ভাবসম্প্রসারণ: বুদ্ধি যার বল তার Buddhi Jar Bol Tar

ভাবসম্প্রসারণ: বুদ্ধি যার বল তার

আপনারা যারা ঘরে বসেই অনলাইনে ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য খুঁজে পেতে চান? তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেরি না করে আমাদের এই শিক্ষামূলক ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন। আমরা আমাদের ওয়েবসাইটে শিক্ষার ওপর বিভিন্ন তথ্য আলোচনা করে থাকি। এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের বাইরেও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিষয়ের উপর আলোচনা করা হয়ে থাকে।

আপনারা আমাদের ওয়েবসাইটে এই শিক্ষা বিষয়ের উপর বিভিন্ন তথ্য ডাউনলোড করতে পারেন অথবা পড়ে নিতে পারেন। এই ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যেখানে সাম্প্রতিক বিষয়ের ওপর সমসাময়িক তথ্য নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা চেষ্টা করেছি দ্রুত সময়ের মধ্যে সকল কিছুর আপডেট আপনাদের মাঝে তুলে ধরতে। বর্তমান প্রতিযোগিতার যুগে প্রতিযোগিতা মূলক বিভিন্ন পরীক্ষার সাজেশন, প্রশ্নের উত্তর আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরার।

আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিনই কোনো না কোনো নির্ধারিত কোন বিষয়ের উপর আলোচনা করে থাকে। ষষ্ঠ থেকে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের একটি আবশ্যিক বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ। আমরা প্রতিদিনই এখানে বিভিন্ন ভাব সম্প্রসারণ এর ওপর আলোচনা করে থাকি। আজকে যে ভাব সম্প্রসারণ টা নিয়ে আলোচনা করব সেটি আপনাদের মাঝে তুলে ধরা হলো:

ভাব সম্প্রসারণ: বুদ্ধি যার বল তার।

মূলভাব: বুদ্ধিবৃত্তিক শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি। বুদ্ধিতে বলিয়ান না হলে মানুষ জীবন পথে সফল হতে পারেনা। বুদ্ধি ছাড়া মানুষের জীবন অসহায়। বুদ্ধি দিয়ে আমরা সবাই এই পৃথিবীটাকে জয় করতে পারি। বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের জন্য সচেষ্ট হওয়াই উত্তম পন্থা।

সম্প্রসারিত ভাব: মানুষের দুটি সত্ত্বা রয়েছে। একটি তারের শারীরিক সত্ত্বা, অন্যটি হচ্ছে তার মানসিক সত্ত্বা। জীবন চলার পথে এ দুটি সত্ত্বারই ক্ষমতা বা বল প্রয়োজন। শারীরিক শক্তি ছাড়া মানুষের পক্ষে জীবনের দৈনন্দিন কাজ করা সম্ভব হয় না। এমন কিছু কাজ আছে যা করতে কেবল শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। একসময় কায়িক শ্রমেই জীবনের অধিকাংশ কাজ সম্পাদিত হতো। কিন্তু যুগের বিবর্তনের কায়িক শ্রমের গুরুত্ব ধীরে ধীরে কমে এসেছে। মানুষ তার মেধা ও বুদ্ধিকে খাটিয়ে পৃথিবীর সবকিছুর উপর বিজয়ী হয়েছে।

বুদ্ধির জোরে মানুষ আবিষ্কার করেছে নানা যান্ত্রিক সরঞ্জাম। কল কারখানায় উৎপাদিত হচ্ছে জীবনের প্রায় সকল উপকরণ। শারীরিক শক্তি দিয়ে যা কখনোই করা সম্ভব নয় তা মানুষ যন্ত্র দিয়ে নিমিষেই করতে পারছে। জলে-স্থলে-অন্তরীক্ষে আজ মানুষের অবাধ যাতায়াত। মাটির গভীর, সমুদ্রের অতল, শৈল শিখর সবখান থেকে সম্পদ আহরণ করে আধুনিক মানুষ তার জীবনের চেহারা বদলে দিয়েছে।

জ্ঞান-বিজ্ঞান মানুষের শ্রম কে লাগাবো করেছে, ঘামকে মুছে দিয়েছে। অটোমেশন নামক পদ্ধতিতে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় মানুষের হাতের স্পর্শ পর্যন্ত লাগেনা। আধুনিককালে শক্তি আর যোগ্যতার মূলকথা বুদ্ধিবৃত্তিক সামর্থ্য ছাড়া আর কিছুই নয়। যে ব্যাক্তি বা জাতি জ্ঞান-বিজ্ঞান ও বুদ্ধিতে বলীয়ান তার সাথে কেউ পাল্লা দিতে পারে না। কাজেই ‘বুদ্ধি যার বল তার’ কথাটি আজকের বাস্তবতায় পুরোপুরি সঠিক।

মন্তব্য: শারীরিক শক্তির প্রয়োজন কে অস্বীকার না করেও আমরা বলতে পারি যে আজকের প্রযুক্তি শাসিত জগতে মেধা ও বুদ্ধিকে কাজে লাগিয়েই আমাদের প্রতিষ্ঠিত হতে হয়। বুদ্ধিবৃত্তিক উন্নতি ছাড়া আমাদের নির্মল হয়েই থাকতে হবে।

আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ ডাউনলোড করে নিয়ে আমাদের পরিশ্রম সার্থক করবেন। আপনাদের উপকারের জন্যই আমরা সর্বদা নিয়োজিত। আমরা চেষ্টা করেছি শিক্ষা বিষয়ের ওপর সকল তথ্য সুন্দর, সাবলীল ভাষায় এবং সমসাময়িক বিষয়গুলো আলোচনা করা। আপনারা বেশি বেশি করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের পরিশ্রমকে সফলতা লাভের সহায়তা করুন।

About শাহরিয়ার হোসেন 4781 Articles
Shahriar1.com ওয়েবসাইটে আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*