শিক্ষার্থীবৃন্দ আমাদের ওয়েবসাইট পেজে আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়তই বাংলা ব্যাকরণ এর কোন একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যা আপনাদের পাঠ্যপুস্তক এর সাথে সাথে আমাদের এই ওয়েব পেজ এ সেই সকল বাংলা ব্যাকরণ এর বিষয়গুলো প্রয়োজনীয় উপকারে আসবে। এমনই একটি বাংলা ব্যাকরণ এর সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ, যা আমরা আমাদের এই ওয়েবসাইটে প্রতিনিয়ত আলোচনা করে থাকছি।
আজও আপনাদের একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো অন্যান্য ভাব-সম্প্রসারণ নিয়ে আমরা এই ওয়েবসাইটে আলোচনা করব। আজকে ভাব সম্প্রসারণ এ আলোচনা করা হবে সেটি বাংলা ব্যাকরণ এর গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ। বিশেষ করে থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ,নবম, দশম শ্রেণীর পর্যন্ত এই ভাব-সম্প্রসারণ বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আপনারা আমাদের এই পেজে এই ভাব-সম্প্রসারণ লিখে সার্চ দিলেই বিস্তারিত পেয়ে যাবেন। যা আপনাদের মূল বইয়ের সাথে এই ভাব সম্প্রসারণ অনেক উপকার করবে। সমসাময়িক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। চলুন আমরা আমাদের আজকের ভাব সম্প্রসারণ এর বিষয়টি নিয়ে আলোচনা করি।
পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
মূলভাবঃ পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব স্বপ্ন থাকে। কোন মানুষই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। সৌভাগ্যবান ব্যক্তি হতে সকলেই চায়। কিন্তু এই সৌভাগ্যবান ব্যক্তি হওয়া এত সহজ ব্যাপার না। একে অর্জন করতে হলে প্রয়োজন নিরলস পরিশ্রম ও সাধনা। পরিশ্রমই সৌভাগ্যের জন্মদাতা। জীবনে সফলতা অর্জন করতে হলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তাই বলা হয়ে থাকে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
সম্প্রসারিত ভাবঃ জীবনে সফলতা অর্জনের জন্য শ্রম অপরিহার্য। শ্রমকে উন্নতির চাবিকাঠি বলা হয়। ব্যক্তিগত ও জাতীয় উন্নতির মূলে রয়েছে পরিশ্রম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রমের কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। কথায় বলে “পরিশ্রমের ধন আনে, পুণ্য আনে সুখ” । জীবনে অর্থ, বিদ্যা, যশ, প্রতিপত্তি অর্জন করতে হলে তার জন্য পরিশ্রম করতে হয়। কর্ম সাধনার মাধ্যমেই জীবনে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানো সম্ভব ।
পরিশ্রম ছাড়া কেউ কখনো তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে নি। ছাত্রজীবনে শিক্ষালাভের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফলতা লাভ করতে পারেনি। একমাত্র পরিশ্রমের মাধ্যমে মানুষ তার ভাগ্যকে বদলাতে পারে। পক্ষান্তরে কিছু কিছু ব্যক্তি আছে যারা কর্মবিমুখ। শ্রমবিমুখতা ও অলসতা জীবনে বয়ে আনে নিদারুণ অভিশাপ। যারা অলস তারা জীবনে কখনোই উচ্চ শিখরে পৌছাতে পারেনা। তারা দেশ ও জাতির জন্য বোঝাস্বরুপ।
মানবজীবনে সাফল্য লাভ করতে হলে অলসতায় গা না ভাসিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি একজন ভালো ক্রিকেটার অথবা ফুটবলার হতে চাই তাহলে অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে নয়তোবা আমরা ভালো ফুটবলার কিংবা ক্রিকেটার কিছুই হতে পারব না। আধুনিক বিশ্বের প্রত্যেকটি উন্নত জাতির উন্নয়নের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, তারা প্রত্যেককেই নিরন্তর প্রচেষ্টা শ্রমসাধনার বিনিময়ে উন্নতির চরম শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে।
মন্তব্য: উপরের বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, জীবনকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচিয়ে রাখার জন্য শ্রম ব্যতীত অন্য কোনো সহজ পথ নেই। পরিশ্রমের মাধ্যমে এই জীবনে সফলতা আসবে। সুখ লাভের জন্য যেমন কষ্ট করতে হয় ঠিক তদ্রুপ জীবনে যত পরিশ্রম করা যাবে পরবর্তী জীবন তত উন্নত ভাবে বেঁচে থাকা যাবে।
উপরোক্ত যে ভাব সম্প্রসারণ টি নিয়ে আলোচনা করা হল নিশ্চয়ই আপনাদের ভাল লেগেছে। আমরা আমাদের এই ওয়েবসাইটের যতটুকু পেরেছি সুন্দর সহজ এবং ভাবে উপস্থাপনা চেষ্টা করেছি। আপনারা বেশি বেশি করে এই ওয়েবসাইট পেজে ভিজিট করুন এবং অন্যান্যদের ভিজিট করতে বলুন। আমরা বাংলা ব্যাকরণ এর আরো অন্যান্য বিষয় নিয়ে বিশদ আকারে এই ওয়েবসাইট পেজে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।
Leave a Reply