সঠিকভাবে চুলের যত্ন নিতে হলে অবশ্যই লেবুর ব্যবহার জানতে হবে। যখনই মাথার কোন সমস্যা দেখা দিবে বা অতিরিক্ত চুল পড়া ও চুলের রুক্ষতা বৃদ্ধি পাচ্ছে তখন যদি আপনি সঠিকভাবে লেবুর ব্যবহারটি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যা থেকে মুক্তি মিলবে। লেবুতে রয়েছে ভিটামিন সি যা শারীরিক এবং চুলের জন্য অনেক বেশি কার্যকর।
লেবু প্রতিটা ঘরেই থাকে প্রায় বা বাজারে অনেক সস্তায় কিনতে পাওয়া যায় এই লেবু দিয়ে আপনি নানা রকম ভাবে চুলের যত্ন নিতে পারবেন। তবে লেবুর বিষয়টি আপনাকে সঠিকভাবে জানতে হবে কারণ যেহেতু এটাতে ভিটামিন সি রয়েছে সেক্ষেত্রে পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় তাহলে এসিড হয়ে আপনার চুলের সমস্যা দেখা দিতে পারে। লেবু দিয়ে আপনি খুব সহজেই চুলের যত্ন নিতে পারবেন। তবে লেবুর কাজ শীতে বেশি প্রয়োজন হয় কারণ যদি আপনার মাথায় অতিরিক্ত খুশকি থেকে থাকে এবং কোনভাবে খুশকি দূর করতে পারছেন না তাহলে লেবুর ব্যবহারটি আপনার জেনে রাখা ভালো।
খুশকি দূর করাতে লেবুন অনেক বেশি গুন রয়েছে। যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে তারা অবশ্যই খুশকির জায়গাই লেবুর রস ভালোভাবে দিয়ে ঘষতে শুরু করবেন তাহলে দেখবেন যে সে জায়গা থেকে খুশকি দূর হয়েছে।আপনার মাথায় যদি খুশকি থাকে আর তা যদি আপনি দূর করতে না পারেন তাহলে আপনার চুল পড়া শুরু হবে কারণ খুশকি থাকলে সেখানে চুল থাকে না এবং অতিরিক্ত মাথা চুলকায় যার ফলে চুল উঠে যায়। অনেকেই কারণ খুঁজে পাই না যে শীতকালে কেন অতিরিক্ত চুল পড়ে এটাই একমাত্র কারণ শীতকালে যখনই মাথায় অতিরিক্ত খুশকি হবে তখন আপনার চুল পড়া শুরু হবে এবং কোনোভাবেই আপনি খুশকি দূর না করলে চুল পড়া বন্ধ করতে পারবেন না।
প্রতিদিন বা সপ্তাহের দুই তিনবার যদি আপনি লেবুর রস মাথায় দেন ডিমের সাদা অংশ এবং পেঁয়াজের সাথে তাহলে আপনার চুলের রুক্ষতা দূর হবে এবং খুশকি দূর হবে ও আপনার চুল হয়ে উঠবে সিল্কি। আবার আপনি শ্যাম্পু করার সময় শ্যাম্পু এবং লেবু মিশ্রিত করতে পারেন। যখন আপনি শ্যামপুর সাথে লেবু মিশ্রিত করবেন এবং সেটা মাথায় দিবেন প্রথমবার। প্রথমবার আপনি লেবু এবং শ্যাম্পু একসাথে মিশ্রিত করে মাথায় দিবেন তারপরে আপনি শুধু শ্যাম্পু দিয়ে চুলকে ভালোভাবে ধুয়ে ফেলবেন এতে করে আপনার চুলের লাবণ্যতা ফিরে পাবে এবং চুল অনেক বেশি সিল্কি হয়ে উঠবে।
তারপরে আপনি অবশ্যই কন্ডিশনাল লাগাবেন তাহলে দেখবেন যে আপনার চুলের মধ্যে এত মসৃণতা ভাব চলে এসেছে যা আগে কখনোই আপনি পাননি। অবশ্যই আপনাকে এ বিষয়গুলো জানতে হবে কারণ লেবু ও শ্যাম্পু মিশ্রিত করে যখন চুলে লাগাবেন তখন সেটা বেশিক্ষণ রাখা যাবে না এতে আপনার চুলের ক্ষতি হতে পারে। লেবুর রস চিনি পেঁয়াজের রস একসাথে মিশ্রিত করে আপনি হেয়ার ব্যাগ তৈরি করে মাথায় লাগাতে পারেন এতে করে আপনার চুলের মসৃণতা ফিরে আসবে এবং চুল হয়ে উঠবে ঝলমলে।
এছাড়াও আপনি ঘরোয়া ভাবে যে কোন হেয়ার প্যাক তৈরি যেমন মেহেদী পাতা এলোভেরা কালোকেশী ডিমের সাদা অংশ এবং লেবু মিশ্রিত করে চলে লাগাতে পারেন এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুল পড়া কমবে। শুধুমাত্র আপনি মেহেদী পাতা এবং লেবু মিশ্রিত করে চুলে লাগাতে পারেন তাতেও আপনার চুলের দুই আগা বা আগা ভাঙ্গা সমস্যাটা দূর হতে পারে। যাদের চুলে দুই হাজার সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা ব্যবহার করবেন কারণ যখনই আপনার চুলে দুইগা হবে তখন আপনার চুল অনেক বেশি ভাঙবে এবং কোনোভাবেই চুল বড় করতে পারবেন না।
তাই লম্বা চুল পেতে চাইলে এই হেয়ার প্যাকগুলো আপনি অবশ্যই ব্যবহার করবেন। লেবুর গুনাগুন এবং লেবু দিয়ে তৈরি করা তেল নিয়মিত চুরি লাগিয়ে দেখতে পারেন আপনার চুল অনেক বেশি সুন্দর এবং মজবুত ও সিল্কি হয়েছে। আপনি চাইলে লেবু এবং ডিমের সাদা অংশ মিশ্রিত করে নিয়মিত চুলে লাগাতে পারেন এতে করে আপনার চুল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
Leave a Reply