগুলো সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। যারা শাওমি ব্র্যান্ডের ফোন ব্যবহার করে তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করে রেডমি সিরিজের ফোন। এর মধ্যে শাওমি রেডমি নোট ৭ এবং রেডমি নোট ৭ তুমুল জনপ্রিয়।

আপনি কি রেডমি নোট সেভেন ও রেডমি নোট এইট এর বর্তমান বাজার মূল্য সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে এই লেখাটি আপনারই জন্যে।

শাওমি রেডমি নোট ৭, ৮ ও ৯ বাংলাদেশ দাম নিয়ে থাকছে আজকের আলোচনা।

শাওমি রেডমি নোট ৭ বাংলাদেশে দাম

বর্তমানে শাওমি রেডমি নোট সেভেন দুটি ভার্শন বাংলাদেশের প্রচলিত আছে। একটি হলো রেডমি নোট 7 এবং অন্যটি রেডমি নোট 7 প্রো।

এই মোবাইল ডিভাইস কি শাওমি জানুয়ারি 2019 সালে রিলিজ করেছে। ডুয়েল সিম সাপোর্টেড ডিভাইসটির রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। ফুল এইচডি রেজুলেশন এর মোবাইল ডিভাইস।

এর আছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী লিওন ব্যাটারি। 64gb ইন্টার্নাল স্টোরেজ এবং 4 জিবি র্যাম মোবাইল টা কে দিয়েছে আশ্চর্য ক্ষমতা। এটা খুব দ্রুত কাজ করে। সুতরাং শক্তিশালী এবং ভারী কাজ করার সময় হ্যাং করে না।

সবচেয়ে যে বিষয়টি সবাইকে মুগ্ধ করে তা হল এর অসাধারণ ক্যামেরা। এর দ্বারা আপনি ফুল রেজুলেশন এর ছবি তুলতে পারবেন। এবং অনেক দূর থেকে জুম করেও এইচডি কোয়ালিটির পিকচার তুলতে পারবেন।

এটি কিনতে আপনার খরচ হবে ১৫,০০০ টাকা।

শাওমি রেডমি নোট ৮ বাংলাদেশ দাম

শাওমি রেডমি নোট 7 এর পরেই রয়েছে শাওমি রেডমি নোট 8। এটার বাহ্যিক ডিজাইন অসাধারণ। ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এটি মানায় ভালো। যেকোনো বয়সের ব্যবহারকারীকে আকর্ষণ করে তৈরী করা হয়েছে এই শক্তিশালী মোবাইল হ্যান্ডসেটটি।

শাওমি রেডমি নোট ৮ প্রো এর দাম

রিলিজের সময় ব্যাপক ঢাকঢোল পিটিয়ে বাজারে আসে শাওমি রেডমি নোট ৮ প্রো। এর বিজ্ঞাপন মানুষকে মোবাইল সম্পর্কে আগ্রহী করে তুলে। অসাধারণ ফিচার এবং কালারফুল ডিজাইন মোবাইল ডিভাইস এর বর্তমান বাজার মূল্য ২৮ হাজার টাকা।

চলুন দেখে নেয়া যাক কি কি ফিচার থাকছে এই মোবাইল ডিভাইসে।

অ্যান্ড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম পরিচালিত মোবাইল ডিভাইসটির ওজন 200 গ্রাম। যা অন্যান্য রেডমি মোবাইলের তুলনায় খুবই হালকা। সুতরাং এই ফোনটি ব্যবহার করলে আপনার হাত ব্যাথা করবে না।

৬.৫৩” বড় এইচডি স্ক্রিনে ভিডিও দেখতে পারবেন ইচ্ছামত। ইউটিউব এর ফুল এইচডি ভিডিও গুলো মনে হবে একদম জীবন্ত।

এটা হাইব্রিড ডুয়াল সিম সাপোর্টেড। 256 গিগাবাইট পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আর ফোনে থাকছে 128gb ইন্টার্নাল মেমোরি। স্ন্যাপড্রাগন প্রসেসর নির্মিত এই মোবাইলটিতে 6gb রেম রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button