খারাপ সময় সারা জীবন থাকে না

জীবনে খারাপ সময় আসলেও সেটা সারাজীবন থাকে না। জীবনের সুখের সময় আসলেও সেটা যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে সেটা আপনার জীবনে সারা জীবন থাকবে না। তাই সময় চলমান এবং ঘটনাগুলো ক্ষণস্থায়ী। আপনার আজকের এই অবস্থা কখন যে পরিবর্তন হয়ে যাবে তা আপনি হয়তো নিজেও টের পাবেন না।

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং ভাগ্যের পরিবর্তনে এবং আপনার নিজের চেষ্টায় দেখবেন যে হঠাৎ করে আপনার সামনে সফলতা চলে এসেছে। জীবনের স্বরূপ বুঝতে চাইলে কষ্ট করতে হবে এবং কষ্ট করার মাঝেই যে কখন সুখ চলে আসবে সেটা আপনার অজান্তেই থেকে যাবে। তাই জীবনের প্রতি যাদের দুর্বিষহ অবস্থা চলে এসেছে এবং জীবনের প্রতি যারা বিতৃষ্ণা মনে করছেন তাদেরকে বলব যে একটু ধৈর্য ধারণ করুন এবং আপনার নিজের কাজের প্রতি বাক্ষের প্রতি লেগে থাকুন।

হতে পারে আপনার জন্য আজকের এই দিনটি খুব খারাপ একটি দিন এবং কালকে যখন সকলের সূর্য উঠবে তখন আপনার জীবনে নতুন করে সফলতার কিরন এসে পড়বে। তখন আপনি দেখবেন যে আপনার এই আনন্দের সময়ে আপনার আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হয়েছে এবং আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। এই যে কোন কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে লেগে থাকলে একটা সময় আপনার বিরোধী করা লোক গুলোই আপনার সংস্পর্শে আসবে এবং আপনার অতীতের কথা ভুলে গিয়ে বর্তমানকে সম্মান করতে শিখবে। আর এই জন্যই আমরা বারবার বলতে থাকি খারাপ সময় একজন মানুষের জীবনে সব সময় থাকে না।

হার পাওয়ার প্রজেক্ট ট্রেনিং বিনামূল্যে মেয়েদের আউটসোর্সিং বিষয়ে ট্রেনিং কারা পাবে, কবে শুরু হবে, কিভাবে করতে হবে

আবার অনেক সময় এই কথাটাও বলা হয়ে থাকে যে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। অর্থাৎ আপনি যখন খারাপ সময়ের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছেন তখন আপনার জীবনের মোড় যদি ঘুরে যায় তাহলে তা দিনের আলোর মত সুন্দর হয়ে উঠবে এবং আপনি সূর্যাস্তের আলো গায়ে মেখে জীবনকে নতুনভাবে শুরু করতে পারবেন। আপনি যখন আপনার কাজের ভেতরে সব সময় প্রতিজ্ঞবদ্ধ থাকবেন তখন আপনার কাজ আস্তে আস্তে সফলতার সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ আপনার কাজ এমন পর্যায়ে নিয়ে যাবে যা আপনার লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে।

আসলে আমরা প্রত্যেকেই জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে থাকি যেখানে খারাপ সময় বিদ্যমান থাকে। যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয় তারা জীবনের আসল স্বাদ গ্রহণ করতে পারে না। আপনি যখন আপনার কষ্টের মাধ্যমে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাবেন তখন দেখবেন যে সেই সুখের বা সফলতার মজাটাই আলাদা। অর্থাৎ কোন কিছু করা ব্যতীত যদি আপনি নিজের থেকে কোন দিক থেকে সফলতা পেয়ে যান তাহলে সেটা যেমন সুখের হবে না তেমনি ভাবে আপনি মানুষের দিক থেকে শান্তি পাবেন না।

তাই জীবনের খারাপ সময় হবে আপনার শিক্ষা গ্রহণের সময় এবং এই শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে প্রতিনিয়ত কাজ করার ভেতর দিয়ে আপনি এমন একটা সফলতার পর্যায়ে চলে যাবেন যখন আপনার মনে হবে যে জীবনের খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button