জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম দেখে নিন

বর্তমান সময়ে যে সকল ব্যক্তি জন্ম নিবন্ধন ডাউনলোড করতে চান তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে এই জন্ম নিবন্ধন কার্ড কিভাবে ডাউনলোড করতে হবে সে সম্পর্কিত তথ্য জেনে নিতে পারেন। জন্ম নিবন্ধন সনদ প্রত্যেকটি ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং একজন ব্যক্তির যখন জাতীয় পরিচয় পত্র তৈরি না হয় ততদিন সেই ব্যক্তি বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে জন্মনিবন্ধনের সনদ অনলাইন কপি ফটোকপি দিয়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারে। তাই আপনার যদি জন্ম নিবন্ধন সনদ তৈরি করা না থাকে তাহলে আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন সনদ অতিসত্বর তৈরি করে নিবেন।
এক্ষেত্রে আপনারা স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে এটি তৈরি করতে পারবেন। তবে যে সকল ব্যক্তি জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন এবং এই সনদ তৈরি করার পরেও অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের কঁপি ডাউনলোড করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট করা হয়েছে। আমরা মনে করি যে এই পোষ্টের মাধ্যমে আপনারা জন্ম নিবন্ধন সনদ অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের জন্ম নিবন্ধন সনদের নাম্বার টি ব্যবহার করতে হবে।
২০২২ সালে ছাত্র-ছাত্রীরা অনলাইনে কোন কাজ গুলো করে পার্ট টাইম ইনকাম করতে পারবে জানতে এখানে ক্লিক করুন
ফেসবুক থেকে আয় ২০২২ - সহজে কিভাবে ইনকাম করা যায়
অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2022 - মোবাইল দিয়ে এড দেখে টাকা আয় ২০২২
তবে যে সকল ব্যক্তির জন্ম নিবন্ধন সনদের 13 ডিজিটের নাম্বার রয়েছে তারা অবশ্যই এই নাম্বারের পূর্বে আপনার চার ডিজিটের জন্ম সাল অবশ্যই উল্লেখ করবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আসল নিয়ম জেনে নেই। জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হলে আপনাকে যে কোন ব্রাউজার থেকে নির্ধারিত একটি ওয়েবসাইটে যেতে হবে অথবা আপনারা গুগলে গিয়ে বার্থ সার্টিফিকেট ইংরেজিতে লিখে সার্চ করতে পারেন। এক্ষেত্রে প্রথম পেজ এর প্রথম ওয়েবসাইট এ আপনাদের প্রবেশ করতে হবে।
জন্ম তারিখ দিয়ে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন দেখে নিন এখান থেকে
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডের নিয়ম জানতে এখানে ক্লিক করুন [খুব সহজ উপায় দেখুন]
তার পরেও যারা অফিসিয়াল ওয়েবসাইটের এড্রেস জানতে চাচ্ছেন তাদের জন্য আমরা এখানে সেই ওয়েবসাইটের এড্রেস প্রদান করছি। https://everify.bdris.gov.bd/ এটি হলো জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার একটি অফিশিয়াল ওয়েবসাইট এবং সেখানে গেলেই আপনার জন্ম নিবন্ধন সনদ প্রয়োজনীয় তথ্য প্রদান করে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের সামনে যে হোমপেজ চলে আসবে সেইখানে আপনাদেরকে প্রথমে জন্ম নিবন্ধন সনদের 17 ডিজিটের নাম্বার প্রদান করতে হবে।
পরবর্তীতে জন্মসাল, জন্ম মাস এবং জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং এ ক্ষেত্রে আপনারা সেখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আপনাদের সামনে চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে আপনার প্রথমে জন্ম মাস এবং জন্মতারিখ সিলেক্ট করার পরে এডিট অপশনে গিয়ে জন্মসাল সঠিকভাবে বসিয়ে দিন। তারপরে নিচের দেওয়া যোগ অথবা বিয়োগের সঠিক সমাধান করে উত্তর এর ঘরে উত্তর বসিয়ে দিন।
জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম দেখে নিন
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড ২০২২ করার নিয়ম জানতে এখানে ক্লিক করুন
তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনাদের সামনে আপনার জন্ম নিবন্ধন সনদ প্রদর্শিত হবে। সেখানে আপনি আপনার নাম এবং পিতা ও মাতার নাম সহ জন্ম নিবন্ধন সনদের যে সকল তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে পারবেন এবং সেখানে একটি স্ক্যান করার মতো কোড দেখতে পারবেন। তখন আপনারা অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করতে পারবেন অথবা কম্পিউটার এবং প্রিন্টার এর সাথে পৃন্ট কমান্ড দিয়ে তার ডাউনলোড করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।





