ভাব সম্প্রসারণ: সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে Sokoler Tore Sokole Amra Protteke Amra Porer Tore

আজকে আমরা আমাদের এই ওয়েবসাইটে নতুন আরো একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজকের ভাব-সম্প্রসারণ টি বিশেষ করে ৬ষ্ঠ, ৭ম ও ৮ ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমরা চেষ্টা করেছি প্রতিদিন ই প্রতিনিয়ত নতুন নতুন ভাব সম্প্রসারণ আমাদের এই শিক্ষাবিষয়ক ওয়েবসাইট এ আলোচনা করার। তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। আজ আমরা যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব সেটি হল সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে
সকলের তরে সকলে আমরা/ প্রত্যেকে আমরা পরের তরে
মূলভাব: মানুষ সামাজিক জীব। মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবদ্ধ হিসেবে বাস করা মানুষের সহজাত প্রবৃত্তি। সৃষ্টির ঊষালগ্ন থেকে মানুষ মিলেমিশে বাস করে আসছে। পরস্পরের উপকার সাধন এর মধ্যে মানব জীবনের কর্তব্য সার্থকতা নির্ভরশীল। সংসারে মানুষকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। অপরের জন্য নিজেকে নিয়োজিত করতে পারলেই তখন জীবনের সফলতা আসবে।
সম্প্রসারিত ভাব: মানুষ এই পৃথিবীতে পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। মানুষ কখনো একা বসবাস করে না। মানুষে মানুষে মিলন যেন সম্পর্কের এক জটাজাল। মানবজীবন ব্যক্তিকেন্দ্রিক নয়। একে অন্যের কল্যাণে ব্রতী হওয়ার মাধ্যমেই মনুষত্বের পরিচয় ফুটে ওঠে। মানুষ মানুষের জন্য। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকবে এটাই স্বাভাবিক। সুখে-দুঃখে, আপদে-বিপদে একজন অন্যজনের পাশে দাঁড়াবে। একজন বিবেকবান মানুষের এটাই কর্তব্য।
আপন দুঃখে যেমন মানুষ কাতর হয়, তেমনি অপরের দুঃখ-বেদনাতেও সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা উচিত। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের সার্থকতা নিহিত। নিজের স্বার্থের জন্যই জীবন নয়। এ প্রসঙ্গে ডা. লুৎফর রহমান বলেছেন, আত্মার সাত্মিক তৃপ্তির কাছে জড়দেহের ভোগসুখের কিছুই মূল্য নেই। সমাজবদ্ধ সহানুভূতিশীল মানুষ আত্মস্বার্থে মগ্ন না থেকে পরহিতে জীবন দান করতেও দ্বিধা করে না। পরোপকারের মধ্য দিয়েই জীবন কাটাতে চায়।
পারস্পরিক সহযোগিতায় এগিয়ে আসে অন্যের যে কোন বিপদে। বিপদে অন্যের পাশে দাঁড়ানো এমন মহৎ কাজ আর নেই। তাই বলা হয়েছে, আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা জনম বিশ্বের তার পরার্থে কামনা। মানুষ একে অপরের সুখ দুঃখের সাথী। একে অন্যের জন্য। এ প্রসঙ্গে কবি কামিনী রায় বলেছেন, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। মানুষ মানুষের জন্য।
সমাজে মানুষ মাত্রই একে অপরের উপর নির্ভরশীল। কেবলমাত্র নিজের সুখ আনন্দ দেখলেই চলবেনা অপরের সুখ দুঃখ ও ভাবা দরকার। অপরের ভালো করার জন্য ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। সমাজে যারা মহৎ ব্যক্তি তারা সর্বদায় অপরের জন্য নিজের ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত থাকে। আর যারা পশুর স্বভাবের তারা শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে তারা অপরের চিন্তা কখনোই করেনা। কিন্তু মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন তাই সে পশুর মত আচরণ করে না।
মন্তব্য: অপরের হাসি কান্না, আনন্দ বেদনা ,শরীফ হওয়ায় মনুষ্যত্বের পরিচয় এবং এতেই পাওয়া যায় নিবিড় আনন্দ । তাই আমাদের মনে রাখা উচিত ‘জনম বিশ্বের তরে পরার্থে কামনা’।
আজকে আমরা উপরে যে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করলাম, আমরা সহজে বুঝতে পারছি যে মানুষ সমাজে বসবাস করতে হলে অবশ্যই একে অপরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করতে হয়। কারণ মানুষ কখনোই সমাজে একা বসবাস করতে পারে না। যদি তাই পারতো তাহলে মানুষ বন জঙ্গলে বাস করত তাহলে সমাজে লোকালয়ে এসে সবার সাথে বসবাস করত না। আর আজকে ভাব সম্প্রসারণ টিকে এ উদ্দেশ্যেই লেখা।
শিক্ষার্থী বন্ধুরা আপনারা সহজেই আজকের ভাব-সম্প্রসারণ টি বুঝতে পেরেছেন। আমাদের এই ওয়েবসাইটে পেজে আপনাদের ভিজিট করার জন্য অশেষ ধন্যবাদ। যেহেতু দীর্ঘদিন করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় আপনারাও ঠিকমতো ক্লাসে উপস্থিত হতে পারেননি, পড়াশোনার দিক দিয়ে আপনারা অনেকটাই পিছিয়ে পড়েছেন। তাই আমরা আমাদের ওয়েবসাইটে শিক্ষাবিষয়ক তথ্য গুলো আপডেট করার চেষ্টা করে যাচ্ছি। এতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।






