২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হবে?

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা জানতে চাইলে এ লেখাটির মনোযোগ সহকারে পড়তে হবে। কারণ আজকের আলোচনার বিষয় ২০২২ সালের অনুষ্ঠিত পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হতে পারে।
বিভিন্ন উৎস হতে তথ্য পর্যালোচনা করে আমরা দেখব সম্ভাব্য তারিখ। এই লেখাটি পড়লে আপনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ডাউনলোড করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
পরীক্ষা পেছানোর কারণ
করোনাভাইরাস লকডাউন এর কারণে সারা বিশ্বব্যাপী সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এজন্য বাংলাদেশ সরকার সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অফিস-আদালত দীর্ঘদিন বন্ধ রেখেছিল।
এখন আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক এর দিকে যাচ্ছে। সে জন্য দীর্ঘ 11 মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেওয়ার উপক্রম হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্ভব হয়নি কোন ধরনের পাবলিক পরীক্ষা নেওয়া।
আর সে কারণেই ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তারিখ পিছিয়ে গেছে। ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে মূলত পেছানো হয়েছে এই তারিখ।
কারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য ছাত্র-ছাত্রী তাদের নির্ধারিত সিলেবাস সম্পন্ন করতে পারেনি। সেজন্য নতুন সিলেবাস প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে জানুয়ারি 28 তারিখে প্রকাশিত হবে এসএসসি ও এইচএসসির নতুন সংক্ষিপ্ত সিলেবাস।
আপনি নিচের লিংকে ক্লিক করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার শর্ট সিলেবাস সংগ্রহ করতে পারবেন।
এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস ২০২২
এসএসসি ২০২২ পরীক্ষার সম্ভাব্য তারিখ
শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশ মোতাবেক এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে জুন মাসের দিকে। যদি উক্ত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না হয় তাহলে আপনারা আমাকে ধরে বেঁধে রাখবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এর পূর্বে প্রতিটি ছাত্রের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। এছাড়াও প্রতি বেঞ্চে একজন করে বসিয়ে নেওয়া যেতে পারে এসএসসি পরীক্ষা।
আমরা সর্বদা স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। অফিশিয়াল কোনো ঘোষণা আসলেই তা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অফিশিয়াল নোটিশ প্রকাশিত হলে তা আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এইচএসসি ২০২২ পরীক্ষার সম্ভাব্য তারিখ
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দেওয়া লাগবে সংক্ষিপ্ত সিলেবাসে। যেহেতু কোনো ছাত্রছাত্রী সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করতে পারেনি সে জন্য শিক্ষা মন্ত্রণালয় নতুন সিলেবাস প্রণয়ন করে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে।
প্রতিটি বিষয় এর সিলেবাস ২০% থেকে ২৫% কমানো হবে। এবং সংক্ষিপ্ত সিলেবাস এর ভিত্তিতেই গ্রহণ করা হবে ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা।
বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ীজুলাই মাসের দিকে হবে এইচএসসি বা সমমানের পরীক্ষা। উক্ত পরীক্ষায় 13 লক্ষাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।
পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হলে তা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এজন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন ডাউনলোড করতে পারবেন।
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২২ ডাউনলোড



ভাই আপনার সাইটে এত এড। ভালো করে পোস্ট ই পড়তে পারিনা। এই সমস্যার সমাধান করেন।