কাতার বিশ্বকাপ ফুটবল কোন কোন চ্যানেলে দেখা যাবে ২০২২
কাতার বিশ্বকাপ শুরু হয়ে গেছে। ৩২ টি দল শিরোপা জেতার জন্য ইতিমধ্যেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রতিটি মহাদেশ থেকে বাছাই পর্ব খেলে ৩২ টি দল মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। কাতার বিশ্বকাপ খেলা ৩২ টি দলই অনেক শক্তিশালী তাই প্রতিটি ম্যাচ অনেক উত্তেজনাপূর্ণ হবে। ফুটবল সমর্থকরা ইতিমধ্যেই তাদের প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য কাতার পৌঁছে গেছে।
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা বাংলাদেশে কম নয়। বাংলাদেশের ফুটবল সমর্থকরা কয়েকটি দল বিভক্ত হয়ে পড়েছে। কারো পছন্দের দল আর্জেন্টিনা তো কারো পছন্দের দল ব্রাজিল। ব্রাজিল ও আর্জেন্টিনা দুইটি দলই এবার বেশি শক্তিশালী স্কোয়াড নিয়ে কাতারে এসেছে। বিশ্বকাপ জেতার জন্য কোন রকম কমতি তারা রাখতে চায় না। আর্জেন্টিনা ২০২১ সালে কোপা জিতে বিশ্বকাপ খেলতে এসেছে। এর মাঝে তারা ইতালির সাথে ফাইনালিসিমার ম্যাচটিতে ৩-০ তবে জিতে এসেছিল। টানা ৩৬ টি ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ফুটবল বিশ্লেষকরা তাই আর্জেন্টিনাকে সবচেয়ে ফেভারিট দল হিসেবে মনে করছেন।
ব্রাজিল দলও যথেষ্ট শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে বিশ্বকাপের জন্য। ২০২১ সালের কোপাতে আর্জেন্টিনার কাছে হেরে গেলেও এরপরে তারা আর কোন ম্যাচ হারেনি। নিজেদের দিনে তারা যে কোন দলকে বড় ব্যবধানে হারাতে পারে। তাই ব্রাজিল এবারের বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার।
বিশ্বকাপ ফুটবল কোন কোন চ্যানেলে দেখা যাবে
২০১৮ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়ায়। রাশিয়া বিশ্বকাপে ব্যাপক খরচ করা হয়েছিল কিন্তু এর থেকেও বেশি খরচ হচ্ছে কাতার বিশ্বকাপে। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ২০ নভেম্বর কাতারে উদ্বোধন হয় ২২ তম ফিফা বিশ্বকাপের। দেশ-বিদেশের অনেক শিল্পীরা এই দিন পারফর্ম করে। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠে।
কাতার বিশ্বকাপে বেশ কিছু নতুন টেকনোলজি যুক্ত হতে চলেছে। এ ধরনের প্রযুক্তি এর আগে ফুটবল বিশ্বকাপ কখনোই দেখেনি। ২০১৮ সালের বিশ্বকাপে গোললাইন টেকনোলজি চালু হয়েছিল। এবারের বিশ্বকাপে ওয়েবসাইট সনাক্ত করার জন্য রোবটক্সের ব্যবহার করা হবে যা ফুটবল সমর্থকদের জন্য সত্যিই একদম নতুন।
বিটিভি লাইভ সরাসরি BTV দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২
অনলাইনে কাতার বিশ্বকাপ ফুটবল খেলা দেখার নিয়ম ও লিংক
বাংলাদেশ থেকে কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে। বাংলাদেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল এই খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। আপনার অনেকে জানতে চেয়েছেন কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশের কোন টেলিভিশনে দেখা সম্ভব হবে কিনা অর্থাৎ বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল দেখা সম্ভব হবে কিনা। কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বাংলাদেশের বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল ছাড়াও ভারতের ও পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে। আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের কোন কোন চ্যানেল ২০২২ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশের চ্যানেলগুলোর মধ্যে বিটিভি, টি স্পোর্টস ও জি টিভি কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাবে। বাংলাদেশের চ্যানেল গুলো ছাড়াও আপনারা ভারতের স্পোর্টস চ্যানেলগুলোতে চোখ রাখতে পারেন। ভারতের স্পোর্ট চ্যানেলগুলো প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের সরাসরি সম্প্রচার করে থাকে। ভারতের অনেক চ্যানেল বিভিন্ন ভাষায় খেলাগুলো সম্প্রচার করে।
আন্তর্জাতিক অনেক টেলিভিশন চ্যানেল এই খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে যার মধ্যে অনেকগুলো বাংলাদেশে দেখানো হয়। আপনার হয়তো অনেকেই জানতে চান টেলিভিশন ছাড়াও ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা সম্ভব হবে কিনা। টেলিভিশন ছাড়াও আরো অনেক উপায় রয়েছে যার মাধ্যমে ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা সম্ভব।
বিভিন্ন স্পোর্টস অ্যাপে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখাবে। আপনারা নিশ্চয়ই টফি আপনার নাম শুনে থাকবেন। টফি অ্যাপের মাধ্যমে যদি খেলা দেখতে চান তাহলে ইন্সটল করে নিতে পারেন। অনলাইনে খেলা দেখার জন্য ফেসবুক লাইভ দেখতে পারেন। প্রতিটি আন্তর্জাতিক খেলা বিভিন্ন পেজ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে দেখানো হয়।
এরপরেও যদি আপনি সরাসরি বিশ্বকাপের খেলা গুলো দেখতে না পান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আমরা বিস্তারিত তথ্য আপনাকে জানানোর চেষ্টা করব। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করুন।




