অষ্টম শ্রেণীতে জেএসসি পরীক্ষার মাধ্যমে আপনারা যখন উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে ভর্তি হবেন তখন আপনাকে নির্দিষ্ট একটি বিভাগ নির্বাচন করতে হবে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভাগ নির্বাচন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জেএসসির পরীক্ষার ফলাফল কে প্রাধান্য দেওয়া হয় এবং যে সকল শিক্ষার্থীদের ফলাফল ভালো তারা বিজ্ঞান বিভাগ নিতে পারে অথবা বাণিজ্য বিভাগে পড়াশোনা করতে পারে।
তবে আপনার যদি কমার্সে পড়ার ইচ্ছা থাকে এবং আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি কমার্স বিভাগ থেকে থাকে তাহলে আপনারা এই বিভাগে পড়ার আগে কোন কোন বিষয়ে আপনাদের পড়তে হবে সে বিষয়গুলো জেনে নিবেন। কারণ কমার্সের বিষয় সম্পূর্ণ আলাদা এবং কমার্স মানে হল বাণিজ্য। যেহেতু বাণিজ্য সেহেতু এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে ব্যবসায় সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য আলোচনা করা হবে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য এই বিভাগ থেকে আমরা জানতে পারবো।
বর্তমান সময়ের প্রত্যেকটি মানুষ অর্থনির্ভর হয়ে গিয়েছে বলে এবং তাদের উদ্বৃত্ত টাকা ব্যাংকে জমা রাখছে বলে অথবা একটি প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে কোন কোন খাতে টাকা খরচ হয় অথবা কোন কোন খাত থেকে টাকা আয় হয় তা জেনে নেওয়ার জন্য অনেকেই কমার্স বিষয় পড়ে থাকেন। তাইতো চাকরির বাজারে বর্তমান সময়ে কমার্স বিষয়ে অথবা বাণিজ্য বিভাগের নির্দিষ্ট কোন বিষয়ে যে শিক্ষার্থী বিবিএ এবং এমবিএ করেছে তাদের অনেক মূল্য বেশি।
তবে যাই হোক আপনি যখন কমার্স বিষয়ে পড়াশোনার জন্য মনস্থির করেছেন এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি কমার্স বিভাগের সকল বিষয়ে পাঠ করানো হয় তাহলে আপনারা এ সম্পর্কে জেনে নিতে পারেন। সাধারণত অন্যান্য সকল আবসিক বিষয়ের পাশাপাশি আপনাকে কমার্স পড়ার জন্য যে সকল বিষয় পাঠ করতে হবে সেগুলো হলো যে হিসাববিজ্ঞান, অর্থনীতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ও বিপণন। এ সকল বিষয়ে আপনারা নবম- দশম শ্রেণীতে পড়াশোনার মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
তাছাড়া বাংলা , ইংরেজি, নিজ নিজ ধর্ম, বিজ্ঞান , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অন্যান্য আবশ্যিক বিষয় আপনাদেরকে পাঠ করতে হবে। আমরা মনে করি যে এই পোষ্টের মাধ্যমে আপনারা কমার্স পড়তে হলে কোন কোন বিষয়গুলো আলাদা পড়তে হবে তা বুঝতে পেরেছেন এবং এছাড়াও যদি কমার্সের নির্দিষ্ট কোন বিষয় নিয়ে আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে করলেই আমরা আমাদের অভিজ্ঞতা অনুসারে আপনাদের সেই তথ্যের উত্তর প্রদান করব।

Leave a Reply