দাখিল পরীক্ষার রুটিন ২০২১ PDF Download
১৪ নভেম্বর কুরআন মজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান, ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কুরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।
দাখিল পরীক্ষা কবে হবে
দাখিল মাদ্রাসা (আরবি ভাষা:مدرسةالداخل দাখিল হিফযুল কুরাআন) হলো এমন পর্যায়ের মাদ্রাসা যেখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এবং দশম শ্রেণী শেষে একটি পাবলিক এক্সামিনেশনের মাধ্যমে দাখিল পাসের সার্টিফিকেট প্রদান করা হয়
Download Dakhil Routine 2021 PDF
মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষা ২০২১
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। উক্ত পরীক্ষা 14 নভেম্বর তারিখ থেকে গ্রহণ করার কথা রয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট।
পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করতে হবে।
পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ফর্মে তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
পরীক্ষার্থীদেরকে সৃজনশীল রচনামূলক বহুনির্বাচনি ও ব্যবহারিক খাতা এর নম্বরের অংশে পৃথক ভাবে পাশ করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতে ভিন্ন বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


