জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডের নিয়ম জানতে এখানে ক্লিক করুন [খুব সহজ উপায় দেখুন]

2022 সালে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নতুন নিয়ম আমাদের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। যারা ইতোমধ্যে জন্ম নিবন্ধন সনদ নিকটস্থ ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা থেকে তৈরি করে নিতে পেরেছেন, তারা যদি অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদ এর সফট কপি সংগ্রহ করতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের এই পোস্ট আপনাকে সেই দিক নির্দেশনা প্রদান করবে।

অর্থাৎ আপনি আপনার নিজস্ব ডিভাইস ব্যবহার করে জন্ম নিবন্ধন সনদের তথ্য যাচাই করার পাশাপাশি ডাউনলোড করতে পারবেন। তাই আমাদের ওয়েবসাইটের এই দিকনির্দেশনা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই অনুসারে জন্ম নিবন্ধন সনদ যে অফিশিয়াল ওয়েবসাইটে লিপিবদ্ধ করা হয়ে থাকে সেখানে প্রবেশ করে সেই অনুযায়ী ডাউনলোড করে নিন।

প্রত্যেকটি নাগরিকের জন্য জন্ম নিবন্ধন সনদ একটা গুরুত্বপূর্ণ কাগজ এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড সম্পাদন করা যায়। আপনি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রয়োজন হবে। আবার আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান অথবা গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদের গুরুত্ব অনেক বেশি।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোডের নিয়ম জানতে এখানে ক্লিক করুন

অবশ্য অনেক ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র দিয়েও কাজ করা যায়। তারপরও আপনার যদি জন্ম নিবন্ধন সনদ তৈরি করা না থাকে তাহলে আজকেই করে নিন এবং এই ক্ষেত্রে অবহেলা না করাই ভালো। আর জাতীয় পরিচয় পত্র সংগ্রহ থাকলে এটির গুরুত্ব কেউ হেলাফেলা করবেন না। আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এবং নিচের paragraph-a এ সম্পর্কে তথ্য জেনে নিন।

জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনাদের যেকোনো ব্রাউজার থেকে বার্থ সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন সনদ লিখে সার্চ করতে হবে।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম দেখে নিন। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে

জন্ম তারিখ দিয়ে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন দেখে নিন এখান থেকে

যে ফলাফলগুলো প্রদর্শিত হবে তার ভেতর থেকে প্রথম পেজ এর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পরে আপনারা হয়তো অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং সেখানে ডাউনলোড নামক কোন অপশন নেই বলে আপনারা তথ্য যাচাই বা তথ্য অনুসন্ধান এর অপশন এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দুইটি ফাঁকা ঘর পেয়ে যাবেন।

প্রথম ঘরে জন্ম নিবন্ধন কার্ড এর নাম্বার উল্লেখ করবেন। জন্ম নিবন্ধন সনদের এই নাম্বার আপনারা জন্ম নিবন্ধন কার্ড থেকেই পেয়ে যাবেন। যদি কোন হবে এটা হারিয়ে ফেলেন তাহলে আপনি আপনার পৌরসভা অথবা ইউনিয়ন কাউন্সিল এর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। আর যদি জন্ম নিবন্ধন সনদ থেকে থাকে তাহলে সঠিক ঘরে সঠিক তথ্য প্রদান করে পরবর্তী ঘরে গিয়ে আপনার জন্ম নিবন্ধন সনদ এর জন্ম তারিখ অনুযায়ী তা লিপিবদ্ধ করুন।

এরপরে সাবমিট বাটন নামক একটি অপশন পাবেন এবং সেখানে ক্লিক করার মাধ্যমে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। যদি জন্ম নিবন্ধন সনদের সঠিক নাম্বার এবং সঠিক জন্ম তারিখ প্রদান করতে পারেন তাহলে আপনারা সেই তথ্য অনুযায়ী একটি জন্ম নিবন্ধন কার্ড এর ছবি দেখতে পারবেন। আপনারা এই জন্ম নিবন্ধন কার্ডের ছবি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন না, তার পরেও যদি চান তাহলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আর ঠিক এই নিয়ম অনুসরণ করেই আপনারা জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন।

শাহরিয়ার হোসেন

শাহরিয়ার হোসেন একজন ক্ষুদ্র ব্লগার। লিখতে খুব ভালোবাসেন। অনলাইনে বিভিন্ন ব্লগে ২০১৮ সালের জানুয়ারী থেকে লিখছেন। কাজের চেয়ে নিজের নাম প্রচারের ওপর বেশি গুরুত্ব দেন। সে চিন্তা থেকেই এই ব্লগের উৎপত্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button