জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম
আজকে আমাদের ওয়েবসাইটে জন্ম নিবন্ধন 17 ডিজিট করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। তবে এই নিয়ম আপনারা আনঅফিশিয়াল ভাবে করে নিতে পারবেন এবং জরুরী ভিত্তিতে কোন কাজ করার ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করতে পারবেন। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার 17 ডিজিট করার জন্য অনলাইনে আবেদন করতে হবে অথবা ডিজিটালাইজড করার জন্য স্থানীয় সরকার বিভাগের যোগাযোগ করতে হবে। যারা বুঝতে পারছেন না যে আপনাদের জন্ম নিবন্ধন সনদ এর নাম্বার কম কেন এবং কিভাবে 17 ডিজিট করতে হবে তারা আজকের এই পোষ্ট পড়লে সকল ধারণা বুঝতে পারবেন।
তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে জন্ম নিবন্ধন সনদ 17 ডিজিট করার নিয়ম সম্পর্কে আনঅফিসিয়াল নিয়ম জেনে নিন এবং অফিশিয়াল করার জন্য কোন ধরনের নিয়ম অনুসরণ করতে হবে তাও এখানে আলোচনা করব। এর আগে যখন জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হতো তখন হাতে লিখে তৈরি করা হতো এবং এর ফলে আগের জন্ম নিবন্ধন সনদ এর সঙ্গে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ এর বেশ কিছু পার্থক্য থেকে গিয়েছে।
জন্ম নিবন্ধন সনদ বর্তমান সময়ে ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং এই জন্ম নিবন্ধন সনদ তৈরি করার ক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধন সনদ আবশ্যিক থাকা লাগছে।কিন্তু আরে কার জন্ম নিবন্ধন সনদ এর ক্ষেত্রে কোন ধরনের নিয়ম মানা হয়নি এবং যেকোনো ধরনের তথ্য প্রদান করে এটি তৈরি করা হয়েছে বলে অনেকের জন্ম নিবন্ধন সনদের এখন তথ্য সংশোধন করা লাগছে। তথ্য সংশোধন সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনারা যখন ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন সনদের নম্বর এবং জন্মতারিখ প্রদান করছেন এবং তথ্য যাচাই করছেন তখন দেখছেন যে কোন ধরনের তথ্য আপনাদের সামনে প্রদর্শন করা হচ্ছে না।
এক্ষেত্রে আপনাদেরকে আমরা আমাদের অন্যান্য পোস্টগুলো দিয়েছিলাম যে কারো যদি জন্ম নিবন্ধন সনদের নাম্বার 13 ডিজিটের হয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই সেই নম্বরের সর্বপ্রথমে চার ডিজিটের জন্মসাল দিয়ে পূরণ করা লাগবে। কিন্তু অনেকের জন্ম নিবন্ধন সনদ এর জন্ম সাল থাকার পরেও তা 16 ডিজিটের হয়ে আছে এবং 16 ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নাম্বার এবং অন্যান্য তথ্য দিয়ে তথ্য অনুসন্ধান করলে তথ্য প্রদর্শন করা হচ্ছে না বলে অনেকেই চিন্তিত।
তাই আপনার যদি জন্ম নিবন্ধন সনদের নাম্বার 16 ডিজিটের হয়ে থাকে অথবা 13 ডিজিটের হয়ে থাকে তাহলে আজকেই আপনারা তা ডিজিটাল করে নিন এবং এর জন্য আপনাদেরকে স্থানীয় সরকার বিভাগ অথবা নিবন্ধকের কার্যালয় গিয়ে যোগাযোগ করতে হবে।
২০২২ সালে ছাত্র-ছাত্রীরা অনলাইনে কোন কাজ গুলো করে পার্ট টাইম ইনকাম করতে পারবে জানতে এখানে ক্লিক করুন
ফেসবুক থেকে আয় ২০২২ - সহজে কিভাবে ইনকাম করা যায়
অনলাইনে আয় বিকাশে পেমেন্ট 2022 - মোবাইল দিয়ে এড দেখে টাকা আয় ২০২২
তাই আপনার জন্ম নিবন্ধন সনদ যদি দ্রুত গতিতে এবং সবচাইতে কম সময়ে 17 ডিজিট করতে চান তাহলে এখান থেকে আনঅফিসিয়াল নিয়ম জেনে নিন। অর্থাৎ কোথায় কোন ডিজিটাল বসিয়ে আপনাদের জন্ম নিবন্ধন সনদ এর 17 ডিজিট পূর্ণ হবে তা জানতে এখান থেকে আপনারা মনযোগ দিয়ে পড়া শুরু করুন। আপনার জন্ম নিবন্ধন সনদ যদি 16 ডিজিটের হয়ে থাকে তাহলে প্রথম 11 ডিজিটের পরে আপনাকে একটি অতিরিক্ত শুন্য বসিয়ে নিতে হবে। আর শেষের দিক থেকে হিসাব করলে আপনাদেরকে শেষের 5 ডিজিট এর আগে একটি শুন্য বসিয়ে নিবেন। প্রকৃতপক্ষে এই পাঁচ ডিজিট আপনার পরিচয় পত্র নাম্বার।
একটি জন্ম নিবন্ধন সনদের যে জন্ম নিবন্ধন সনদ নম্বর প্রদান করা হয় সেটি প্রথমে জন্মসাল প্রদান করা হয় তারপরে ঠিকানা সংক্রান্ত কোড প্রদান করার পর ব্যক্তিগত পরিচিতি নাম্বার প্রদান করা হয়। তাই আপনার জন্ম নিবন্ধন সনদ যদি জরুরি ভিত্তিতে 17 ডিজিট করতে চান তাহলে এগারোটার পর একটি অতিরিক্ত শূন্য যোগ করুন এবং এভাবে 17 ডিজিট পূর্ণ করুন। যেহেতু এটি একটি আনঅফিসিয়াল প্রক্রিয়া এবং এটির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন সনদের কোনো পরিবর্তন হচ্ছে না সেহেতু আপনাদেরকে অবশ্যই স্থানীয় সরকার বিভাগ এ যোগাযোগ করতে হবে এবং তারা যেভাবে আবেদন করতে বলে সেই ভাবে আবেদন সম্পন্ন করে আপনার জন্ম নিবন্ধন সনদের ডিজিটালাইজড করে নিন।




