রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন কর। বিক্রিয়া দুটির ধরণ ব্যাখ্যা কর।
চতুর্থ সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট প্রশ্নের উত্তর। Chemistry 4th Week Assignment Answer
কাপড় কাঁচার সোডার জলীয় দ্রবণ হলো ক্ষারজাতীয় পদার্থ,অন্যদিকে লেবুর রসে থাকে সাইট্রিক এসিড। এসিড ও ক্ষারজাতীয় পদার্থ বিক্রিয়া করে যদি লবণ ও পানি উৎপন্ন করে তাহলে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।
উদ্দীপকের প্রথম বিক্রিয়ায় কাপড় কাঁচা সোডা ও লেবুর রসের বিক্রিয়া দেখানো হয়েছে এবং দ্বিতীয় বিক্রিয়াতে ডিমের খোসা ও লেবুর রসের বিক্রিয়া দেখানো হয়েছে।
ডিমের খোসার মূল উপাদান হলো ক্যালসিয়াম কার্বনেট ইহাও একটি ক্ষারীয় পদার্থ। ডিমের খোসায় লেবুর রস মেশানো হলে কার্বন ডাই অক্সাইড এর বুদবুদ উৎপন্ন হয়। নিচের সমাধানে রাসায়নিক সমীকরণের মাধ্যমে বিক্রিয়াগুলো সম্পন্ন করা হলো এবং বিক্রিয়ার ধরন ব্যাখ্যা করা হলো-
