তফসিল কি? বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি ও কি কি?

আপনাদের এটা জানতে হবে যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য একটি নির্দিষ্ট সংবিধানের উপর নির্ভর করে। সংবিধানের বিভিন্ন ধারা এবং অনুচ্ছেদ অনুযায়ী সারাদেশে যাবতীয় কার্যক্রমকে নিউ অনুসরণ করে পরিচালনা করা হয়। এখানে যেমন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের সরকারি অঙ্গের কথা তুলে ধরা হয়েছে ঠিক তেমনি ভাবে মৌলিক অধিকারের কথার পাশাপাশি একজন মানুষের অন্যান্য যে সকল চাহিদা রয়েছে অথবা ভোট প্রদান করা থেকে যে সকল মৌলিক অধিকার রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

আমরা সকলেই কমবেশি জানি যে বাংলাদেশের সংবিধান ১১ টি অধ্যায়ে বিভক্ত এবং এতে ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। তবে যাই হোক আপনাদের উদ্দেশ্যে আরও জানাতে চাই যে বাংলাদেশ সরকারের সংবিধানের জন্য সাতটি তফসিল রয়েছে। তবে এই তফশিল কি অথবা এটার সংজ্ঞা কি হতে পারে তা আজকের এই পোষ্টের মাধ্যমে আলোচনা করব এবং বাংলাদেশ সরকারের সাতটি তফসিল কি কি সে সম্পর্কে সাধারণ ধারণা প্রদান করব। তখন শব্দের অর্থ যারা জানতে চান তাদেরকে বলব যে এটার অর্থ হল বিবরণ।

দেখা গেল যে কোন বিষয়ে আলোচনা করার পর সেই আলোচনাকে পূর্ণাঙ্গ অর্থ প্রদান করা লাগে না হলে অনেকেই বুঝতে পারে না। তাই কোন বিষয়ে যখন আমরা আলোচনা করব অথবা কোন বিষয়ে আলোচনা করার পর সে আলোচনাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য অতিরিক্ত বিবরণের প্রয়োজন হলে উক্ত অতিরিক্ত আলোচনাকে তফসিল বলা হয়। বাংলাদেশের সংবিধানের তফসিলের সংখ্যা হল সাতটি এবং এই সাতটি তফসিলের মধ্যে রয়েছে অন্যান্য বিধানসত্ত্বেও কার্যকর আইন, রাষ্ট্রপতি নির্বাচন, শপথ ঘোষণা, ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।

হার পাওয়ার প্রজেক্ট ট্রেনিং বিনামূল্যে মেয়েদের আউটসোর্সিং বিষয়ে ট্রেনিং কারা পাবে, কবে শুরু হবে, কিভাবে করতে হবে

এছাড়াও পঞ্চম তফসিলে রয়েছে ১৯৭১ সালের ৭ মার্চ তারিখে ঢাকার এসকোর্স ময়দানে যাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিলে রয়েছে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬ শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। আর সর্বশেষ তফসিলে উল্লেখিত আছে ১০ এপ্রিল 1971 এর মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

এখানে আপনাদের সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হলো এবং এরপরও যদি আপনারা তফসিল সংক্রান্ত অথবা সংবিধান সংক্রান্ত কোনো প্রশ্ন করতে চান তাহলে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানিয়ে দিলে অথবা কোন বিষয়ে আপনারা তথ্য পেতে চান তা যদি উল্লেখ করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সে অনুযায়ী আপনাদের তথ্য সরবরাহ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button