ভাবসম্প্রসারণ: স্বদেশের উপকারে নেই যার মন / কে বলে মানুষ তারে, পশু সেই জন

ভাবসম্প্রসারণ: স্বদেশের উপকারে নেই যার মন / কে বলে মানুষ তারে, পশু সেই জন

যাতে করে পাঠ্য বইয়ের পাশাপাশি ভাব সম্প্রসারণ টিকে আরও যথোপযোগী করার জন্য এই ওয়েবসাইটে ওই সকল ভাব সম্প্রসারণ এর প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট করে দেওয়ার। যাই হোক আজকে আমরা আরও একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকের ভাব-সম্প্রসারণ টি অষ্টম, নবম, দশম শ্রেণির উপযোগী শিক্ষার্থীদের জন্য।

ভাব সম্প্রসারণ:
স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন।

মূলভাব: স্বদেশ প্রেম সর্বোত্তম মানবিক গুণ।দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ। দেশপ্রেম মানবজীবনের মহান বৈশিষ্ট্য। যে ব্যক্তি স্বদেশ ও স্বজাতিকে অবজ্ঞা করে সে পশুর সমান। তার মনুষ্যত্বের বিকাশ ঘটে না, সে প্রকৃত মানুষের মর্যাদা লাভ করে না। দেশপ্রেমহীন মানুষ পশুর ই নামান্তর।

সম্প্রসারিত ভাব: সামাজিক জীব হিসেবে মানুষকে কয়েকটি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। দেশের প্রতি দায়িত্ব পালন করা তথা সমাজের উপকার সাধন করা প্রতিটি মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। দেশের প্রতি ভালোবাসার সুনাগরিকের পরিচয়। দেশকে ভালবেসে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করা প্রত্যেকটি দেশ প্রেমিক নাগরিকের উদ্দেশ্য ও লক্ষ্য হওয়া উচিত।

দেশপ্রেম প্রতিটি মানুষের একান্ত অনুভূতি। প্রত্যেক মনীষীই জন্মভূমিকে সর্বাগ্রে ভালোবাসার স্থান দিয়েছেন। কোন এক দেশপ্রেমিক বলেছেন, “মা আর মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।” পবিত্র ইসলাম ধর্মে ঘোষিত হয়েছে, “দেশপ্রেম ইমানের অঙ্গ।” দেশ সেবায় নিজেকে উত্সর্গ করার মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত। অর্থ-সম্পদ বংশগত আভিজাত্য ও পদমর্যাদার মাপকাঠিতে মনুষত্ব নির্ণীত হয় না। মানুষ ধনবান হতে পারে, রুপবান হতে পারে, বিশাল ক্ষমতার অধিকারী হতে পারে; কিন্তু তার মধ্যে যদি দেশ প্রেম না থাকে তবে সে মানুষ নামের কলঙ্ক বলে বিবেচিত হবে।

স্বদেশ ও স্বজাতির উপকারে যার কোনো ভ্রূক্ষেপ নেই, দেশের কল্যাণে যে নিবেদিত প্রাণ নয়, দেশ ও জাতির মহাবিপর্যয়ে যার প্রাণ কাঁদে না সে বিবেক বর্জিত অমানুষ ছাড়া কিছুই নয়। স্বদেশপ্রেমে যার মন নেই সে ঘৃণ্য, পশুর সমতুল্য। এ ধরনের স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ আর পশুর মধ্যে মূলত কোন পার্থক্য নেই। পশুর মধ্যে নীতি জ্ঞান নেই, দেশ বা জাতির প্রতি কোন মমতা মমতা বোধ নেই, অন্যায় বিচার বোধ নেই তেমনি অনেক মানুষ আছে যার মধ্যে স্বদেশ বা স্বজাতির প্রতি কোন ভালবাসা নেই এরা মানুষ নামের অযোগ্য, অমানুষ। পশুর সাথে তেমন কোন পার্থক্য খুঁজে পাওয়া যায় না।

যারা আত্মকেন্দ্রিক, কেবল নিজের স্বার্থচিন্তায় বিভোর থাকে, তারা মানুষ নামের কলঙ্ক। যাঁরা স্বদেশের সম্মান, স্বাধীনতা, কৃষ্টি, আচার, সভ্যতা ও ভাষার জন্য জীবন দিতে পারেন তাঁরাই প্রকৃত মানুষ। তাই একটি মহত্ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত। স্বদেশপ্রেম অকৃপণ, উদার এবং খাঁটি। প্রতিটি দেশপ্রেমিক মানুষের কাছে তার জন্মভূমি, তার দেশ সবার সেরা। স্বদেশপ্রেমের এই সর্বগ্রাসী দিকটি এডউইন আর্নল্ডের ভাষায় চমত্কারভাবে ফুটে ওঠে: “জীবনকে ভালবাসি সত্য, কিন্তু দেশের চেয়ে বেশি নয়।” মূলত সত্যিকার মানুষ হতে হলে অবশ্যই দেশকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কারণ দেশপ্রেমহীন মানুষ পশুর সমান।

মন্তব্য: নিজের দেশকে অবজ্ঞা করে কেউ কোনদিন বড় হতে পারে না। তাই দেশকে ভালোবাসা এবং দেশ ও জাতির জন্য কিছু না কিছু অবদান রাখা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত দায়িত্ব ও কর্তব্য। সত্যিকার দেশপ্রেমিক মানুষ দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধনে সে দৃঢ়সংকল্প।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*