bdris.gov.bd জন্ম নিবন্ধন সনদ অনলাইনে ডাউনলোডের উপায় ও নিয়ম জানুন JonmoNibondhon Online Copy Download

যেহেতু প্রত্যেকটি মানুষের জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এই জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় প্রদান করে সেহেতু এই জন্ম নিবন্ধন সনদ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদেরকে জানতে হবে। একজন শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সহ বিভিন্ন কাজে এবং পাসপোর্ট তৈরির কাজে এই জন্ম নিবন্ধন সনদ কাজে লাগে।
একজন ব্যক্তির যখন জাতীয় পরিচয় পত্র তৈরি হয় না তখন সেই ব্যক্তি তার বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাজ জন্ম নিবন্ধন সনদ দিয়ে সম্পন্ন করতে পারেন। তাই বর্তমান এর নিয়ম অনুসারে জন্ম নিবন্ধন এর যাবতীয় কাজ যেহেতু অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে সেহেতু ওয়েবসাইট সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত তথ্য প্রদান করব।
এখানে যা যা পাবেন
https://bdris.gov.bd/ জন্ম নিবন্ধন
তাছাড়া কোথায় গেলে কি করতে হবে এবং কিভাবে বিভিন্ন ধরনের আবেদন করতে হবে তা আজকে এই পোষ্টের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে জেনে নিন। প্রথমে চলে যাব আমরা জন্ম নিবন্ধন সনদ এর নতুন তৈরীর জন্য আবেদন করার পদ্ধতি সম্পর্কে। আপনি যদি নতুন ভাবে কোনো শিশুর জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে চান তাহলে সেই শিশুর অভিভাবকের জন্ম নিবন্ধন সনদের নাম্বার লাগবে।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ যাচাই এবং ডাউনলোড
তাছাড়া শিশুর টিকা কার্ড এবং তার অভিভাবক যে স্থানে বসবাস করছে সেই স্থানের জায়গার ট্যাক্স পরিশোধের রশিদ লাগবে। এ সকল কাগজপত্র নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি ঘরে সঠিকভাবে তথ্য প্রদান করবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করে এই আবেদন পত্র ডাউনলোড করবেন।
https://bdris.gov.bd/br/application নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
তারপরে চলে যাবেন নিবন্ধকের কার্যালয় এবং সেখানে জমা দিলে আপনাকে কিছু দিনের ভেতরেই আপনার জন্ম নিবন্ধন সনদ এর অরিজিনাল কপি স্বাক্ষরসহ প্রদান করবে। অনেকেই আছি যারা জন্ম নিবন্ধন সনদের তথ্যগত বিভিন্ন ধরনের ভুল দেখতে পাই। জন্ম নিবন্ধন সনদ যদি তথ্য ভুল থাকে তাহলে এই তথ্য ভুল করার জন্য সংশোধন করতে হবে। বর্তমান সময়ে বিভিন্ন তথ্যের সংশোধন অনলাইনের মাধ্যমে করা যাচ্ছে। তবে অন্যান্য আবেদনের চাইতে তথ্য সংশোধন আবেদন প্রক্রিয়া একটু দীর্ঘ। কারণ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে স্থানীয় সরকার বিভাগ এ জমা দিলে তারা আপনার থেকে বেশ কিছু দিন সময় নিবে।
https://bdris.gov.bd/br/application/status আবেদনপত্রের অবস্থা
অর্থাৎ আপনি তথ্য সংশোধনের জন্য আবেদন করলে 20 থেকে 25 দিন সময় লাগবে। তথ্য সংশোধনের আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং কোন বিষয়ের তথ্য সংশোধন করতে চান তা সঠিকভাবে প্রদান করুন। ভুল তথ্যের পরিবর্তে কোন তথ্য প্রদান করলে সঠিক তথ্য হবে তা সেখানে প্রদান করার অপশন পাবেন।
২০২২ সালে ছাত্র-ছাত্রীরা অনলাইনে কোন কাজ গুলো করে পার্ট টাইম ইনকাম করতে পারবে জানতে এখানে ক্লিক করুন
ফেসবুক থেকে আয় ২০২২ - সহজে কিভাবে ইনকাম করা যায়
অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2022 - মোবাইল দিয়ে এড দেখে টাকা আয় ২০২২
প্রয়োজনীয় তথ্য সেখানে প্রদান করার পরে আপনারা সেই তথ্যের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সংযোজন করুন। নতুন জন্ম নিবন্ধন সনদের আবেদন এবং তথ্য সংশোধনের জন্য আবেদন ছাড়াও জন্মনিবন্ধনের আরও বেশকিছু আবেদন এই ওয়েবসাইটে করা যাবে।
https://bdris.gov.bd/br/correction জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন
আপনি যদি একাধিক জন্ম নিবন্ধন সনদ এর মালিক হয়ে থাকেন অথবা আপনার জন্ম নিবন্ধন সনদ দুই জায়গায় তৈরি করা হয়ে থাকে তাহলে নির্দিষ্ট একটি জন্ম নিবন্ধন হাতে রেখে অন্য আরেকটি জন্ম নিবন্ধন সনদ বাতিল করে দিতে পারেন। অন্য আরেকটি জন্ম নিবন্ধন সনদ বাতিল করতে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং এ ক্ষেত্রে খুবই সহজ প্রক্রিয়া আপনারা অনুসরণ করবেন। আপনার জন্ম নিবন্ধন সনদ যদি কোনভাবে হারিয়ে যায় এবং নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নতুনভাবে জন্ম নিবন্ধন সনদের প্রিন্ট আউট দিয়ে নিতে পারবেন।
https://bdris.gov.bd/br/search জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করুন
এক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে জন্মনিবন্ধনের মুদ্রণের জন্য আবেদন করতে হবে। অনলাইনে যখন আবেদন করবেন তখন আপনাদেরকে এই প্রতিলিপি সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং আবেদনপত্র জমা দিলেই আপনাকে জন্ম নিবন্ধন সনদ কিছুদিনের ভেতর দিয়ে দিবে।
তাছাড়া আপনি যদি জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করেন তাহলে সেই আবেদন এর বর্তমান অবস্থা কিরূপ চলছে তা জানতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করতে হবে। জন্ম নিবন্ধন সংক্রান্ত যে কোন তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ওয়েবসাইটে সূচিপত্র দেখলেই আপনাদের চাহিত তথ্য পেয়ে যাবেন।





